📄 তাহাদের পুনর্বাসন ও আলেকজান্দ্রিয়ার শাসন
তাহারা ভূমধ্যসাগরের মধ্য দিয়া পূর্বদিকে যাত্রা শুরু করে এবং ১৯৯ হিঃ/ ৮১৪-৫১০ খ্রীঃ নাগাদ আলেকজান্দ্রিয়ার উপকূলে নঙ্গর করে। ১১ আলেকজান্দ্রিয়ার শহরতলীতে একত্রিত হইবার পূর্বে বিত্ত ও কপর্দকহীন অবস্থায় তাহারা বেলেয়ারিক দ্বীপপুঞ্জের অপর পাড়ে ও ইটালীতে বিক্ষিপ্ত অবস্থায় ঘুড়িয়া বেড়ায়। ১২ প্রথম হাকামের বিরুদ্ধে কর্ডোভাবাসীদের বিদ্রোহ ঘোষণার সমসাময়িক কালে বাগদাদে আব্বাসীয় খলিফা মামুনের বিরুদ্ধেও মিশরীয়গণ বিদ্রোহ করে। ১৩ ওবায়দুল্লাহ বিন আল-সারী আলেকজান্দ্রিয়াতে নিজেকে স্বাধীন শাসক বলিয়া ঘোষণা করেন। ১৪ এই বিশৃংখলাপূর্ণ অবস্থায় আলেকজান্দ্রিয়ার জনগণ তাহাদের নামমাত্র শাসক মামুনের অস্তিত্বকে বিপন্ন করিয়া তোলে। ফাহস আল বালুত উপত্যকার আবু হাফস উমর বিন-ইসা বিন-শোয়াইব আল বালুতী ১৫ এর নেতৃত্বে কর্ডোভার উদ্বাস্তুগণ আলেকজান্দ্রিয়াতে নিজেদিগকে প্রতিষ্ঠিত করিবার উদ্দেশ্যে বিদ্রোহের সুযোগ গ্রহণ করে। ১৬ তাহারা ২০০ হিঃ / ৮১৬ খ্রীঃ আলেকজান্দ্রিয়াতে স্বাধীনতা ঘোষণা করেন। ১৭ ১৮ কর্ডোভার মোহাজেরগণ আলেকজান্দ্রিয়ার গুরুত্বপূর্ণ বন্দর তাহাদের অধিকারে রাখে এবং বার বৎসরের অধিককাল শাসন করে। ১৯ তাহারা আব্বাসীয় আক্রমণ প্রতিহত করে এবং ভূমধ্যসাগরীয় উপদ্বীপসমূহে আকস্মিক অভিযান পরিচালনা করে। ২০ ক্রীট দ্বীপ সম্পূর্ণরূপে বিজীত হইবার বহু পূর্বে ইহার কিছু অংশ আবু হাফসের পুত্র শোয়ায়েব অধিকার করিয়াছিল। ২১
টিকাঃ
১১। স্টোরিয়া ডেল, মুসলমানি ডি সিসিলিয়া, ১ম খণ্ড, পৃঃ ১৬০; জি. উইট, এল ইজিপ্ট-ডি লা কনকুইটি আরব এ লা কনকুইটি অটোম্যান ইন দ্যা হিস্ট্রোয়ার ডেল নেশন ইজিপ্টাইন, জি. হাউটিয়াক্স, ৪র্থ খণ্ড, প্যারিস, ১৯৩৭, পৃঃ ৬৮-৬৯, ৭১-৭২।
১২। গাসপার ওয়াই রামীর, নাচিয়াত আল-আরব (ফ্রেন্স অনুবাদ) ২য় খণ্ড, পৃঃ ২৭৪; মাক্কারী, নাফলুল তিব, পৃঃ ২১৯; ইবনে আছির, ৪র্থ খণ্ড, পৃঃ ২৭৯-৮১।
১৩। রিয়াসত আলী, দ্যা তারিখ-ই-আন্দালুস, ১ম খণ্ড, আজমগড়, ১৯৫০, পৃঃ ৩৮৫।
১৪। ই. গার্সিয়া গমেজ, ৪র্থ খণ্ড, পৃঃ ১১১।
১৫। ঐ, পৃঃ ১১১; ইবনে খালদুন (ইবার ৪র্থ খণ্ড, পৃঃ ২১১) আল-জাব্বি, বাগেয়াত আল-মুলতামিস, মাদ্রিদ, ১৮৮৫, পৃঃ ৩৯৪।
