📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 সচিবালয় (খুত্তাহ)

📄 সচিবালয় (খুত্তাহ)


খুত্তাহ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক যন্ত্র। ইহা সর্বপ্রকারের সরকারি কার্যক্রম দেখাশুনা ও আয়-ব্যয় নিয়ন্ত্রণ করিত। ইহার প্রধান ছিলেন খেদমাতুল খলিফার দায়িত্বে নিযুক্ত প্রধান সচিব। কাতিবুর রাসাইল ও কাতিবুল যাম্মাম—এই দুই বিভাগে সচিবালয় বিভক্ত ছিল। যোগাযোগ দফতরের দায়িত্বে নিযুক্ত কাতিবুর রাসাইল উপদেষ্টা পরিষদের নীতি নির্ধারণী বৈঠকেও যোগদান করিতেন। সাহিব আল-রাসাইল ডাক বিভাগের দায়িত্বে নিযুক্ত কর্মচারী। জরুরি সংবাদ বাহক হিসাবে পায়রা ব্যবহৃত হইত এবং বিপদ সংকেত হিসাবে পর্বত চূড়ায় অগ্নি প্রজ্বলিত করা হইত।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 বিচার বিভাগ

📄 বিচার বিভাগ


আমীর অথবা খলিফা ছিলেন সর্বোচ্চ বিচারক। তিনি বিশেষ মামলাও শ্রবণ করিতেন। সাধারণ বিচার প্রশাসন পরিচালিত হইতো কার্ডোভার প্রধান কাজির নিয়ন্ত্রণাধীন শহরকাজি এবং ছোট শহরের বিচারক হাকিমগণের মাধ্যমে। উজির-উল-কাজি অথবা কাজিউল জুন্দ সামরিক জেলার কার্যালয়ের প্রধান ছিলেন। প্রধান কাজি রাজ্যের সম্মানিত ব্যক্তিদের অন্যতম ছিলেন। ৮ ৯ ১০ ১১ ১২ কাজির অধিকারে থাকিত বায়তুল মাল আল-মুসলিমীন। ১৩ প্রদেশ ও জেলাসমূহে নিযুক্ত কাজিগণ প্রধান কাজির প্রতিনিধি হিসাবে তাঁহার সমস্ত দায়িত্ব পালন করিতেন।

সাহিব আল শুক অথবা ওয়ালি আল শুক নামে প্রথম যুগের মার্কেট অফিসার দশম শতাব্দীর শেষে মুহতাসিব নামে পরিচিতি লাভ করে। মুহতাসিব ছিলেন সরকারি পরিদর্শক। ১৪ বাজারসমূহ পরিদর্শন কালে মাপ ও ওজন পরীক্ষার সময় তিনি প্রকাশ্যে প্রতারক ও চোরদিগকে বেত্রাঘাত এবং শাস্তি প্রদান করিতেন। ১৫

টিকাঃ
৮। ইবনে ইজারী, আল-বেয়ান, ২য় খণ্ড, পৃঃ ২৩৬।
৯। আল-মাক্কারী, ২য় খণ্ড, পৃঃ ৯২।
১০। লেভি প্রভেঙ্কাল, ঐ, পৃঃ ৮১।
১১। আল-মাক্কারী, ২য় খণ্ড, পৃঃ ১০৯-১১২।
১২। ইবনে ইজারী, আল-বেয়ান, ৩য় খণ্ড, পৃঃ ৯৮।
১৩। লেভি প্রভেঙ্কাল, ঐ, পৃঃ ৯৫।
১৪। ইবনে বাশকোয়াল, ১ম খণ্ড, পৃঃ ১৬২; ইবনে ফারাজী, ১ম খণ্ড, পৃঃ ৪৬।
১৫। রিবেরা, আল সুকজানী, পৃঃ ১৭৮-৭৯ অনুবাদ, পৃঃ ২২০।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 প্রাদেশিক সরকার

