📄 ক্রীটে মুসলিম নৌঘাটি
মধ্য যুগে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে সিরিয়া, আফ্রিকা ও ক্রীটে মুসলমানদের প্রধান তিনটি নৌঘাটি বিদ্যমান ছিল। ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৪ ভূমধ্যসাগরের নৌবাহিনীর ইতিহাসে ক্রীটদের প্রাধান্য বিস্তারের পশ্চাতে আবু হাফস ও তাহার বংশধরদের অবদান অনস্বীকার্য। ৪৫ ক্রীট দ্বীপ অধিকারের পর আবু হাফস নিজেকে রাজা বলিয়া ঘোষণা করেন। ৪৬ কনস্টান্টিনোপলের সম্রাটের ভৎসর্নাকে উপেক্ষা করিয়া তিনি চল্লিশটি জাহাজ যোগে প্রতিবেশী দ্বীপসমূহে অভিযান পরিচালনা করেন। ৪৭ আরচিপেলের ন্যায় বহু দ্বীপ আফ্রিকান ও ক্রীটদের ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ অভিযানের ভয়ে লোকহীন জনপদে পরিণত হয়। ক্রীটবাসীরা এশিয়া মাইনরের উপকূলেও লুণ্ঠন চালায়। বিশটি গুমারী, সাতটি মালবাহী জাহাজ ও কতিপয় সাটুরা সমন্বয়ে গঠিত ক্রীট নৌবহর এশিয়া মাইনর হইতে নগদ টাকা, বন্দী ব্যক্তি ও প্রচুর লুণ্ঠিত মাল বহন করে।
টিকাঃ
৩৯। ভ্যাসিলেভ, পৃঃ ৫৫, টীকা-১।
৪০। ঐ পৃঃ ৫৯।
৪১। ঐ, পৃঃ ৫৩; হোমনেজ, পৃঃ ২২৪, টীকা-৩।
৪২। হোমনেজ, পৃঃ ২২৫, রিয়াসত আলী, দ্যা তারিখ-ই সাকলিয়া, ২য় খণ্ড, পৃঃ ১৭৮।
৪৩। গার্সিয়া গমেজ, হিস্ট্রোরিয়া, ৪র্থ খণ্ড, পৃঃ ৩৬৭, টীকা-১৫৫।
৪৪। আলবোরনোজ, লা ইস্পানা মুসলমানা, ১ম খণ্ড, আর্জেন্টিনিয়া, ১৯৪৬, পৃঃ ১৩৭।
৪৫। হোমনেজ, পৃঃ ২২৫।
৪৬। ভ্যাসিলেভ, পৃঃ ৫৭-৮।
৪৭। ঐ, পৃঃ ৫৮, টীকা-২।
৪৮। হোমনেজ, পৃঃ ২২৫।
৪৯। ভ্যাসিলেভ, পৃঃ ৬০ টীকা-২।
৫০। আলী-মুহাম্মদ ফাহমী, মুসলিম সী পাওয়ার ইন দ্যা ইস্টার্ন মেডিটরিয়ান, লন্ডন, ১৯৫০, পৃঃ ৭২ টীকা-৪, ৫।
৫১। ঐ পৃঃ ৭৩।
৫২। ঐ, পৃঃ ৩১, টীকা-৪।
৫৩। ভ্যাসিলেভ, পৃঃ ২৫৮।
৫৪। ফাহমী, পৃঃ ৯৫ টীকা-৭।
৫৫। হিট্টি, দ্যা হিস্ট্রি অব দ্যা আরবস, পৃঃ ৪৫১ টীকা-৪।
৫৬। এ হিস্ট্রি অব গ্রীস ফরম দ্যা কনকুয়েস্ট বাই দ্যা রোমানস টু দ্যা প্রেজেন্ট টাইম, অক্সফোর্ড, ১৮৭৭, ২য় খণ্ড, পৃঃ ১৯০ টীকা-২; ভ্যাসিলেভ, পৃঃ ২৫৮।
📄 স্পেনের সহিত বাইজানতীয়দের সম্পর্ক
বাইজান্টীয় সম্রাটদের পূর্বসীমান্তে আব্বাসী আক্রমণ এবং উপকূল দ্বীপসমূহে ক্রীটবাসীদের নিয়মিত অভিযানে অতিষ্ঠ হইয়া বাইজান্টীয় সম্রাট আন্দালুসিয়ার সহিত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেন। ৮৪০খ্রীঃ বাইজান্টীয় সম্রাট থিওফিলাস তাহার সহিত মৈত্রী চুক্তি সম্পাদনের অনুরোধ জানাইয়া কর্ডোভার তৃতীয় আবদুর রহমানের রাজপ্রাসাদে আরবী ভাষায় অভিজ্ঞ জনৈক গ্রীককে প্রেরণ করেন। আমীরের সহানুভূতি আকর্ষণে ব্যর্থ হয়। মৈত্রীচুক্তি সম্পাদনের আবেদনে আমীর সন্তুষ্টি প্রকাশ করেন ও উপহার উপঢৌকনসহ দুইজন সভাসদকে তাহার নিকট প্রেরণ করেন। ৫৭
