📄 বাহ্যিক কারণসমূহ
উমাইয়া সাম্রাজ্য খণ্ড-বিখণ্ড হওয়ার পিছনে স্পেনের ভৌগলিক অবস্থান বিশেষ ভাবে দায়ী । ভৌগলিক অবস্থানের দরুনই দেশের উত্তরাংশে খ্রীস্টান রাজ্যের জন্ম হয় । ১০৮৫ খ্রীঃ টলেডোর পতনের সাথে সাথে সারা আন্দালুসিয়া উত্তরাঞ্চলের অগ্রসরমান খ্রীস্টান সৈনিকদের সহজ আক্রমণের শিকারে পরিণত হয় । স্পেনের শাসকগণ বহুল পরিমাণে বার্বারদিগকে তাহাদের সেনাবাহিনীতে ভর্তি করিয়া ভুল করেন, যাহারা শেষ পর্যন্ত বিদ্রোহী হইয়া ওঠে । আব্বাসী ও ফাতেমীদের সহিত উমাইয়াদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় প্রাচ্য হইতে সেনা সংগ্রহ ও সামরিক সাহায্য লাভে তাহারা ব্যর্থ হয় । রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতাও তাহাদের ধ্বংসের অন্যতম কারণ ।