📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 হাব্বুস

📄 হাব্বুস


নতুন শাসক হাব্বুস বিন মাকসান নিজেকে স্বাধীন বলিয়া ঘোষণা করেন এবং রাজকীয় টাইটেল 'হাজীব সাইফ-উদ-দৌলা' খেতাব গ্রহণ করেন। তিনি রাজ প্রাসাদ, মসজিদ ও বহু অট্টালিকা নির্মাণ করিয়া রাজধানীকে সুন্দর করিয়া গড়িয়া তোলেন। গ্রানাডার চতুর্দিকে প্রাচীর দ্বারা সুরক্ষিত করা হয়। রাজকীয় প্রাসাদ নির্মাণ করিয়া ইহাকে সৌন্দর্যমন্ডিত করা হয়। হাব্বুস জায়েন ও কাবরা অধিকার করিয়া তাঁহার ক্ষুদ্র রাজ্যের সীমা সম্প্রসারণ করেন। তিনি সাধারণ জীবন যাপন করিতেন এবং রাজ্য শাসনের ভার স্যামুয়েলের উপর ন্যস্ত করিয়াছিলেন। হাব্বুস ১০৩৮ খ্রীস্টাব্দে মৃত্যু বরণ করেন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 প্রধানমন্ত্রী স্যামুয়েল

📄 প্রধানমন্ত্রী স্যামুয়েল


স্যামুয়েল হা-লেভী-বেন নাগডেলা ইসমাইল বিন নাগ-জালাহ (৯৯৩-১০৫৭ খ্রীঃ) ছিলেন তাঁহার সময়কার একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি। হাব্বুসের উজির আবুল কাসিম ইবনে আরীফের মৃত্যুর পর স্যামুয়েল প্রধান মন্ত্রী নিযুক্ত হন। মুসলিম স্পেনে তিনিই প্রথম ও শেষ ইহুদী প্রধানমন্ত্রী। তাঁহার সুশাসনে রাজ্যে সুখ ও শান্তি বিরাজ করে। তিনি ছিলেন একাধারে কবি ও দার্শনিক। তিনি ১০৫৭ খ্রীস্টাব্দে দেহ ত্যাগ করেন। স্যামুয়েলের পর তাঁহার অযোগ্য ও অপদার্থ পুত্র ইউসুফ উজির পদে অধিষ্ঠিত হন। তাঁহার ইসলাম বিদ্বেষ ও দমনমূলক নীতি স্বাভাবিক ভাবেই আরব ও বার্বারগণ পছন্দ করিতেন না। ১০৬৬ খ্রীস্টাব্দের ৩০ শে ডিসেম্বর মাসে ৩,০০০ হাজার ইহুদীসহ ইউসুফ নিহত হন।

টিকাঃ
৫। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৬৫১-৫২: এমিলিও গার্সিয়া কর্তৃক উক্ত আরবী কবিতার স্পেনিশ অনুবাদ Un alfaqni espanol Abu Ishaq, মাদ্রিদ, ১৯৪৪।
৬। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৬১৭-১৮। ও টীকা-১ দেখুন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 বাদিস

📄 বাদিস


ক্ষুদ্র শাসককর্তাদের মধ্যে বাদিস ও আল মুতাদিদ ছিলেন বিশেষ বিখ্যাত। বাদিস রক্তে বার্বার ও জন্মগতভাবে স্পেনীয় ছিলেন। বাদিস ১০৩৮ খ্রীঃ তাঁহার পিতা হাব্বুসের উত্তরাধিকারী নিযুক্ত হন। তাঁহার দীর্ঘ ও সফল শাসন স্থায়ী হয় পঁয়ত্রিশ বৎসর (১০৩৮-১০৭৩ খ্রীঃ)। গ্রানাডা ও আলমেরিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান ছিল। ১০৩৮ খ্রীঃ আলপুয়েন্তের গিরিসংকটে আলমেরিয়ার শাসক জুহায়ের নিহত হন। বাদিস ভ্যালেন্সিয়া ও সেভিলে সেনাবাহিনীকে পরাজিত করেন ও তাহাদের কিছু এলাকা দখল করেন। তিনি তাঁহার রাজধানীকে সুন্দর ও সম্প্রসারণ করেন এবং আলকাজারের ধ্বংসাবশেষের উপর তিনি বিখ্যাত দারদিক আল রিহ প্রাসাদ নির্মাণ করেন। সালুকা নামে পর্বতটিকে বাদিস সুরক্ষিত করেন। পরবর্তীকালে সেখানে আলহামরা প্রাসাদ নির্মিত হয়।

টিকাঃ
৭। এনসাইক্লোপিডিয়া অব ইসলাম, ৪র্থ খণ্ড, পৃঃ ১২৩১।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 বাদিসের উত্তরাধিকারীগণ

📄 বাদিসের উত্তরাধিকারীগণ


১০৭৩ খ্রীস্টাব্দে বাদিসের মৃত্যু হয়। তিনি তামিম ও আব্দুল্লাহ নামে দুই প্রৌ-পুত্রকে যথাক্রমে মালাগা ও গ্রানাডা শাসনের জন্য রাখিয়া যান। ১০৮৬ খ্রীস্টাব্দে জাল্লাকার যুদ্ধ সংঘটিত হয়। তাম্মিম ও আব্দুল্লাহ তাঁহাদের সৈন্য লইয়া যুদ্ধে অংশ গ্রহণ করেন। মুসলিম রাজাদের মধ্যে সবচেয়ে দুর্বল ও অকর্মণ্য ছিলেন আব্দুল্লাহ। ১০৯০ খ্রীস্টাব্দে ইউসুফ বিন তাশুফিন স্পেনে আগমন করিয়া গ্রানাডা অবরোধ করেন। আব্দুল্লাহ ও তাম্মিমকে বন্দী করিয়া মরক্কোর আগামতে লইয়া যাওয়া হয়। আব্দুল্লাহ ছিলেন একজন সুন্দর হস্তলিপিকার এবং তিনি কোরান শরীফ নকল করিয়া উহাকে সুসজ্জিত করেন।

টিকাঃ
৮। প্রিটো ওয়াই ভাইভস্, লস রিইয়েচ, পৃঃ ২১, ২৮: আল-আন্দালুস, ৬ষ্ঠ খণ্ড, ১৯৪১. পৃঃ ১৮: আল-বোরনোজ, লা ইস্পানা মুসালমানা, ২য় খণ্ড, পৃঃ ৪৪-৫৩।
৯। প্রিটো, ঐ পৃঃ ৪৫-৫০; আল-বোরনোজ, ঐ, পৃঃ ৯৫।

ফন্ট সাইজ
15px
17px