📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 চেহারারও পর্দা আছে

📄 চেহারারও পর্দা আছে


পর্দা সম্পর্কে আসল কথা হল মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর চাদর অথবা বোরকা দ্বারা অথবা কোন ঢিলেঢালা পোশাক দ্বারা আবৃত থাকবে এবং চুল ঢাকা থাকবে। আর চেহারার হুকুম হল যে, প্রকৃতপক্ষে চেহারারই পর্দা, এজন্য চেহারার উপরও ঘোমটা থাকতে হবে। কুরআনের আয়াত - يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ -এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রা) বলেন, ঐ জামানায় মহিলারা এরকম করত যে, শরীর চাদর দিয়ে ঢেকে উহার এক পল্লা চেহারার উপর দিত। শুধুমাত্র চোখ খোলা থাকত, আর পূর্ণ চেহারা চাদরে ঢাকা থাকত। এটাই পর্দার আসল নিয়ম। তবে প্রয়োজনের সময় চেহারার ক্ষেত্রে আল্লাহ তায়ালা এই অবকাশ দিয়েছেন, যেখানে চেহারা খোলার প্রয়োজন হয় সেখানে শুধু চেহারা ও হাতের কব্জী খোলার অনুমতি আছে। কিন্তু এটাও ঐ সময় যখন এছাড়া উপায় থাকে না। আসল হুকুম হল, চেহারাসহ পূর্ণ শরীর ঢাকতে হবে।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 পুরুষের দায়িত্ব

📄 পুরুষের দায়িত্ব


মোটকথা-এটা পর্দার সংক্ষিপ্ত বিধান। মূল কথা হল নারীর পাক পবিত্র জীবন-যাপনের জন্য পর্দা একটি মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। অতএব পুরুষের উপর ফরজ যে, তারা নারীদেরকে পর্দা পালনের জন্য উৎসাহিত করবে। আর নারীরা তা মেনে চলবে। দুঃখের বিষয় হল কোন কোন সময় যখন নারীরা পর্দা করতে চায় তখন পুরুষ বাধা সৃষ্টি করে। আকবর ইলাহাবাদী মরহুম সুন্দর কথা বলেছেন- "কাল যখন কিছু বেপর্দা মহিলা নজরে আসল তখন আকবর লজ্জায় মাটিতে পুঁতে গেল। যখন তাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের পর্দা কোথায় গেল, তারা বলল, পর্দা পুরুষের আকলের উপর পড়ে গেছে।
প্রকৃতপক্ষে আজ পুরুষের জ্ঞানের উপর পর্দা পড়ে গেছে, পুরুষরা পর্দার পথে বাধা সৃষ্টি করছে। আল্লাহ তায়ালা নিজ রহমতে আমাদের সকলকে ভুল চিন্তাধারা থেকে মুক্তিদান করুন এবং আল্লাহ ও তাঁর রাসূল (স)-এর বিধান অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00