১৬। কন্দে, হিস্টোরিয়া, ১ম খণ্ড, বার্সিলোনা, ১৮৪৪. পৃঃ ২৪৮-৫২।
১৭। ইবন আল খাতিব, দ্যা খেলাফত-ই মুয়াহিদ্দীন, পাণ্ডুলিপি নং ৩৭ (রয়্যাল একাডেমী অব হিস্ট্রি) মাদ্রিদ, পৃঃ ১৪৮। মারিয়ান, পৃঃ ২২৩।
১৮। বিশ বৎসরের অধিককাল।
১৯। মারিয়ান, হোমনেজ, পৃঃ ২২৩।
২০। আবদ-আল্লাহ আল-হুমাইদির হইতে কন্দে কর্তৃক উদ্ধৃত, ১ম খণ্ড, পৃঃ ২০৬।
২১। বাইজেন্স, ইট লাস আরবস, ১ম খণ্ড, ব্রুক্সেলেস, ১৯৩৫, পৃঃ ৫৪ টীকা-২।
📄 আলেকজান্দ্রিয়া হইতে তাহাদের উৎখাত
আব্বাসী খালিফা মামুন তাহার সাম্রাজ্যের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করেন। ২২ তিনি ২১০ হিঃ ৮২৫-৬ খ্রীস্টাব্দের এপ্রিল মাসে আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হন এবং কর্ডোভার মোহাজেরদিগকে শহর সমর্পণ অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হইতে বলেন। ২৩ আবু হাফস কঠিন চাপে পড়িয়া ২৪ এই শর্তে প্রথম প্রস্তাব গ্রহণ করেন যে, তাহার অনুসারীদের আব্বাসীয় সাম্রাজ্যের বাহিরে গমনের জন্য টাকা পয়সা ও স্বাধীনভাবে দেশ ত্যাগের সুযোগ দিতে হইবে। ২৫ আব্দুল্লাহ তাহার শর্ত গ্রহণ করেন। ৮২৬ খ্রীঃ জুনের পরবর্তী সময়ে চল্লিশটি জাহাজ যোগে স্ত্রী পুত্রসহ কর্ডোভার উদ্বাস্তুগণ আলেকজান্দ্রিয়া হইতে ক্রীট দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। ২৬ ক্রীট দ্বীপ অতি সহজে অধিকার করা যাইবে বলিয়া তাহারা ইহাকে নতুন বাসস্থান হিসাবে নির্বাচন করে।
টিকাঃ
২২। ইবনে খাল্লিকান, বায়োগ্রাফিক্যাল ডিকস্সারী (দে স্নান কর্তৃক ফ্রেন্স অনুবাদ) ২য় খণ্ড, প্যারিস ১৮৪৩, পৃঃ ৪৮-৫৩।
২৩। রিয়াসত আলী, তারিখ-ই-আন্দালুস, ১৯৫০, ১ম খণ্ড, পৃঃ ৩৮৬।
২৪। কিন্দি, কিতাব আল-ওমর, এইস গেস্ট কর্তৃক সম্পাদিত, লেডেন, ১৯১২, পৃঃ ১৫৮, ১৬১; রিয়াসত আলী, তারিখ-ই আন্দালুস, ১ম খণ্ড, পৃঃ ৩৮৬।
২৫। ভ্যাসিলেভ, পৃঃ ৫৫।
২৬। ইবনে আছির, ৪র্থ খণ্ড, ২৭৯, ২৮১; আল-মাক্কারী, ১ম খণ্ড, পৃঃ ২১৯; ইবনে খালদুন, ৪র্থ খণ্ড, পৃঃ ৪৭, ১২৭, ২১১; ভ্যাসিলেত, পৃঃ ৫২, ৫৫।
📄 ক্রীট বিজয়