টিকাঃ
৫৭। গার্সিয়া গমেজ, পৃঃ ১৬২, ৩৪৬।
📄 স্পেনের সহিত ক্রীটের সম্পর্ক
বাইজান্টীয় পদক্ষেপকে মোকাবিলা করিবার উদ্দেশ্যে ক্রীট প্রতিবেশী মুসলিম দেশগুলির সহিত মৈত্রীচুক্তি সম্পাদন করে। ৫৮ তাহারা সিরিয়া, উত্তর-আফ্রিকা ও স্পেনের মুসলমানদিগকে ক্রীটে বসতি স্থাপন এবং আগলাবিদ শাসকদের সাহায্য করিতে আহ্বান জানান। ক্রীটে বসতি স্থাপনের পর সেখানকার কর্ডোভাবাসী ও স্পেনের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়িয়া ওঠে। ৫৯ মারওয়ান বিন আবদুল মালিক বিন আল-ফাখখার ক্রীটে স্থায়ী বসতিস্থাপন করেন এবং দ্বীপের প্রধান বিচারপতির পদ অলংকৃত করেন। সেখানে তাহার বিশজন মূল্যবান ক্রীতদাসী, বহু তলা বিশিষ্ট অট্টালিকা এবং ইতিহাস সম্বন্ধে ঐতিহ্যপূর্ণ লাইব্রেরির অধিকারী ছিলেন।
টিকাঃ
৫৮। ঐ পৃঃ ২২৩।
৫৯। গার্সিয়া গমেজ, পৃঃ ৩৬৭ টীকা-১৫৫।
📄 বাইজান্তীয় কর্তৃক ক্রীট পুনবিজয়
বাইজান্টীয়দের দ্বারা ক্রীট পুনর্বিজয়ের ঘটনা বর্ণনা প্রসঙ্গে নুয়ারী বলেন, বাইজান্টীয় সম্রাট দ্বিতীয় রোমান নিয়মিত যুদ্ধে ক্রীট দখলে ব্যর্থ হইয়া কূটকৌশল অবলম্বনের চিন্তা করেন এবং ক্রীটের শাসক হাবিরের পুত্র আবদুল আজিজ বিন উমরের নিকট মৈত্রীচুক্তি সম্পাদনের প্রস্তাব প্রেরণ করেন। ৬০ বাইজান্টীয় সম্রাট বাৎসরিক প্রচুর কর দিতে রাজি হয়। ৬১ দ্বিতীয় রোমান নিয়মিত কর প্রদান করেন। ৬২ ৬৩ ৬৪ ৫০০০ অশ্বের চারণভূমি লাভ করিবার পর বাইজান্টীয় সম্রাট দ্বীপ দখলের দুরভিসন্ধি করেন। নিসেফর ফোকাসের সেনাপতিত্বে এক সুদক্ষ সেনাবাহিনী প্রেরণ করেন। ফেব্রুয়ারি ৯৬১ খ্রীঃ / ৩৫০ হিঃ মহররম মাসের মাঝামাঝি সময়ে নিসেফোরাস দাঙ্গাহাঙ্গামা ও আকস্মিক আক্রমণের মাধ্যমে দ্বীপে অনুপ্রবেশ করিয়া আবদুল আজিজসহ তাহার বহু সৈনিক ও পরিষদবর্গকে বন্দী করেন। ৬৫ প্রচুর লুটের মাল খ্রীস্টানদের হস্তগত হয়।
টিকাঃ
৬০। হোমনেজ, পৃঃ ২৫৫, ২৩২।
৬১। আল বোরনোজ, ১ম খণ্ড, পৃঃ ১৩৭-৩৮। হোমনেজ, পৃঃ ২২৫-২৬, ২৩১-৩২।
৬২। গার্সিয়া গমেজ, পৃঃ ১১৪, হোমনেজ, পৃঃ ২২৭।
৬৩। হোমনেজ, পৃঃ ২৩১-৩৩; আলবোরনোজ, ১ম খণ্ড, পৃঃ ১৩৭-৩৮।
৬৪। সালভাদর ভিলা, রেনেসাঁস ভেল ইসলাম, (স্পেঃ অনুবাদ) পৃঃ ১৯।
৬৫। হোমনেজ, পৃঃ ২২৭; মাক্কারী, ১ম খণ্ড, পৃঃ ২১৯; মাররাকুশী, পৃঃ ১৩-১৪; ইবনে আব্বার, পৃঃ ৩৯-৪০; ইয়াকুত, ১ম খণ্ড, পৃঃ ৩৩৭: গমেজ, ৪র্থ খণ্ড, পৃঃ ৩৬৭ টীকা-১৫৬।