📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 গ্রানাডার বানুজিরি রাজবংশ

📄 গ্রানাডার বানুজিরি রাজবংশ


গ্রানাডার বানুজিরি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জাওবী বিন জিরি নামে জনৈক বার্বার নেতা। এই রাজবংশ ১০৯০ খ্রীঃ হইতে মুরাবিতিনদের দ্বারা অধিকৃত হওয়া পর্যন্ত প্রায় আশি বৎসর স্বাধীনভাবে গ্রানাডা শাসন করেন। বার্বারদের সানহাজাহ গোত্রের শাখা ছিল জিরিড বংশ। দুইজন জিরি যুবরাজ বুলুগগিন ও আল মনসুর তাঁহাদের শাসনে অসন্তুষ্ট হইয়া উচ্চাকাঙ্ক্ষী নেতা জাওবী বিন জিরির সহিত যোগদান করে। উমাইয়া শাসনামলে বার্বারগণ বিশেষ শক্তি হিসাবে পরিগণিত হয়। বানুজিরি-রাজবংশ খলিফা সুলায়মান মনসুরের নিকট হইতে জায়গীর হিসাবে এলভিরা গ্রহণ করেন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 জাওবী

📄 জাওবী


জাওবী বিন জিরি প্রথমে এলভিরা হইতে স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। পরে জেনিল নদীর তীরে গ্রানাডায় তাঁহার নতুন রাজধানী স্থাপন করেন। তিনি কর্ডোভার গৃহযুদ্ধে আলী বিন হাম্মদের পক্ষে এবং আবদুর রহমান আল মুরতাজার বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি ফাতেমীদের সমর্থক ছিলেন। তাঁহার পূর্ব পুরুষের দেশ ইফ্রিকিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে জাওবী তাঁহার ভ্রাতুষ্পুত্র হাব্বুস বিন মাকসানকে গ্রানাডা শাসনের দায়িত্ব অর্পণ করিয়া ৪১০ হিঃ ১০১৯-২০ খ্রীস্টাব্দে উত্তর আফ্রিকায় প্রবেশ করেন। কিন্তু তাঁহার এই আকাঙ্ক্ষিত পরিকল্পনা বাস্তবায়িত হয় না এবং তিনি মৃত্যুবরণ করেন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 হাব্বুস

📄 হাব্বুস


নতুন শাসক হাব্বুস বিন মাকসান নিজেকে স্বাধীন বলিয়া ঘোষণা করেন এবং রাজকীয় টাইটেল 'হাজীব সাইফ-উদ-দৌলা' খেতাব গ্রহণ করেন। তিনি রাজ প্রাসাদ, মসজিদ ও বহু অট্টালিকা নির্মাণ করিয়া রাজধানীকে সুন্দর করিয়া গড়িয়া তোলেন। গ্রানাডার চতুর্দিকে প্রাচীর দ্বারা সুরক্ষিত করা হয়। রাজকীয় প্রাসাদ নির্মাণ করিয়া ইহাকে সৌন্দর্যমন্ডিত করা হয়। হাব্বুস জায়েন ও কাবরা অধিকার করিয়া তাঁহার ক্ষুদ্র রাজ্যের সীমা সম্প্রসারণ করেন। তিনি সাধারণ জীবন যাপন করিতেন এবং রাজ্য শাসনের ভার স্যামুয়েলের উপর ন্যস্ত করিয়াছিলেন। হাব্বুস ১০৩৮ খ্রীস্টাব্দে মৃত্যু বরণ করেন।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 প্রধানমন্ত্রী স্যামুয়েল

📄 প্রধানমন্ত্রী স্যামুয়েল


স্যামুয়েল হা-লেভী-বেন নাগডেলা ইসমাইল বিন নাগ-জালাহ (৯৯৩-১০৫৭ খ্রীঃ) ছিলেন তাঁহার সময়কার একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি। হাব্বুসের উজির আবুল কাসিম ইবনে আরীফের মৃত্যুর পর স্যামুয়েল প্রধান মন্ত্রী নিযুক্ত হন। মুসলিম স্পেনে তিনিই প্রথম ও শেষ ইহুদী প্রধানমন্ত্রী। তাঁহার সুশাসনে রাজ্যে সুখ ও শান্তি বিরাজ করে। তিনি ছিলেন একাধারে কবি ও দার্শনিক। তিনি ১০৫৭ খ্রীস্টাব্দে দেহ ত্যাগ করেন। স্যামুয়েলের পর তাঁহার অযোগ্য ও অপদার্থ পুত্র ইউসুফ উজির পদে অধিষ্ঠিত হন। তাঁহার ইসলাম বিদ্বেষ ও দমনমূলক নীতি স্বাভাবিক ভাবেই আরব ও বার্বারগণ পছন্দ করিতেন না। ১০৬৬ খ্রীস্টাব্দের ৩০ শে ডিসেম্বর মাসে ৩,০০০ হাজার ইহুদীসহ ইউসুফ নিহত হন।

টিকাঃ
৫। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৬৫১-৫২: এমিলিও গার্সিয়া কর্তৃক উক্ত আরবী কবিতার স্পেনিশ অনুবাদ Un alfaqni espanol Abu Ishaq, মাদ্রিদ, ১৯৪৪।
৬। ডজি, স্পেনিশ ইসলাম, পৃঃ ৬১৭-১৮। ও টীকা-১ দেখুন।

ফন্ট সাইজ
15px
17px