📘 মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ > 📄 মুহতাযার ব্যক্তিকে তালকীন দেওয়া

📄 মুহতাযার ব্যক্তিকে তালকীন দেওয়া


প্রথমত : মুহতাযার ব্যক্তিকে لا إلهَ إلا اللهُ এর তালকীন দেয়া সম্মত। কারণ এ ব্যাপারে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী রয়েছে। তিনি বলেছেন: তোমরা তোমাদের মৃত্যুর নিদর্শন প্রকাশ পেয়েছে এমন ব্যক্তিকে لا إِلَهَ إِلَّا اللهُ এর তালক্বীন দাও। হাদীছটি মুসলিম তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।
এ হাদীছে বর্ণিত মাওতা দ্বারা উদ্দেশ্য হলো আল মুহতাযারুন। আর মুহতাযারুর তারা যাদের উপর মৃত্যুর নিদর্শন প্রকাশ পেয়েছে।

📘 মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ > 📄 মৃত্যু নিশ্চিত হলে করণীয়

📄 মৃত্যু নিশ্চিত হলে করণীয়


দ্বিতীয়ত: যখন কোন ব্যক্তির মৃত্যু নিশ্চিত হবে তখন তার চোখ বন্ধ করে দিতে হবে এবং তার দাঁড়ি বেঁধে দিতে হবে। কারণ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত বর্ণিত হয়েছে।

📘 মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ > 📄 মুসলিম মৃত ব্যক্তিকে গোসল দেওয়া

📄 মুসলিম মৃত ব্যক্তিকে গোসল দেওয়া


তৃতীয়ত: মুসলিম মৃত ব্যক্তিকে গোসল দেয়া আবশ্যক। তবে শহীদ ব্যক্তি যে ধর্মীয় যুদ্ধে মৃত্যু বরণ করেছে তাকে গোসল দিতে হবে না এবং তার উপর জানাযার সলাত পড়তে হবে না বরং তাকে তার পরিহিত কাপড়েই দাফন করতে হবে। কারণ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদের শহীদরে গোসল দেন নাই এবং তাদের উপর জানাযার সলাত আদায় করেন নাই।

📘 মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ > 📄 মৃত ব্যক্তির গোসলের বিবরণ

📄 মৃত ব্যক্তির গোসলের বিবরণ


চতুর্থত: মৃত ব্যক্তির গোসলের বিবরণ: মৃত ব্যক্তির লজ্জাস্থান (কাপড় দিয়ে) ঢেকে দিতে হবে। পরে (কাপড়) একটু উঁচু করবে এবং তার পেট নরম ভাবে চাপ দিবে। তারপর মৃত ব্যক্তিকে গোসল দানকারী তার নিজ হাতে নেকড়া বা অনুরূপ কিছু পেঁচাবে। অতপর তাকে এর দ্বারা পরিস্কার করবে। তারপর সলাতের অযুর ন্যায় অযু করাবে। তারপর মৃত ব্যক্তির মাথা ও দাঁড়ি পানি ও বরই পাতা বা অনুরূপ কিছু দিয়ে ধৌত করবে। তারপর তার ডান পার্শ্ব ধোবে। তারপর তার বাম. পার্শ্ব ধোবে। তারপর তাকে এ ভাবে দ্বিতীয় ও তৃতীয় বার গোসল দিবে। (গোসলদাতা) প্রত্যেক বারই তার হাত তার পেটের উপর দিয়ে অতিক্রম করাবে। যদি কোন কিছু বের হয় তবে তা ধোয়ে নিবে। এবং বের হওয়ার স্থানটি তুলা বা অনুরুপ কিছু দিয়ে বন্ধ করে দিবে। আর যদি বন্ধ না হয় তবে পুড়ামাটি বা আধুনিক ডাক্তিারি উপকরণের মাধ্যমে বন্ধ করতে হবে। যেমন প্লাস্টার/ প্রলেপ বা অনরুপ কিছু। এবং পুনরায় অযু করাবে। আর যদি তিনবার ধৌত করার মাধ্যমে পরিস্কার না হয়, তবে পাঁচ বা সাতবার পর্যন্ত ধৌত করবে। তারপর কাড়প দ্বারা মোছে দিবে। অপ্রকাশ্য স্থানসমূহ ও সিজদার স্থানসমূহে সুগন্ধি লাগাবে। আর যদি সারা শরীরে সুগন্ধি লাগায় তবে তা আরো উত্তম হবে। আর ধূপ দ্বারা তার কাফনগুলো সুগন্ধি করে দিবে। আর যদি তার মোচ বা নখ লম্বা থাকে তবে তা কেটে দিবে। আর তা ছেড়ে দিলে বা না কাটলেও কোন অসুবিধা নাই। আর তার চুল আঁচড়াবে না। তার নাভীর নিচের চুল মুন্ডাবে না এবং খাৎনা করাবে না। কারণ এর উপর কোন দলীল নাই। মহিলা তার চুলকে তিনগুচ্ছ করা হবে এবং তা তার পিছনের দিকে ছেড়ে দেয়া হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00