📘 মুছত্বলাহুল হাদীছ 📄 খবার ও আছার

📄 খবার ও আছার


◇ খবার ও আছার (الخير والأثر):

কিছু মুহাদ্দিছগণের মতে খবার এবং আছার হল, এটি হাদীছের সমার্থবোধক শব্দ বা প্রতিশব্দ। তবে বর্তমান যুগের প্রায় মুহাদ্দিছ হাদীছ, আছার এবং খবারের মধ্যে পার্থক্য করে থাকেন। যেমন-

'খবার'-এর পরিচয়:

'খবার' শব্দটি ব্যাপক অর্থবোধক, কিন্তু হাদীছ হচ্ছে খাছ। শুধুমাত্র রাসূল (ছাঃ)-এর কথাকে 'হাদীছ' বলা হয় এবং রাসূল (ছাঃ)-এর কথাসহ দুনিয়ার যেকোন সংবাদকে 'খবার' বলা হয়।

'আছার'-এর পরিচয়:

ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণের কথা, কাজ ও সম্মতিকে আছার বলা হয়।

📘 মুছত্বলাহুল হাদীছ 📄 কুরআন, হাদীছ এবং হাদীছে কুদসীর মধ্যে পার্থক্য

📄 কুরআন, হাদীছ এবং হাদীছে কুদসীর মধ্যে পার্থক্য


◇ কুরআন, হাদীছ এবং হাদীছে কুদসীর মধ্যে পার্থক্য

الفرق بين القرآن والحديث والحديث القدسي কুরআন, হাদীছ এবং হাদীছে কুদসী সবগুলোই মহান আল্লাহ্ পক্ষ থেকে অবতীর্ণ অহি। কিন্তু তারপরেও প্রত্যেকটির মাঝে কিছু পার্থক্য রয়েছে। নীচের ছকের মাধ্যমে কতিপয় পার্থক্য তুলে ধরা হল:

ফন্ট সাইজ
15px
17px