📄 গ্রানাডার মরিস্কগণ
১৪৯২ খ্রীস্টাব্দের জানুয়ারি মাসে গ্রানাডা সন্ধিশর্তে আত্মসমর্পণ করিবার পর প্রায় সাত বৎসরকাল ক্যাথলিক শাসক ফার্ডিনান্ড ও ইসাবেলার সহিত মুসলমানদের সুসম্পর্ক বজায় থাকে। কিন্তু ক্যাস্টিলীয় রাজা ফার্ডিনান্ড চুক্তির শর্ত ভঙ্গ করিয়া তাঁহার মুসলিম প্রজাদিগকে জোরপূর্বক খ্রীস্টান ধর্মে দীক্ষিত করিতে শুরু করে। গ্রানাডার প্রধান আর্চবিশপ হেরনান্ডো দে তালাভেরা মরিস্কোদের কতিপয় গুণ ও নৈতিকতায় আকৃষ্ট হইয়া কর্মবিমুখ খ্রীস্টানদের সহিত, ধর্মে অবিশ্বাসী মরিস্কোদের বিনিময় করিবার জন্য প্রস্তাব পেশ করেন, যাহার ফলে পূর্বোক্ত মরিস্কোগণ কিছু ভাল কাজ করিবে এবং শেষোক্তগণ খ্রীস্টান ধর্মে কিছু বিশ্বাস স্থাপন করিবে, খ্রীস্টান সম্প্রদায়কে শক্তিশালী করিবার উদ্দেশ্যে এবং ক্রমশঃ মরিস্কোদের স্বকীয়তা বিলীন করিবার জন্য হেরনান্ডো তাঁহার কূটনীতির মাধ্যমে “বিশ্বাসহীন কর্মে” ও “কর্মহীন বিশ্বাসের” মধ্যে নিবিড় সম্পর্ক গড়িয়া তুলিয়া জীবন ও যুক্তির মধ্যে সাযুজ্য ঘটাইতে চাহিয়াছিলেন। হেরনান্ডো মুসলমানদিগকে খ্রীস্টান ধর্মে দীক্ষিত করিতে চাহিয়াছিলেন যুক্তি তর্কের মাধ্যমে। অপরদিকে সিসনেরস মুসলমানদিগকে ধর্মান্তরিত করিয়াছিলেন ঘুষ দিয়া এবং ইহাতে ব্যর্থ হইলে বল প্রয়োগ করিয়া মুসলমানদিগকে ধর্মান্তরিত করা হয়।
মুসলমানদিগকে জোরপূর্বক ধর্মান্তরিত না করিয়া যদি তাহাদের সহিত অন্যান্য প্রজাদের ন্যায় সমব্যবহার করা হইত এবং খ্রীস্টানদের সহিত মিশ্রণের কার্যকে যদি কালের প্রবাহের উপর ছাড়িয়া দেওয়া হইত, তবে উহা হইত বিজ্ঞের কাজ। খ্রীস্টান ধর্ম গ্রহণে মরিস্কোগণ সাংস্কৃতিক ও সামাজিক কোন লাভ দেখিতে পায় নাই। এমনকি ধর্মান্তরিত হইবার পরও খ্রীস্টান সমাজে তাহাদের কোন রকম প্রভাব ছিল না। তাহাদিগকে ঘৃণা ও অবজ্ঞা করা হইত। সিসনেরস এতদূর পর্যন্ত অগ্রসর হয় যে, ১৪০৯ খ্রীস্টাব্দে পালাজা দে বিবারামরা (গ্রানাডা) কিছু আরবী গ্রন্থ জ্বালাইয়া দেয়। এবং কিছু বিজ্ঞানের গ্রন্থ আলকালার কোলোজিও দে সান ইলদেফন্সোতে লইয়া যায়। ১০
টিকাঃ
১০। প্যালেন্সিয়া, হিস্টোরিয়া পৃঃ ১১৮।
📄 ভ্যালেন্সিয়া ও আরাগোনের মরিস্কগণ
