📘 মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ > 📄 তাওহীদুর রুবূবিইয়াহ

📄 তাওহীদুর রুবূবিইয়াহ


১। তাওহীদুর রুবুবিইয়াহ: নিশ্চয়ই আল্লাহ সব জিনিসের স্রষ্টা ও উদ্ভাবক, সব ব্যাপারে কর্তৃত্বকারী এ ব্যাপারে কোন শরীক নাই এ কথার প্রতি ঈমান আনা।

📘 মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ > 📄 তাওহীদুল উলূহিইয়াহ

📄 তাওহীদুল উলূহিইয়াহ


২। তাওহীদুল উলূহিইয়াহ : নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তিনিই সত্য উপাস্য এ ব্যাপারে তাঁর কোন শরীক নাই। আর এটিই হলো লা ইলাহ ইল্লাল্লাহ এর অর্থ। আর তার অর্থ হলো: আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নাই। তাই সলাত, সওম এবং আরো অন্যান্য যত ইবাদত আছে সব ইবাদতই আল্লাহর জন্যে একনিষ্ঠ করা অপরিহার্য। এবং এ ইবাদতের কোন কিছুই আল্লাহ ছাড়া অন্যের জন্যে ব্যয় করা অবৈধ / হারাম।

📘 মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ > 📄 তাওহীদুল আসমা ওয়াস সিফাত

📄 তাওহীদুল আসমা ওয়াস সিফাত


৩। তাওহীদুল আসমা ওয়াস সিফাত। কুরআন কারীমে বা সহীহ হাদীছসমূহে আল্লাহর যে সকল নামসমূহ ও গুণসমূহ বর্ণিত হয়েছে তার সকলের প্রতি ঈমান আনা। এবং তা বিকৃত না করে, আসল অর্থ বর্জন না করে, পদ্ধতি বর্ণনা না করে ও উদাহরণ না দিয়ে, উপযুক্ত পন্থায় একক আল্লাহর জন্যে সাব্যস্ত্য করা। নিম্নে বর্ণিত আল্লাহ সুবহানাহুর বাণীর প্রতি আমল করত।
قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللهُ الصَّمَدُ * لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ
অর্থ : তুমি বলে দাও : তিনিই আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, এবং তিনি কাউকে জন্ম দেননি, এবং কেহই তাঁর সমকক্ষ নয়। (সূরা ইখলাস)।
আরো আমল করত তাঁর নিম্নের বাণীর প্রতি।
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ (سورة الشورى : الآية : (١١)
অর্থঃ (সৃষ্টিজীবের) কোন কিছুই তাঁর অনুরূপ নয়। আর তিনি সব শুনেন এবং সব দেখেন। [সূরা আশুরা : আয়াত: ১১]
আর কিছু জ্ঞানীগণ তাওহীদের এ প্রকারসমূহকে দু'ভাগে ভাগ করেছেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে তাওহীদুর রুবৃবিইয়ার মাঝে প্রবেশ করায়েছেন। এতে কোন অসুবিধা নাই। কারণ দু'প্রকারের মাঝেই উদ্দেশ্য স্পষ্ট।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00