📄 স্পেনে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা
মুয়াহিদিনদের পতনের পর সমস্ত স্পেনে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। মুয়াহিদিন সাম্রাজ্যের ধ্বংস স্তূপের উপর মুসলমানদের তিনটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র গড়িয়া ওঠে। ভ্যালেন্সিয়াতে বানু মারদানিশ বংশের শাসন এবং গ্রানাডাতে ইবনুল আহমার নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেন। লাস নাভাস ডে তোলোসার যুদ্ধে বিজয় লাভের পর খ্রীস্টান শক্তি অতি দ্রুত তাহাদের হৃত রাজ্য পুনরুদ্ধার করে। ১২৩৬ খ্রীঃ কর্ডোভা, ১২৪৬ খ্রীঃ জায়েন ও মুরসিয়া এবং ১২৪৮ খ্রীঃ ডিসেম্বর মাসে সেভিল খ্রীস্টানদের করতলগত হয়। ১৩
খ্রীস্টান অধিকৃত এলাকা হইতে মুসলমানদের অপসারণের পর সৃষ্ট শূন্যস্থান মুসলিম এলাকা হইতে নবাগত ইহুদীদের দ্বারা পূর্ণ করা হয়। আল মুরাবিদ ও আল মুহাদের শাসনের স্পষ্ট ফলশ্রুতি হিসাবে দক্ষিণ স্পেনেও আফ্রিকার সভ্যতার বিকাশ ঘটে। স্পেনীয় মুসলমানদের রচিত উচ্চাংগের গীতি কবিতা স্পেনে ও ইউরোপের উত্তরাঞ্চলের দেশসমূহে বিভিন্নমুখী সাহিত্য সৃষ্টিতে অনুপ্রেরণা যোগায়।
টিকাঃ
১৩। হোল, আন্দালুস, পৃঃ ৫৩, ৫৫।