📄 খ্রীস্টান অভিযানসমূহ
একাদশ শতাব্দীর প্রথমাংশে খ্রীস্টানগণ গৃহযুদ্ধে লিপ্ত ছিল। ১০৫৫ খ্রীঃ ক্যাস্টাইল ও লিওনের রাজা প্রথম ফার্নান্ডো মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেন। ১০৬৩ খ্রীঃ ফার্নান্ডো সেভিলের এলাকার উপর অভিযান পরিচালনা করেন। মুতাদিদ বাৎসরিক কর প্রদানের শর্তে অবরোধ অপসরণ করাইতে সমর্থ হন। ১০৬৪ খ্রীঃ কোয়েম্ব্রা দখল করেন। ১০৬৫ খ্রীঃ ফার্নান্ডো মৃত্যু বরণ করেন। তাঁহার তিন পুত্রের মধ্যে রাজ্য বিভক্ত হয়। ষষ্ঠ আলফন্সো মুসলমানদের বিরুদ্ধে ক্রসেড ঘোষণা করেন।
টিকাঃ
১১৪০ খ্রীঃ সিদ-এর কাব্যে আলোচিত হয়। নিদর্শন স্বরূপ উহার কয়েকটি পংক্তি উল্লেখিত হইল। (৬১৬-৬২২)
📄 মুতমিদ
মুতাদিদের পর আবুল কাসিম দ্বিতীয় মুহাম্মদ আল মুতামিদ সিংহাসনে আরোহণ করেন। তিনি সর্ব যুগের একজন শ্রেষ্ঠ আরব কবি বলিয়া পরিচিত ছিলেন। তিনি বিদ্যা-বুদ্ধিতে তাঁহার পিতাকেও অতিক্রম করেন। তিনি তাঁহার স্ত্রী ইতিমাদ আল-রুমাইকিয়াহর প্রতি উৎসর্গীত প্রাণ ছিলেন। মুতামিদ তাঁহার শখ ও বাসনা পূর্ণ করিতে তৎপর ছিলেন। তাঁহার উজির ইবনে আম্মার ছিলেন একজন বিরাট পণ্ডিত। মুতামিদ ও ইবনে আম্মার উভয়েই কাব্যচর্চা করিতে ভালোবাসিতেন। ষষ্ঠ আলফন্সো ১০৮৫ খ্রীঃ টলেডো অধিকার করেন। এই বিপদে মুতামিদের নেতৃত্বে মুসলিম নেতৃবৃন্দ ১০৮৬ খ্রীঃ জাল্লাকার যুদ্ধে খ্রীস্টানগণকে পরাজিত করেন। পরবর্তীতে ১০৯৫ খ্রীঃ মুতামিদ মরক্কোর আগামতে নির্বাসিত হন ও সেখানেই পরলোক গমন করেন।
টিকাঃ
১৫। হিডি, পৃঃ ৫৩৯।
১৬। ঐ, পৃঃ ৫৩৮-৩৯।
১৭। আন্দালুস, পৃঃ ১৭২।