📄 প্রাদেশিক সরকার


প্রশাসনিক সুবিধার জন্য সারা দেশকে পাঁচটি প্রধান প্রদেশে বিভক্ত করা হয়। যথাঃ ১। আন্দালুসিয়া প্রদেশ; ২। মধ্যস্পেন; ৩। গ্যালেসিয়া ও লুসিতানিয়া; ৪। ইবরো নদীর উভয় পার্শ্বস্থ এলাকা; ৫। সেপ্টিমানিয়া দক্ষিণফ্রান্স। ওয়ালীর অধীনে ছয়জন মন্ত্রী ছিলেন। তাহারা জনগণের মধ্যে বিরাজমান বিরোধসমূহের নিষ্পত্তির জন্য সারাদেশে ভ্রমণ করিতেন। ওয়ালী কর্ডোভার কেন্দ্রীয় শাসককে রাজস্বের নির্দিষ্ট অংশ প্রদান করিতেন। ১৬

টিকাঃ
১৬। ইবনে ইজারী, আল-বেয়ান, ২য় খণ্ড, পৃঃ ১৫৩।

📘 মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস 📄 রাজস্ব

📄 রাজস্ব


করের প্রধান উৎস ছিল ভূমিরাজস্ব, যাকাত, জিজিয়া, আমদানী রফতানী শুল্ক, বাজারটোল, খনি কর ও গনিমত। ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ হিসাব বহি তদারকের ব্যবস্থা ছিল। প্রথম মুহাম্মদের সময় কর ও জিজিয়া প্রদানকারীদের একটি বর্ণনামূলক তালিকা প্রস্তুত করা হয়। ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫

টিকাঃ
১৭। ক্রেমার্স, ইবনে হাওকাল, পৃঃ ১০৮।
১৮। লেভি প্রভেঙ্কাল, হিস্ট্রোয়ার, ৩য় খণ্ড, পৃঃ ৩০।
১৯। ঐ, ১ম খণ্ড, পৃঃ ১৬২, ৩য় খণ্ড, পৃঃ ৩২।
২০। ঐ, ২য় খণ্ড, পৃঃ ৬৯, ৩য় খণ্ড, পৃঃ ৩২।
২১। আল-আন্দালুস, ২য় খণ্ড, ১৯৩৪, পৃঃ ৩৫, অনুবাদ ৮৮।
২২। লেভি প্রভেঙ্কাল, হিস্ট্রোয়ার, ৩য় খণ্ড, পৃঃ ৩৯।
২৩। গমেজ এমিলিও গার্সিয়া, এল ট্রাটেডো ডি ইবন আব্দুল, পৃঃ ১০৪-৮।
২৪। লোপেজ, কন্ট্রিবিউশনস্, পৃঃ ৯৬, ১০৪।
২৫। গায়ানগোস, ১ম খণ্ড, পৃঃ ২১০।
২৬। ইবনে বাস্সাম, দাখিরা, ১ম খণ্ড, পৃঃ ১০০।
২৭। আল-ইদ্রিসী, পৃঃ ১৯৬ অনুবাদ ২৩৯, পৃঃ ১৬২।
২৮। লোপেজ, কন্ট্রিবিউশনস, পৃঃ ৯১।
২৯। এল ট্রাটেডো ডি ইবন আব্দুন, পৃঃ ১০৫।
৩০। আকবর মাজমুয়া, পৃঃ ২২।
৩১। ইসলামিক কালচার, ১৯৬০, পৃঃ ২২-২৭।
৩২। ইবনে ইজারী, ২য় খণ্ড, পৃঃ ২১০, ২২১, অনুবাদ ৩২৯, ৩৪০।
৩৩। ঐ পৃঃ ২৪৭; আজর, ২য় খণ্ড, পৃঃ ২৭।
৩৪। গায়ানগোস, ২য় খণ্ড, পৃঃ ১৩৪, ইবনে ইজারী, ২য় খণ্ড, পৃঃ ২৭৬।
৩৫। লোপেজ, পৃঃ ১১০-১১; আল-আন্দালুস, ২য় খণ্ড, ১৯৩৪, পৃঃ ৩৬-৩৭, অনুবাদ ৪২-৪৩।

ফন্ট সাইজ
15px
17px