📄 বাইজান্তীয় কর্তৃক ক্রীট পুনবিজয়
বাইজান্টীয়দের দ্বারা ক্রীট পুনর্বিজয়ের ঘটনা বর্ণনা প্রসঙ্গে নুয়ারী বলেন, বাইজান্টীয় সম্রাট দ্বিতীয় রোমান নিয়মিত যুদ্ধে ক্রীট দখলে ব্যর্থ হইয়া কূটকৌশল অবলম্বনের চিন্তা করেন এবং ক্রীটের শাসক হাবিরের পুত্র আবদুল আজিজ বিন উমরের নিকট মৈত্রীচুক্তি সম্পাদনের প্রস্তাব প্রেরণ করেন। ৬০ বাইজান্টীয় সম্রাট বাৎসরিক প্রচুর কর দিতে রাজি হয়। ৬১ দ্বিতীয় রোমান নিয়মিত কর প্রদান করেন। ৬২ ৬৩ ৬৪ ৫০০০ অশ্বের চারণভূমি লাভ করিবার পর বাইজান্টীয় সম্রাট দ্বীপ দখলের দুরভিসন্ধি করেন। নিসেফর ফোকাসের সেনাপতিত্বে এক সুদক্ষ সেনাবাহিনী প্রেরণ করেন। ফেব্রুয়ারি ৯৬১ খ্রীঃ / ৩৫০ হিঃ মহররম মাসের মাঝামাঝি সময়ে নিসেফোরাস দাঙ্গাহাঙ্গামা ও আকস্মিক আক্রমণের মাধ্যমে দ্বীপে অনুপ্রবেশ করিয়া আবদুল আজিজসহ তাহার বহু সৈনিক ও পরিষদবর্গকে বন্দী করেন। ৬৫ প্রচুর লুটের মাল খ্রীস্টানদের হস্তগত হয়।
টিকাঃ
৬০। হোমনেজ, পৃঃ ২৫৫, ২৩২।
৬১। আল বোরনোজ, ১ম খণ্ড, পৃঃ ১৩৭-৩৮। হোমনেজ, পৃঃ ২২৫-২৬, ২৩১-৩২।
৬২। গার্সিয়া গমেজ, পৃঃ ১১৪, হোমনেজ, পৃঃ ২২৭।
৬৩। হোমনেজ, পৃঃ ২৩১-৩৩; আলবোরনোজ, ১ম খণ্ড, পৃঃ ১৩৭-৩৮।
৬৪। সালভাদর ভিলা, রেনেসাঁস ভেল ইসলাম, (স্পেঃ অনুবাদ) পৃঃ ১৯।
৬৫। হোমনেজ, পৃঃ ২২৭; মাক্কারী, ১ম খণ্ড, পৃঃ ২১৯; মাররাকুশী, পৃঃ ১৩-১৪; ইবনে আব্বার, পৃঃ ৩৯-৪০; ইয়াকুত, ১ম খণ্ড, পৃঃ ৩৩৭: গমেজ, ৪র্থ খণ্ড, পৃঃ ৩৬৭ টীকা-১৫৬।
📄 ক্রীটবাসী মুসলমানদের খ্রীস্টান ধর্ম গ্রহণ
বাইজান্টীয় লেখকের মতে, ক্রীটের শেষ মুসলিম আমীর বন্দী হিসাবে কনস্টান্টিনোপলে আনীত হন এবং সেখানে তিনি প্রাসাদবৃত্তি ভোগ করিতেন। ৬৬ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০ বাইজান্টীয়দের ক্রীট পুনর্দখলের অল্পদিনের মধ্যেই মুসলমানদিগকে খ্রীস্টধর্ম গ্রহণ করিতে বাধ্য করা হয়।
টিকাঃ
৬৬। হোমনেজ, পৃঃ ২২৭; এনসাইক্লোপিডিয়া অব ইসলাম, ১ম খণ্ড, পৃঃ ৮৭৯।
৬৭। ভ্যাসিলেভ, পৃঃ ৫৬-৫৭।
৬৮। হোমনেজ, পৃঃ ২২৭।
৬৯। ঐ, পৃঃ ২২৭-২৮।
৭০। এস. এম. ইমামউদ্দিন, জার্নাল অব দ্যা পাকিস্তান হিস্ট্রোরিক্যাল সোসাইটি, ১৯৬০, পৃঃ ২৯৭-৩১২।