📄 মরিস্কদের নির্বাসন ও পরবর্তী ফলাফল
১৬০৭ খ্রীস্টাব্দের মার্চ মাসে জুন্তা রাষ্ট্রীয় মহাসভার এক রিপোর্টে বলা হয়, মরিস্কোগণ নতুন করিয়া খ্রীস্টান ধর্ম গ্রহণ করিবে নতুবা সম্পূর্ণরূপে তাহাদিগকে বহিষ্কার করা হইবে। চূড়ান্তভাবে তাহাদিগকে নির্বাসিত করার উদ্দেশ্যে ১৬০৯ খ্রীঃ ৪ঠা আগস্ট একটি আইন পাশ করা হয়। ৪০ ৪১ ৪২ জেরেনিমো মিলিনির অধীনে প্রতিরোধ ব্যুহ গড়িয়া তোলে কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হইয়া দেশ ত্যাগে বাধ্য হয়। ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ রিচেলিউ-এর মতে, “মানব ইতিহাসের নির্লজ্জ ও নিষ্ঠুরতম ঘটনা ছিল স্পেন হইতে ৪৯ মরিস্কোদের বিতড়ন। এই অমানুষিক কাজের পিছনে অনেক কারণ ছিল।” ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ মরিস্কো সম্প্রদায়ের প্রশংসায় চার্লস লী বলেন, তাহারা ভিক্ষা করিত না। ঝগড়া ফ্যাসাদ জানিত না। কোন বিষয়ে মত বিরোধ হইলে ৫৫ বিচারালয়ের স্মরণাপন্ন না হইয়া আপোষে মীমাংসা করিয়া লইত। এই বর্ণনা অনেকাংশে সত্য। কারণ দীর্ঘ দিনের দুঃখ ভোগের পর তাহারা এই মানবীয় গুণলাভ করিতে সক্ষম হয়।
টিকাঃ
৪০। স্পেনীয় মূল সূত্রের উপর নির্ভর করিয়া ডানভিলা বহিষ্কৃত মরিস্কোসদের বিবরণ পেশ করেন।
৪১। চার্লস লী, দ্যা ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৩৯৬ এবং টীকা-১।
৪২। ঐ, পৃঃ ৩৯৫; প্যাছুয়াল ব্রোনাট ওয়াই বাররাসিনা, লস মরিসকোস, ২য় খণ্ড, ভ্যালেন্সিয়া, ১৯০১, পৃঃ ২০৮ এবং টীকা-৩১।
৪৩। প্যাছুয়াল ব্রোনাট, লস মরিস্কোস, ২য় খণ্ড, পৃঃ ২৫।
৪৪। চার্লস লী, ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৪০১-৪২১।
৪৫। জানার ডন ফ্লোরোন্সিও, মরিসকোস ডি ইস্পানা, পৃঃ ৯০।
৪৬। এফ ফারনান্দেজ, ওয়াই গঞ্জালেজ, ডি, লস মরিসকোস, ফিলিপ ৩য়: রাভিস্তা ডি ইস্পানা, ১৮৭১, পৃঃ ১৯-২০; ভি, কান্তেনেদা কর্তৃক প্রকাশিত, লা হিস্ট্রোরিয়া, ১৯২৩, পৃঃ ৪২১-২৭।
৪৭। চার্লস লী, ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৪০৮, টীকা-৩।
৪৮। দ্যা হিস্ট্রি অব স্পেন, ১ম খণ্ড, পৃঃ ১৫৫।
৪৯। চার্লস লী, ১ম খণ্ড, পৃঃ ৮৬ এবং ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৪১০, টীকা-৩।
৫০। চার্লস লী, ঐ, ৩য় খণ্ড, পৃঃ ৪১০।
৫১। হিস্ট্রি-ডি লা ইস্পানা মুসলমানা, পৃঃ ১২১; আমীর আলী, প্রাগুক্ত পৃঃ ৫৬৩-৬৪; লেন পুল, দ্যা মুরস্ ইন স্পেন, D-৮৮৮, পৃঃ ২৭৯-২৮০।
৫২। হিস্পানা, ১৩শ খণ্ড, পৃঃ ২৩৫-৫৬৫।
৫৩। ফ্রান্সিস্কো ফারান্দাজ ওয়াই গঞ্জালেজ, ক্যাস্টিলা, মাদ্রিদ ১৮৬৬, পৃঃ ১৩৬।
৫৪। জানার ফ্লোরেন্সিও, প্রাগুক্ত, পৃঃ ৬৭।
৫৫। হিস্ট্রি অব দ্যা ইনকোইজিশন, ১ম খণ্ড, পৃঃ ৬৫।