📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 মালাগার ইয়াহিয়া

📄 মালাগার ইয়াহিয়া


ইয়াহিয়া কর্ডোভায় আগমন করিতে ছয় মাস বিলম্ব করেন । এই অন্তর্বর্তীকালে এক উপদেষ্টা পরিষদ কর্ডোভার শাসন পরিচালনা করে । সরকারের দায়িত্ব গ্রহণের পর ইয়াহিয়াও শান্তি স্থাপনে জনগণকে সন্তুষ্ট করিতে ব্যর্থ হন । কর্ডোভাবাসীরা হাম্মুদী ও আফ্রিকাবাসীদের উপর অসন্তুষ্ট হইয়া ওঠে ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 তৃতীয় হিশাম আল-মুতাদ

📄 তৃতীয় হিশাম আল-মুতাদ


জাওহারের পুত্র আবুল হাজমের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ হিশাম আল-মুতাদকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন । ১০২৯ খ্রীঃ ডিসেম্বর মাসে হিশাম কর্ডোভা আগমন করেন । হিশাম জনৈক অযোগ্য হাকামকে তাঁহার হাজীব নিযুক্ত করেন । তিনি বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করেন ও ধর্মনেতাদিগকে অসন্তুষ্ট করিয়া তোলেন । ১০৩১ খ্রীস্টাব্দে ডিসেম্বর মাসে ষড়যন্ত্রকারীগণ প্রধান মন্ত্রী হাকামকে হত্যা করে এবং হিশামকে সিংহাসন ত্যাগ করিতে বাধ্য করে । দেশ হইতে উমাইয়াদেরকে উৎখাত করা হয় ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 উমাইয়া সাম্রাজ্যের পতন

📄 উমাইয়া সাম্রাজ্যের পতন


এগারো শত খ্রীস্টাব্দে স্পেনের উমাইয়া সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হইয়া যায় এবং প্রত্যেক প্রদেশ স্বাধীনতা দাবী করে । আরব, স্পেনীয় স্লাভ অথবা বার্বার নেতাদের নেতৃত্বে মুলুকুল তাওয়াইফা নামে বহু সংখ্যক ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠিত হয় । ১০৩১ খ্রীস্টাব্দে সীমান্তবর্তী তিনটি প্রদেশ ব্যতীত আল আন্দালুসের তেরোটি শহর কমবেশি স্বাধীনতা ঘোষণা করে ।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 অভ্যন্তরীণ কারণসমূহ

📄 অভ্যন্তরীণ কারণসমূহ


দ্বিতীয় হিশাম ও আবদুর রহমান সাঞ্চোলের দুর্বলতা, আমীর ও পরবর্তী উমাইয়া রাজ প্রতিনিধিদের অত্যাচার ও স্বৈরাচার উমাইয়া সাম্রাজ্যের পতনের জন্য দায়ী । ৬ ৭ খলিফা ও আমীরদের বল্লাহীন খেয়াল খুশিকে বাধা প্রদানের মত কোন রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না । সেনাবাহিনীর নৈতিক অধঃপতন এবং অভিজাত শ্রেণীর বৈয়ষিক দৃষ্টিভঙ্গিও সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে । ৮ ১০৩১ খ্রীঃ উমাইয়া শাসনের শেষ চব্বিশ বৎসরে দশজন অপদার্থ শাসক বিভিন্ন গোত্রের মধ্যে ক্ষমতার সমতা বিধানে ব্যর্থ হন । ৯ জাতিগত পার্থক্য ও শত্রুতা বার্বার ও নব মুসলিমদের সহানুভূতি লাভ করে ও বিদ্রোহের জন্ম দেয় । বার্বার ও স্লাভগণ জনসাধারণের ব্যাপারে হস্তক্ষেপ শুরু করে । সম্পদের প্রাচুর্য ও নতুন সামাজিক ব্যবস্থা শ্রেণীসংঘর্ষ সৃষ্টি করে ।

টিকাঃ
৬. আমীর আলী, হিস্ট্রি অব দি স্যারাসিনস, লন্ডন, ১৯৫১, পৃঃ ৩২৫।
৭. আমীর আলী, ঐ, পৃঃ ৫২৫।
৮. ডজি, পৃঃ ৫৩৫; আমীর আলী, পৃঃ ৫২৫-২৬।
৯. উমাইয়া শাসনের শেষ প্রান্তের বিশৃঙ্খলা ও অযোগ্য শাসকদের কথা ইতিহাসে বর্ণিত রহিয়াছে।

ফন্ট সাইজ
15px
17px