📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 আবু আমর আব্বাস আল মুতাদিদ

📄 আবু আমর আব্বাস আল মুতাদিদ


প্রথম আবুল কাসিমের স্থলাভিষিক্ত হন তাঁহার পুত্র আবু আমর আব্বাস। তিনি আলমুতাদিদ বিল্লাহ উপনাম ধারণ করেন। তিনি ছিলেন বিখ্যাত কবি। তিনি কর্মঠ, নির্দয় ও দুর্দান্ত প্রকৃতির ছিলেন। আল মুতাদিদ তাঁহার সাম্রাজ্যকে পশ্চিম আটলান্টিক মহাসাগর পর্যন্ত সম্প্রসারণ করেন। তিনি ১০৫৮ খ্রীঃ স্পেনের আমীর বলিয়া নিজেকে ঘোষণা করেন। তিনি ৩০ বৎসরের শাসন আমলে তাঁহার রাজ্যকে যথেষ্ট সম্প্রসারণ করেন। তিনি ১০৬৯ খ্রীঃ ফেব্রুয়ারিতে মৃত্যুবরণ করেন। মুতাদিদ স্বয়ং কবি ছিলেন বলিয়া অন্য কবিদেরও পৃষ্ঠপোষকতা করিতেন।

টিকাঃ
১৪। হোল, আন্দালুস, পৃঃ ২৫।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 খ্রীস্টান অভিযানসমূহ

📄 খ্রীস্টান অভিযানসমূহ


একাদশ শতাব্দীর প্রথমাংশে খ্রীস্টানগণ গৃহযুদ্ধে লিপ্ত ছিল। ১০৫৫ খ্রীঃ ক্যাস্টাইল ও লিওনের রাজা প্রথম ফার্নান্ডো মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেন। ১০৬৩ খ্রীঃ ফার্নান্ডো সেভিলের এলাকার উপর অভিযান পরিচালনা করেন। মুতাদিদ বাৎসরিক কর প্রদানের শর্তে অবরোধ অপসরণ করাইতে সমর্থ হন। ১০৬৪ খ্রীঃ কোয়েম্ব্রা দখল করেন। ১০৬৫ খ্রীঃ ফার্নান্ডো মৃত্যু বরণ করেন। তাঁহার তিন পুত্রের মধ্যে রাজ্য বিভক্ত হয়। ষষ্ঠ আলফন্সো মুসলমানদের বিরুদ্ধে ক্রসেড ঘোষণা করেন।

টিকাঃ
১১৪০ খ্রীঃ সিদ-এর কাব্যে আলোচিত হয়। নিদর্শন স্বরূপ উহার কয়েকটি পংক্তি উল্লেখিত হইল। (৬১৬-৬২২)

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 মুতমিদ

📄 মুতমিদ


মুতাদিদের পর আবুল কাসিম দ্বিতীয় মুহাম্মদ আল মুতামিদ সিংহাসনে আরোহণ করেন। তিনি সর্ব যুগের একজন শ্রেষ্ঠ আরব কবি বলিয়া পরিচিত ছিলেন। তিনি বিদ্যা-বুদ্ধিতে তাঁহার পিতাকেও অতিক্রম করেন। তিনি তাঁহার স্ত্রী ইতিমাদ আল-রুমাইকিয়াহর প্রতি উৎসর্গীত প্রাণ ছিলেন। মুতামিদ তাঁহার শখ ও বাসনা পূর্ণ করিতে তৎপর ছিলেন। তাঁহার উজির ইবনে আম্মার ছিলেন একজন বিরাট পণ্ডিত। মুতামিদ ও ইবনে আম্মার উভয়েই কাব্যচর্চা করিতে ভালোবাসিতেন। ষষ্ঠ আলফন্সো ১০৮৫ খ্রীঃ টলেডো অধিকার করেন। এই বিপদে মুতামিদের নেতৃত্বে মুসলিম নেতৃবৃন্দ ১০৮৬ খ্রীঃ জাল্লাকার যুদ্ধে খ্রীস্টানগণকে পরাজিত করেন। পরবর্তীতে ১০৯৫ খ্রীঃ মুতামিদ মরক্কোর আগামতে নির্বাসিত হন ও সেখানেই পরলোক গমন করেন।

টিকাঃ
১৫। হিডি, পৃঃ ৫৩৯।
১৬। ঐ, পৃঃ ৫৩৮-৩৯।
১৭। আন্দালুস, পৃঃ ১৭২।

ফন্ট সাইজ
15px
17px