আলেকজান্দ্রিয়াতে দীর্ঘ অবস্থান কালে এজিয়ান দ্বীপসমূহের পরিস্থিতি সম্পর্কে কর্ডোভাবাসী অবহিত ছিল। ২৭ আব্বাসীয়দের নিকট হইতে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, টাকা-পয়সা পাইয়া এবং স্বেচ্ছাসেবক বাহিনীর সহযোগিতায় ২৮ ৮২৬ খ্রীঃ শেষে অথবা ৮২৭ খ্রীঃ প্রথমে তাহারা আলেকজান্দ্রিয়া হইতে অতি সহজে ক্রীট দ্বীপে অবতরণ করে। ক্রীট দ্বীপে অবতরণের পর আবু হাফস আলেকজান্দ্রিয়া হইতে জরুরী ভিত্তিতে প্রাপ্ত জলযানের কিছু পুনরায় সমুদ্র গমনে অনুপযোগী বিধায় জ্বালাইয়া দেন। ২৯ ৩০ আবু হাফস নিম্নবর্ণিত বাক্যোদিগকে সান্ত্বনা দান করেন, “কেন তোমরা দুঃখ করিতেছ? আমি তোমাদিগকে এমন দেশে আনিয়াছি যেখানে দুধ ও মধুর প্রাচুর্য রহিয়াছে। ইহাই তোমাদের প্রকৃত দেশ, এখানে তোমরা শান্তিতে বসবাস কর এবং জন্মভূমির মায়া ভুলিয়া যাও। এখানেই তোমরা পূর্বাপেক্ষা মনোহারিণী ও অপরূপ সুন্দরী নারী লাভ করিবে এবং তাহারা তোমাদিগকে ইপ্সিত আনন্দ দান করিবে।” ৩১
টিকাঃ
২৭। মারিয়ান, হোমনেজ, পৃঃ ২৪৪; আমীর আলী, স্যারাসিন্স পৃঃ ২৬৯-৭০।
২৮। ই. ডব্লিউ রুকস কর্তৃক লিখিত দ্যা আরব অকোপেশন অব দ্যা ক্রীট, ৮২৬-৮২৭;।
২৯। স্টোরিয়া ভেল মুসলমান ডি সিসিলিয়া, ১ম খণ্ড, পৃঃ ১৬০, ভ্যাসিলেভ, পৃঃ ৫৫।
৩০। মারিয়ান, হোমনেজ, পৃঃ ২২৫।
৩১। থিওফোমস্ কন্টিনিউয়েটুস, পৃঃ ৭৩-৭৭, ৭৯-৮১; সায়মিয়ন ম্যাজিস্টার, পৃঃ ৬২১-২৪; হোমনেজ, পৃঃ ২২৪; ভ্যাসিলেভ, খৃঃ ৫৬, টীকা-৩।
📄 ক্রীটে উপনিবেশ স্থাপন
আবু হাফস লাদা ৩২ উপসাগরের নিকটবর্তী নিম্নভূমিতে বুক সমান উঁচু প্রাচীর ও পরিখাতে পরিবেষ্টিত এলাকায় প্রথম শিবির স্থাপন করেন। ৩৩ আলখন্দক শহর প্রতিষ্ঠার পর বিশটি নতুন শহর মুসলমানদের হস্তগত হয় এবং ইহার অধিবাসীগণ আত্মসমর্পণ করিতে বাধ্য হয়। ৩৪ ৩৫ আবু হাফস দেশের উন্নতি সাধনে আত্মনিয়োগ করেন। ৩৬ সুশাসনের উদ্দেশ্যে তিনি দ্বীপটিকে চল্লিশটি অঞ্চলে বিভক্ত করেন। ৩৭ ক্রীট অতিদ্রুত অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমৃদ্ধশালী হইয়া ওঠে। ৩৮ ৩৮ তিনি তাহার ক্ষমতাকে ক্রমে ক্রমে এমন ভাবে সুসংহত করেন যে, তাহার বংশধরগণ প্রায় একশত পঁয়ত্রিশ বৎসর এই দ্বীপ শাসন করেন।
টিকাঃ
৩২। হোমনেজ, পৃঃ ২২৪; ভ্যাসিলেভ, পৃঃ ৩৫।
৩৩। ভ্যাসিলেভ, পৃঃ ৫৬, টীকা-১: দ্যা ইংলিশ হিস্ট্রোরিক্যাল রিভিউ, ২৮তম খণ্ড, ১৯১৩, পৃঃ ৪৩১-৩৪।
৩৪। ভ্যাসিলেভ, পৃঃ ৬১।
৩৫। হোমনেজ, পৃঃ ২২৫।
৩৬। বাইজেন্স ইটলাস-আরবস, ১ম খণ্ড, পৃঃ ৫৬-৫৭।
৩৭। হোমনেজ, পৃঃ ২২৫।
৩৮। ঐ. পৃঃ ২২৫।