📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 শান্তি এবং আরাম পর্দার মধ্যে

📄 শান্তি এবং আরাম পর্দার মধ্যে


নারীগণ যেন এটা মনে না করে যে, পর্দা তাদের জন্য কষ্টের কারণ। কেননা পর্দা নারীর সৃষ্টির মধ্যে গণ্য। আওরত (নারী) শব্দের অর্থই হল গোপন বস্তু। আর পর্দা নারীর স্বভাবের অন্তর্ভুক্ত। যদি প্রকৃতি বিকৃত হয়ে যায় তাহলে তো তার কোন চিকিৎসা নেই। কিন্তু যে শান্তি ও আরাম পর্দার মধ্যে পাওয়া যাবে তা পর্দাহীনতা এবং বেহায়াপনার মধ্যে পাওয়া যাবে না। অতএব পর্দার সংরক্ষণ লজ্জার একটি আবশ্যকীয় অংশ।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 আজ মাথার চুলের অবস্থা

📄 আজ মাথার চুলের অবস্থা


আজ এ রকম মনে হয় রাসূলুল্লাহ (স)-এর দৃষ্টি যেন বর্তমান কালের অবস্থা দেখতে পাচ্ছিল। হুজুর (স) বলেছেন, কেয়ামতের নিকটবর্তী সময়ে এমন মহিলা হবে যাদের মাথার চুল দুর্বল উটের কুঁজের মত হবে। রাসূলুল্লাহ (স)-এর সময় উটের কুঁজের মত চুল রাখার কথা কল্পনাও করা যেত না। বর্তমানে দেখুন, মহিলারা উটের কূজের মত চুল রাখছে।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 পোশাকের মধ্যেও উলঙ্গপনা

📄 পোশাকের মধ্যেও উলঙ্গপনা


রাসূলুল্লাহ (স) আরও বলেছেন, ঐ সমস্ত মহিলা বাহ্যিক দৃষ্টিতে পোশাক পরিহিতা হবে কিন্তু তা এমন হবে যা দ্বারা পোষাকের উদ্দেশ্য অর্জিত হয়না। এ জন্য যে, ঐ পোশাক এত পাতলা যে, শরীরের সমস্ত উচু নীচু অংশ প্রকাশিত হয়ে যায়। আর এসব কিছু লজ্জা শেষ হয়ে যাওয়ার ফল। ইতিপূর্বে কল্পনাও করা যেতনা, তারা এমন পোশাক পরবে। কারণ তাদের অন্তরে লজ্জা ছিল এবং তাদের স্বভাব এমন ছিল, তারা এ রকম পোশাক পরা পছন্দ করত না। কিন্তু আজ বুক খোলা, গলা খোলা, বাহু খোলা- এ কেমন পোশাক? পোশাক তো শরীর ঢাকার জন্য ছিল যা নারীকে তার প্রকৃত সৃষ্টির প্রতি ধাবিত করার জন্য ছিল। এখন ঐ পোশাক শরীর ঢাকার পরিবর্তে শরীরকে আরও বেশী প্রকাশিত করার কাজ আঞ্জাম দিচ্ছে।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 নারী-পুরুষের সম্মিলিত অনুষ্ঠানের বেহায়াপনা

📄 নারী-পুরুষের সম্মিলিত অনুষ্ঠানের বেহায়াপনা


বিয়ে-শাদীর অনুষ্ঠানে বেহায়াপনার যে দৃশ্য ঐ সকল পরিবারেও দৃষ্টি গোচর হচ্ছে যারা নিজেদেরকে দ্বীনদার বলে থাকে। যে সমস্ত পরিবারের পুরুষরা মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে তাদের পরিবারের বিয়ে-শাদীর অনুষ্ঠানে গিয়ে দেখুন কি হচ্ছে। এক সময় এমন ছিল যখন এটা কল্পনাও করা যেত না যে, বিয়ের অনুষ্ঠানে পুরুষ ও মহিলার মিশ্রিত জমায়েت হবে। কিন্তু এখন তো নারী পুরুষের সম্মিলিত দাওয়াতের বন্যা বয়ে যাচ্ছে। মহিলারা সেজে-গুজে, পরিপাটি হয়ে শোভা বর্ধন করে সুসজ্জিত হয়ে সম্মিলিত দাওয়াতে আসে। না পর্দার কোন চিন্তা আছে, না লজ্জা শরমের কোন খেয়াল আছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00