📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 আল্লাহ তায়ালার নিকট জিজ্ঞাসা করার মাধ্যম পয়গম্বরগণ

📄 আল্লাহ তায়ালার নিকট জিজ্ঞাসা করার মাধ্যম পয়গম্বরগণ


কিন্তু এ কথা কার নিকটে জিজ্ঞাসা করা হবে, পুরুষকে এবং নারীকে কেন সৃষ্টি করা হয়েছে? স্পষ্টতই এর উত্তর এটাই হবে যে, যে সত্তা সৃষ্টি করেছেন তার কাছেই জিজ্ঞাসা করা হবে, তিনি নারী ও পুরুষকে কোন্ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর তাঁর কাছে জিজ্ঞাসা করার মাধ্যম হলেন পয়গম্বরগণ এবং এই সূত্র ধরে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (স) হবেন জিজ্ঞাসা করার মাধ্যম।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 মানুষের জীবনে দুটি বিভাগ

📄 মানুষের জীবনে দুটি বিভাগ


আল কুরআনুল কারীম এবং রাসূল (স)-এর শিক্ষা থেকে বিন্দু মাত্র সন্দেহ ব্যতীত এ কথা প্রমাণিত হয় যে, প্রকৃতপক্ষে মানুষের জীবন দুটি ভিন্ন বিভাগে বিভক্ত। এক, বাড়ীর ভিতরের বিভাগ। দুই, বাড়ীর বাইরের বিভাগ। এই উভয় বিভাগ এমন যে, উভয় বিভাগ ব্যতীত ভারসাম্যপূর্ণ এবং পরিমিত জীবনযাপন করা যায় না। বাড়ীর ব্যবস্থাপনাও জরুরী আবার বাড়ীর বাইরের ব্যবস্থাপনাও জরুরী। যখন উভয় বিভাগ এক সাথে নিজ নিজ স্থানে ঠিক ঠিকভাবে চলবে তখন মানবজীবন পরিমিত হবে। আর যদি এর মধ্যে যে কোন একটি অচল হয়ে যায় অথবা অসম্পূর্ণ থেকে যায় তাহলে মানবজীবনের ভারসাম্য নষ্ট হবে।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 নারী-পুরুষের কর্মের বণ্টন

📄 নারী-পুরুষের কর্মের বণ্টন


এই উভয় বিভাগকে আল্লাহ তায়ালা এভাবে বণ্টন করেছেন যে, পুরুষকে বাড়ীর বাইরের কাজের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ রুজি-রোজগার ও অর্থ-উপার্জন, রাজনৈতিক ও সামাজিক কাজ ইত্যাদি। আর বাড়ীর ভিতরের বিভাগের দায়িত্ব আল্লাহ ও আল্লাহর রাসূল (স) মেয়েলোকের কাঁধে অর্পণ করেছেন। যদি বিবেক দ্বারা মানুষের সৃষ্টিগত স্বভাবের পর্যালোচনা করা হয় তাহলেও এ ছাড়া অন্য কোন ব্যবস্থা হতে পারে না। এজন্য যে, যদি পুরুষ ও নারীর মাঝে তুলনা করা হয় তাহলে এটাই স্পষ্ট হবে যে, নারীর তুলনায় পুরুষের শারীরিক শক্তি বেশী এবং কেউ এটা অস্বীকার করতে পারবে না যে, আল্লাহ তায়ালা নারীর তুলনায় পুরুষকে শারীরিক শক্তি বেশী দিয়েছেন। বাইরের কাজের জন্য শক্তির প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন। বাইরের কাজ শক্তি ও পরিশ্রম ব্যতীত সম্পন্ন করা যায় না। অতএব সৃষ্টিগত স্বভাবের চাহিদাও এটাই যে, বাইরের কাজ পুরুষে করবে আর বাড়ীর ভিতরের কাজ নারীর দায়িত্বে ন্যস্ত থাকবে।

📘 নারী স্বাধীনতা, পর্দা ও বুদ্ধির সীমাবদ্ধতা > 📄 নারী বাড়ীর কাজের আয়োজন করবে

📄 নারী বাড়ীর কাজের আয়োজন করবে


শুরুতে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ তায়ালা হুজুর (স)-এর সম্মানিতা স্ত্রীগণকে সরাসরি সম্বোধন করেছেন- وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ (সুরা আহযাব, আয়াত-৩৩) অর্থাৎ তোমরা নিজ নিজ ঘরে স্থির থাক। এই আয়াতে শুধু এতটুকুই বলা হয়নি যে, মেয়েলোকের প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া উচিত নয় বরং এই আয়াতে একটি মূল তত্ত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে যে, নারীকে এজন্য সৃষ্টি করা হয়েছে, নারীরা ঘরের মধ্যে স্থির থেকে বাড়ীর কাজের আয়োজন করবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00