📄 তাওহীদুল আসমা ওয়াস সিফাত
৩। তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কুরআন কারীমে বা সহীহ হাদীছসমূহে আল্লাহর যে সকল নামসমূহ ও গুণসমূহ বর্ণিত হয়েছে তার সকলের প্রতি ঈমান আনা। এবং তা বিকৃত না করে, আসল অর্থ বর্জন না করে, পদ্ধতি বর্ণনা না করে ও উদাহরণ না দিয়ে, উপযুক্ত পন্থায় একক আল্লাহর জন্যে সাব্যস্ত্য করা। নিম্নে বর্ণিত আল্লাহ সুবহানাহুর বাণীর প্রতি আমল করত।
قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللهُ الصَّمَدُ * لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ
অর্থ : তুমি বলে দাও : তিনিই আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, এবং তিনি কাউকে জন্ম দেননি, এবং কেহই তাঁর সমকক্ষ নয়। (সূরা ইখলাস)।
আরো আমল করত তাঁর নিম্নের বাণীর প্রতি।
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ (سورة الشورى : الآية : (١١)
অর্থঃ (সৃষ্টিজীবের) কোন কিছুই তাঁর অনুরূপ নয়। আর তিনি সব শুনেন এবং সব দেখেন। [সূরা আশুরা : আয়াত: ১১]
আর কিছু জ্ঞানীগণ তাওহীদের এ প্রকারসমূহকে দু'ভাগে ভাগ করেছেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে তাওহীদুর রুবৃবিইয়ার মাঝে প্রবেশ করায়েছেন। এতে কোন অসুবিধা নাই। কারণ দু'প্রকারের মাঝেই উদ্দেশ্য স্পষ্ট।