📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আবু ইয়াকুব ইউসুফ

📄 আবু ইয়াকুব ইউসুফ


মুমিনের মৃত্যুর পর তাহার পুত্র আবু ইয়াকুব ইউসুফ ১১৬৩ খ্রীঃ সিংহাসনে আরোহণ করেন। নতুন রাজা ছিলেন একজন বিখ্যাত সৈনিক ও খ্যাতনামা রাজনীতিবিদ। তিনি বিশ হাজার সুদক্ষ সৈনিককে স্পেনে প্রেরণ করেন এবং নিজেও সেভিলে অবস্থান করেন। তিনি টলেডো পর্যন্ত বিস্তৃত তাগুস উপত্যকা ও আলকানতারার সীমান্ত ঘাঁটি অধিকার করেন। সেভিলে এক বৎসর অবস্থান কালে তিনি সুরম্য প্রাসাদ, মিনারযুক্ত মসজিদ ও অসংখ্য সেতু নির্মাণ করিয়া ইহাকে সুশোভিত করিতে চেষ্টা করেন। ৯ ১১৮৪ খ্রীস্টাব্দে তাহারা সামতারেন অবরোধ করেন। ইউসুফ সেখানে গুরুতর রূপে আহত হন এবং মুসলমানগণ খ্রীস্টানদের হস্তে চরমভাবে পরাজিত হন।

টিকাঃ
৯। এই মসজিদটি চার্চের পার্শ্বে নির্মিত হয়। মসজিদ নির্মাণের বহু পূর্বে চার্চটি নর্ম্যান কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হয়। খ্রীস্টানদের সেভিল বিজয়ের পর মসজিদটি ক্যাথেড্রালে পরিবর্তিত হয়।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আবু ইউসুফ ইয়াকুব

📄 আবু ইউসুফ ইয়াকুব


স্লাভ পত্নীর গর্ভজাত আবু ইউসুফ ইয়াকুব ১১৮৪ খ্রীস্টাব্দে তাহার পিতা ইউসুফের স্থলাভিষিক্ত হন। ১০ ইয়াকুব 'আল মনসুর বিল্লাহ' উপাধি ধারণ করেন। তিনি তাহার রাজপরিবারের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি ছিলেন দয়ালু সুবিচারক ও ধর্মপরায়ণ রাজা। ১১ সেভিলের জিরাল্ডা স্মৃতিস্তম্ভ তাঁহার শাসনকালের স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শিল্পকলা ও সাহিত্যের অনুরাগী পৃষ্ঠপোষক ছিলেন। তাহার সময়কার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন বিখ্যাত চিকিৎসক ইবনে জুহর ও ইবনে রুশদ। ইউরোপীয়গণ স্পেনীয় মুসলমানদের নিকট দর্শনে গভীর জ্ঞানলাভ করে। ১২ ১১৯৫ খ্রীঃ আলারকোসের যুদ্ধে খ্রীস্টানগণকে পরাজিত করেন। ১১৯৭ খ্রীষ্টাব্দে তিনি মরক্কোতে গমন করেন এবং তাহার দুই বৎসর পর তিনি মৃত্যুমুখে পতিত হন।

টিকাঃ
১০। মাররাকুশী, দ্যা কিতাব আল মুজিব, পৃঃ ১৮৯।
১১। হোল, আন্দালুস, পৃঃ ২৭।
১২। ইবনে আবিজার, প্রথম খণ্ড, পৃঃ ১৪৩, ১৫১-৫২; হিট্টি উদ্ধৃত করেন, হিস্ট্রি অব দ্যা আরবস-এর পৃঃ ৫৪৮, নোট ৬ এবং ৭।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 মুহাম্মদ আল নাসির বিন ইয়াকুব

📄 মুহাম্মদ আল নাসির বিন ইয়াকুব


১১৯৯ খ্রীস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মুহাম্মদ ইবনে ইয়াকুব তাঁহার পিতার স্থলাভিষিক্ত হন ও 'আল নাসির লিদিনিল্লাহ' উপাধি ধারণ করেন। তাঁহার সময়কালে খ্রীস্টানগণ পুনরায় আন্দালুসিয়াতে লুটতরাজ করিতে শুরু করেন। ১২১২ খ্রীঃ লাস নাভাস ডে তোলোসার যুদ্ধে মুয়াহিদগণ বিভিন্ন খ্রীস্টান রাজার সম্মিলিত আক্রমণে সম্পূর্ণরূপে পরাজিত হন। যুদ্ধের চরম পর্যায়ে মুহাম্মদ সেভিলে পলাইয়া যাইতে সক্ষম হন। ভগ্ন হৃদয়ে মুহাম্মদ মরক্কোতে প্রত্যাবর্তন করেন এবং সেখানে ১২১৪ খ্রীস্টাব্দে ইন্তেকাল করেন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 মুহাম্মদ আল-নাসিরের উত্তরাধিকারীগণ

📄 মুহাম্মদ আল-নাসিরের উত্তরাধিকারীগণ


পনের বৎসরের ব্যবধানে মুহাম্মদের চারিজন উত্তরাধিকারী নামমাত্র স্পেন শাসন করেন। ইউসুফ আবু ইয়াকুব আল-মুস্তানসির বিল্লাহ, আবদুল ওয়াহিদ আল-মাকলু ও আবু মুহাম্মদ আল-আদিল এবং আবু আলী ইদ্রিস আল মামুন। ১২২৮ খ্রীস্টাব্দে মামুন মরক্কো গমন করেন। ১২৩২ খ্রীঃ মামুন মরক্কোতে দেহ ত্যাগ করেন। আল রশিদ আল সাইদ, উমর আল মুর্তোজা ও আবুল উলা আবু দাবলুস একের পর এক তাহার উত্তরাধিকারী নিযুক্ত হন। শেষ শাসক ১২৬৯ খ্রীস্টাব্দে নিহিত হইবার পর বানু মারিন উপজাতীয় বার্বারগণ সমগ্র মৌরিতানিয়াতে তাহাদের শাসন কায়েম করেন।

ফন্ট সাইজ
15px
17px