📘 মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ > 📄 লুক্কায়িত/অন্তর্নিহিত শিরক

📄 লুক্কায়িত/অন্তর্নিহিত শিরক


তৃতীয় প্রকার : আর তা হলো অন্তর্নিহিত শিরক। এর প্রমাণ হলো: নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী:
أَلَا أُخْبِرُكُمْ بِمَا هُوَ أَخْوَفُ عَلَيْكُمْ عِنْدِي مِنْ الْمَسِيحِ الدَّجَّالِ قَالَ قُلْنَا
بَلَى فَقَالَ الشَّرْكُ الْخَفِيُّ أَنْ يَقُومَ الرَّجُلُ يُصَلِّي فَيُزَيِّنُ صَلَاتَهُ لِمَا يَرَى مِنْ نَظَرِ
رَجُلٍ إِلَيْهِ.
আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সংবাদ দেব না? যে বিষয়টি আমার কাছে তোমাদের উপর আল মসীহুদ্ দাজ্জালের' চেয়েও ভয়ানক ? সাহাবায়ে কেরাম বললেন: হ্যাঁ। তিনি বললেন: তা হচ্ছে 'আশ্ শিরকুল খফী' বা লুক্কায়িত শিরক। আর তা হলো: এক ব্যক্তি দাঁড়ায়, নামায় আদায় করে অতঃপর তার নামাযকে খুব সুন্দরভাবে আদায় করে এ জন্যে যে, সে তার দিকে এক ব্যক্তির দৃষ্টিকে লক্ষ্য করছে। (হাদীছটি ইমাম আহমাদ আবূ সাঈদ খদ্রী রাযিআল্লাহু আনহু হতে তাঁর মুসনাদে বর্ণনা করেছেন)
শিরককে শুধু দু'ভাগে ভাগ করাও ঠিক আছে। ১। বড় শিরক। ২। ছোট শিরক। তবে অন্তর্নিহিত শিরক সেটা বড় - ছোট উভয়কেই শামিল করে। আর তা বড় শিরকে হয়ে থাকে। যেমন: মুনাফিকদের শিরক। কারণ তারা তাদের বাতিল 'আকীদাকে গোপন করে। আর লোককে দেখানের জন্যে ইসলামকে প্রকাশ করে। নিজেদের প্রাণের উপর আশঙ্কা করে। আর তা ছোট শিরকেও হয়ে থাকে। যেমন: রিয়া বা লোক দেখানো আমল বা কাজ। যেমন পূর্বে বর্ণিত মাহমূদ বিন লাবীদ আল আনসারীর হাদীছ ও উল্লেখিত আবূ সাঈদ খুদরীর হাদীছ। আল্লাহই তাওফীক দাতা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00