📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 ঐ সকল পুরুষদেরকে বের করে দিন

📄 ঐ সকল পুরুষদেরকে বের করে দিন


যে সমস্ত অনুষ্ঠানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকে সেখানেও এ রকম হয় যে, মহিলাদের অংশে পুরুষদের তুফান চলে, পুরুষরা আসছে, যাচ্ছে, হাসি-ঠাট্টা চলছে, মন দেয়া নেয়া হচ্ছে, ভিডিও ফিল্ম তৈরী হচ্ছে, এসব কিছু হচ্ছে দৃশ্যত পৃথক ব্যবস্থায়। এ রকম সময় মহিলারা একথা কেন বলে না যে, পুরুষ এখানে কেন আসছে? আমরা পর্দানশীন মহিলা, অতএব ঐসব পুরুষদেরকে বের করে দিন।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 দ্বীনের উপর ডাকাতি করা হচ্ছে আর তারপরও নীরবতা

📄 দ্বীনের উপর ডাকাতি করা হচ্ছে আর তারপরও নীরবতা


বিয়ে-শাদীতে অনেক বিষয়ে ঝগড়া-বিবাদ হয়। এ ধরনের কথার উপর অসন্তুষ্টি প্রকাশ করা হয় যে, আমাদের অমুক কথা শোনা হয়নি, অমুক বিষয়ে আমাদের প্রতি খেয়াল করা হয়নি। এসব বিষয়ে ঝগড়া-বিবাদ হয়, এবং পরস্পরের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। আপনি যদি পর্দানশীন মহিলা হন তাহলে অন্য কোন বিষয়ের উপর অসন্তুষ্টি প্রকাশ করবেন না, আপনাকে বেশী আদর আপ্যায়ন করা হয়নি এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করবেন না। কিন্তু যখন আপনার দ্বীনের উপর ডাকাতি করা হয় তখন সেখানে নীরব থাকা জায়েজ হবে না। দাঁড়িয়ে জনাকীর্ণ অনুষ্ঠানে বলে দিন এটা আমাদের জন্য অসহ্য। যতক্ষণ পর্যন্ত কিছু নারী-পুরুষ এ বিষয়ের উপর দৃঢ় সংকল্প বদ্ধ না হবে, মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত লজ্জার হেফাজত হবে না এবং এই বন্যা চলতেই থাকবে।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 আজাবের জন্য প্রস্তুত হয়ে যান

📄 আজাবের জন্য প্রস্তুত হয়ে যান


মোটকথা কম পক্ষে আমরা যারা দ্বীনের নাম উচ্চারণ করি, যতক্ষণ পর্যন্ত এই বিষয়ের উপর সংকল্প বদ্ধ না হব ততক্ষণ পর্যন্ত এই বন্যা থামবেনা। আল্লাহর ওয়াস্তে সংকল্প বদ্ধ হউন তা না হলে আজাবের জন্য তৈরী থাকুন। কারও যদি এই আজাব সহ্য করার সাহস থাকে তাহলে সে আজাবের জন্য প্রস্তুত হয়ে যাক না হয় সংকল্প বদ্ধ হউক।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 নিজের পরিবেশ নিজেই তৈরী করুন

📄 নিজের পরিবেশ নিজেই তৈরী করুন


আমার পিতা হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ) বড় কাজের কথা বলতেন, সেটা স্মরণ রাখার যোগ্য। তিনি বলতেন, আপনারা এ কথা বলে থাকেন যে, পরিবেশ খারাপ, সমাজ খারাপ, আরে ভাই আপনার পরিবেশ আপনি তৈরী করুন। আপনার সম্পর্ক এরকম লোকদের সঙ্গে হওয়া উচিত যারা দ্বীনের ব্যাপারে আপনার সঙ্গে একমত হবে। যারা দ্বীনের ব্যাপারে আপনার সঙ্গে একমত না তাদের পথ আলাদা এবং আপনার পথ আলাদা। অতএব নিজের এমন একটা বন্ধু মহল গড়ে তুলুন যারা পরস্পরের সঙ্গে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করার জন্য তৈরী থাকে। এবং এমন লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন যারা আপনার পথে বাধা সৃষ্টি করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00