📄 সূরা ফাতিহা ও কিছু ছোট ছোট সূরা
প্রথম পাঠ: সূরা ফাতিহা ও কিছু ছোট ছোট সূরা।
সূরা ফাতিহা এবং সূরা যালযালা হতে সূরা নাস পর্যন্ত এ ছোট ছোট সূরাগুলো হতে যা সম্ভব তা জানা বা শিখা অত্যাবশ্যক। পড়া না জানা ব্যক্তি অন্যের কাছে শুনে শুনে পড়া শিখবে, পরে নিজের পড়াকে শুদ্ধ করবে ও মুখস্থ করবে এবং যা বুঝা অবশ্যই দরকার তার ব্যাখ্যা শিখবে।
📄 ঈমানের রুকনসমূহ
তৃতীয় পাঠঃ ঈমানের রুকনসমূহঃ
ঈমানের স্তম্ভসমূহ : আর তা হলো ছয়টি : আল্লাহর, তাঁর ফিরিস্তাদের, তাঁর কিতাবসমূহের, তাঁর রাসূলগণের, ও শেষ দিবসের প্রতি ঈমান আনা। আরো ঈমান আনা ভাগ্যের ভাল মন্দ এ সবই আল্লাহর পক্ষ হতে এ কথার প্রতি।
📄 সলাতের শর্তসমূহ
ষষ্ঠ পাঠ: সলাতের শর্তসমূহ: সলাতের শর্তসমূহ আর তা হলো নয়টি ১। ইসলাম-মুসলিম হওয়া। ২। জ্ঞানবান হওয়া। ৩। ভাল- মন্দ পার্থক্যের জ্ঞান থাকা। ৪। হদছ (তথা অপবিত্রতা) দূর করা, আর ইহা-নাপাকি হতে অযু গোসল করে পবিত্র হওয়াকে বুঝায়। ৫। মুসল্লির কাপড়, শরীর ও নামায পড়ার স্থান হতে নাপাকি দূর করা। ৬। সতর ঢাকা, পুরুষের সতর নাভী হতে হাঁটু পর্যন্ত। আর মহিলা তার সম্পূর্ণ শরীরই নামাযে সতর, তার মুখ ও হাতের তালুদ্বয় ছাড়া। ৭। নামাযের সময় উপস্থিত হওয়া। ৮। কিল্লা মুখী হওয়া। ৯। নিয়াত করা, নিয়াত পড়া নয়।
📄 সলাতের রুকনসমূহ
সপ্তম পাঠ: সলাতের রুকনসমূহঃ
সলাতের রুকনসমূহ, আর তা হলো চৌদ্দটিঃ
১। সামর্থ্য থাকলে দাঁড়ানো। ২। তাব্বীরে তাহরীমাহ। ৩। সূরা ফাতিহা পাঠ করা। ৪। রুকু' করা। ৫। রুকু' হতে উঠে সোজা হয়ে দাঁড়ানো। ৬। সাত অঙ্গের উপর সিজদা করা। ৭। সিজদা হতে উঠা। ৮। দুই সিজদার মাঝে বসা। ৯। শেষ বৈঠকে তাশাহ্হুদ পড়া। ১০। তাশাহ্হুদ কালে বসা। ১১। নামাযের এই রুক্স গুলো সম্পাদনে স্থিরতা বজায় রাখা। ১২। এই রুক্স গুলো ধারাবাহিক ভাবে আদায় করা। ১৩। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠ করা। ১৪। ডানে ও বামে দুই দিকে সালাম প্রদান করা বা সালাম ফিরানো।