📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 বোন এবং যৌনতৃপ্তি

📄 বোন এবং যৌনতৃপ্তি


অন্য স্থানে উবায়দুল্লাহ বিন হাসান কায়রওয়ানী বুদ্ধির ভিত্তিতে তাঁর অনুসারীদেরকে এই পয়গাম দিচ্ছেন যে, এটার কি কারণ হতে পারে যে, যখন একটি বোন তার ভাইয়ের জন্য খাবার রান্না করতে পারে, তার ক্ষুধা মিটাতে পারে, তার আরামের জন্য তার কাপড় সাজাতে পারে, তার বিছানা ঠিক করতে পারে, তার যৌনতৃপ্তির উপকরণ কেন হতে পারে না? এর কি কারণ? এটা বুদ্ধির পরিপন্থী। (আল ফরকু বায়নাল ফিরাকি লিল বাগদাদী, পৃ. ২৯৭, অবয়ানু মাযাহিবিল বাতেনিয়্যা লিদ্দায়লামী, পৃ. ৮১)

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 যুক্তিভিত্তিক উত্তর অসম্ভব

📄 যুক্তিভিত্তিক উত্তর অসম্ভব


আপনি তার কথার উপর যত ইচ্ছা অভিসম্পাত করুন, কিন্তু আমি এটা বলছি যে, যে বুদ্ধি ওহীর নির্দেশনা মুক্ত হবে সেই বুদ্ধির উপর ভিত্তি করে আপনি তাঁর এই যুক্তির উত্তর দিন ? শুধু মাত্র বুদ্ধির উপর ভিত্তি করে কেয়ামত পর্যন্ত তাঁর এই যুক্তি খণ্ডন করা সম্ভব নয়।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 যুক্তির দিক দিয়ে অপকর্ম নয়

📄 যুক্তির দিক দিয়ে অপকর্ম নয়


যদি কেউ একথা বলে যে, এটা তো বড় অপকর্ম, বড় ঘৃণার কথা এটার উত্তর এই যে, এই অপকর্ম এবং ঘৃণার ধারণা সবপরিবেশের সৃষ্টি করা ধ্যান-ধারণা। আপনি এমন পরিবেশে জন্মগ্রহণ করেছেন যেখানে এই কাজগুলিকে দূষণীয় মনে করা হয়। এজন্য আপনি উহাকে দূষণীয় মনে করছেন তা না হলে যুক্তির ভিত্তিতে এটা কোন দোষের নয়।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 বংশের সংরক্ষণ কোন যৌক্তিক নীতি নয়

📄 বংশের সংরক্ষণ কোন যৌক্তিক নীতি নয়


যদি আপনি এ কথা বলেন যে, এর দ্বারা বংশ নষ্ট হয়ে যাবে, তার উত্তর এই যে, বংশ যদি নষ্ট হয়ে যায় যাক, তাতে মন্দের কি আছে? বংশের সংরক্ষণের এমন কি যৌক্তিক নীতিমালা আছে যে, সেজন্য বংশের সংরক্ষণ আবশ্যক হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00