📄 বর্তমান যুগের এক চিন্তাবিদের অভিনব ব্যাখ্যা
আমাদের ওখানে একজন প্রসিদ্ধ চিন্তাবিদ আছেন। “চিন্তাবিদ” বলার কারণ হল তিনি নিজকে বড় চিন্তাবিদ মনে করেন। কুরআন মজীদের আয়াত- السَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْا أَيْدِيَهُمَا -পুরুষ এবং মহিলা চোরের হাত কেটে দাও। (সূরা মায়িদাহ, ৩৮)
ঐ চিন্তাবিদ সাহেব এই আয়াতের ব্যাখ্যা এ রকম করেছেন, “চোর” দ্বারা উদ্দেশ্য পুঁজিবাদী, যারা বড় মিল-কারখানা প্রতিষ্ঠা করেছে। আর “হাত” দ্বারা উদ্দেশ্য হল তাদের কল-কারখানা (industris) আর “কাটা”র দ্বারা উদ্দেশ্য হল জাতীয়করণ। অতএব আয়াতের অর্থ হল, পুঁজিবাদীদের সমস্ত কল-কারখানা জাতীয়করণ করা। এভাবে চুরির পথ বন্ধ হয়ে যাবে।
📄 প্রাচ্যে ফিরিঙ্গিদের অনুকরণের অজুহাত
এই ধরনের চিন্তা-গবেষণাকারীদের সম্পর্কে মহাকবি ইকবাল মরহুম বলেছেন - এই ধরনের অদূরদর্শী গবেষণাকারীদের থেকে পূর্বের লোকদের কথা অনুকরণ করা বেশী নিরাপদ।
আসল কথা হল যতক্ষণ পর্যন্ত “ইসলামাইজেশন অব ল”-এর দর্শন মস্তিষ্কে না ঢুকানো হবে ততক্ষণ শুধু “ইসলামাইজেশন অব ল”-এর শব্দের গঠন শুদ্ধ করার দ্বারা কোন লাভ হবেনা।
অতএব "ইসলামাইজেশন অব ল”-এর প্রথম ধাপ হল আমরা এ কথায় বিশ্বাসী হই যে, ডঙ্কা বাজিয়ে, কাউকে ভয় না করে, একথা বলতে হবে, আমাদের কাছে যদি মানবতার কল্যাণের কোন পথ থাকে তাহলে শুধুমাত্র ইসলামীকরণের মধ্যেই আছে, এছাড়া অন্য কোন জিনিসের মধ্যে নেই। আল্লাহ তায়ালা আমাদের সকলকেই এই বাস্তবতাকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আমীন!
وَاخِرُ دَعْوَانَا اَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