ভ্যালেন্সিয়া ও আরাগোনের মরিস্কোগণ তত্ত্বগত ও আইনগত ভাবে ধর্ম পালনের অনুমতি পাইয়াছিল। ১৬ প্রথম চার্লস যুবরাজ হিসাবে ভ্যালেন্সিয়া আরাগোন পরিদর্শন কালে মুসলমানদের ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। ১৫১০ ও ১৫১৮ খ্রীঃ বহুবার অঙ্গীকারাবদ্ধ হয় যে, জোরপূর্বক ধর্মান্তরিত করা হইবে না। কিন্তু কার্যতঃ এই অঙ্গীকারের প্রতি মোটেই শ্রদ্ধা দেখান হয় না। সম্রাট পঞ্চম চার্লস তাঁহার পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া ভ্যালেন্সিয়া ও আরাগোনের মরিস্কোদের পোশাক, রীতিনীতি, ভাষা ও ধর্মের বিরুদ্ধে আদেশ জারী করেন। ২১ এতদসত্ত্বেও সামন্ত প্রভুগণ তাঁহাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থে মরিস্কোদের পৃষ্ঠপোষকতা করেন। সম্রাট আদেশ বাতিল করিতে অসম্মতি জানান। কিন্তু চল্লিশ বৎসরের জন্য তিনি মরিস্কোদের খ্রীস্টানদের আইন, রীতিনীতি, ভাষা, শিক্ষা হইতে অব্যাহতি দান করেন। ২২ ১৫২৬ খ্রীস্টাব্দে আরবী ভাষা, পোশাক ও রীতিনীতি নিষিদ্ধ ঘোষিত হয়। ২৩
অত্যাচার চরম সীমায় পৌঁছায়। শুকুরের মাংস ভক্ষণ ও মদ্যপান না করায় মরিস্কোদের উপর অমানুষিক অত্যাচার চলে এবং তাহাদিগকে কারাগারে নিক্ষেপ করা হয়। ২৪ ১৫৫৩ খ্রীস্টাব্দে ধর্ম বিরোধী কার্যকলাপের জন্য সারাগোসাতে ধর্মের আইন অনুযায়ী মুসলিম প্রজাদের শাস্তি প্রদান করা হইলে আরাগোনের জমিদারগণ বিক্ষুদ্ধ ও উত্তেজিত হইয়া ওঠে। ২৫ লুপেয়াসিওকে ইংলন্ডে নির্বাসিত করেন। ভ্যালেন্সিয়া ও আরাগোনের মুসলিম কৃষকগণ অর্থনৈতিক ধ্বংসের কবল হইতে রক্ষা পায়।
টিকাঃ
১৬। ডানাভিলা, প্রাগুক্ত, পৃঃ ৭৬।
১৭। চার্লস লী, হ্যানরী, পৃঃ ৪০৭।
১৮। চার্লস লী, এ হিস্ট্রি অব দ্যা ইনকোইজিশন, ২য় খণ্ড, পৃঃ ৩৪৭, ৩৭৫।
১৯। দ্যা হিস্ট্রি অব দ্যা স্পেন, ১ম খণ্ড, লন্ডন, ১৯৫৬, পৃঃ ১৪৭-৪৮।
২০। হিস্পানা ১৩শ খণ্ড, পৃঃ ২৫৮।
২১। ডানাভিলা, পৃঃ ৯১-৯২; প্যালেনসিয়া, হিস্টোরিয়া পৃঃ ১৯৯-২০।
২২। ডানাভিলা, প্রাগুক্ত, পৃঃ ১০১-১০২; পেড্রো লংগাস, ভিডা রিলিজিওসা ডিলস মরিসকোস, মাদ্রিদ, ১৯১৫, পৃঃ ৩০।
২৩। এ হিস্ট্রি অব দ্যা ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৩২৯ ও টীকা-১।
২৪। ঐ, ৩য় খণ্ড, পৃঃ ৩৩৩ ও টীকা-১।
২৫। লংগাস, প্রাগুক্ত, পৃঃ ৫৭।
📄 ষষ্ঠদশ শতাব্দীর শেষার্ধে মরিস্কগণ
১৫৬৬ খ্রীস্টাব্দে দ্বিতীয় ফিলিপ পাদ্রীদের রাষ্ট্রীয় সভা আহবান করে। এই সভায় ১৫২৫ খ্রীঃ ও ১৫২৬ খ্রীঃ মরিস্কোগণের পোশাক, রীতিনীতি, ভাষা ও ধর্ম সম্বন্ধে যে আইন পাশ হইয়াছিল উহা বাস্তবায়িত করিবার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৫৬৮ খ্রীস্টাব্দের ১লা জানুয়ারি মাসে গ্রানাডার মরিস্কোদের আদেশ দেওয়া হয় যে তিন বছরের মধ্যে আরবী ভাষা, পোশাক ও রীতিনীতি ত্যাগ করিতে হইবে। ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ গ্রানাডায় বিশেষ করিয়া আল পুজাররার পর্বত মালায় ফার্নান্ডো দে ভ্যালর এর নেতৃত্বে ১৫৬৮ খ্রীঃ ডিসেম্বর মাসে মরিস্কোগণ বিদ্রোহ ঘোষণা করেন। ৩২ ৩৩ অন্যায়ের জন্য নিজ দেশ হইতে বিতাড়িত হইবার পরও মরিস্কোগণ ভাবিত যে, তাহারা স্পেনীয়। মরিস্কোগণ গ্রানাডা ও পার্শ্ববর্তী এলাকায় খ্রীস্টান শাসকদের পরাজিত করিবার কল্পনা করিতে পারিত যদি তাহাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব না থাকিত। ৩৪ ৩৫ ১৫৭১ খ্রীঃ আত্মসমর্পণ না করা পর্যন্ত রাজকীয় বাহিনী তাহাদিগকে একস্থান হইতে অপর স্থানে পশ্চাদ্ধাবন করে এবং মরিস্কোগণ গ্রানাডা প্রদেশের সমস্ত এলাকা হইতে ক্যাস্টিলের পার্বত্য অঞ্চলে ও উত্তর স্পেনে বিতাড়িত হয়।
টিকাঃ
২৬। অরোলীনা ফারনান্দেজ, রিফ্লেকশনস, গ্রানাডা, ১৮৪০, পৃঃ ১৪-১৫, টীকা-১; পেড্রো লংগাস, পৃঃ ৪৬-৪৭: প্যালেনসিয়া, হিস্টোরিয়া, পৃঃ ৪৬-৪৭।
২৭। হিস্ট্রি অব দ্যা ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৩৩৬. টীকা-১।
২৮। ঐ, ৩য় খণ্ড, পৃঃ ৩৩৬।
২৯। আন্দালুস, পৃঃ ৬০।
৩০। আন্দালুস, পৃঃ ৬১।
৩১। হিস্ট্রি অব দ্যা ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৩৩৬।
৩২। ডন প্রটেনিও ডি. ফুয়েনমেয়র, ৫ম খণ্ড, ১৫৯৫; জানার কর্তৃক উদ্ধৃত। ফ্লোরেনসিও, ইন কন্ডিশন সোশিয়্যাল ডিলস মরিসকোস, ১৮৫৭, পৃঃ ১৪৪।
৩৩। দ্যা কুইজুট, ২য় খণ্ড, পৃঃ ৫৪, ক্যাস্ট্রো কর্তৃক উদ্ধৃত, পৃঃ ৯৩।
৩৪। হিস্ট্রি অব দ্যা ইনকোইজিশন। ৩য় খণ্ড, পৃঃ ৩৩৬-৪০।
৩৫। ঐ, পৃঃ ৩৮২ ও টীকা-২।
📄 মরিস্কদের নির্বাসন ও পরবর্তী ফলাফল
১৬০৭ খ্রীস্টাব্দের মার্চ মাসে জুন্তা রাষ্ট্রীয় মহাসভার এক রিপোর্টে বলা হয়, মরিস্কোগণ নতুন করিয়া খ্রীস্টান ধর্ম গ্রহণ করিবে নতুবা সম্পূর্ণরূপে তাহাদিগকে বহিষ্কার করা হইবে। চূড়ান্তভাবে তাহাদিগকে নির্বাসিত করার উদ্দেশ্যে ১৬০৯ খ্রীঃ ৪ঠা আগস্ট একটি আইন পাশ করা হয়। ৪০ ৪১ ৪২ জেরেনিমো মিলিনির অধীনে প্রতিরোধ ব্যুহ গড়িয়া তোলে কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হইয়া দেশ ত্যাগে বাধ্য হয়। ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ রিচেলিউ-এর মতে, “মানব ইতিহাসের নির্লজ্জ ও নিষ্ঠুরতম ঘটনা ছিল স্পেন হইতে ৪৯ মরিস্কোদের বিতড়ন। এই অমানুষিক কাজের পিছনে অনেক কারণ ছিল।” ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ মরিস্কো সম্প্রদায়ের প্রশংসায় চার্লস লী বলেন, তাহারা ভিক্ষা করিত না। ঝগড়া ফ্যাসাদ জানিত না। কোন বিষয়ে মত বিরোধ হইলে ৫৫ বিচারালয়ের স্মরণাপন্ন না হইয়া আপোষে মীমাংসা করিয়া লইত। এই বর্ণনা অনেকাংশে সত্য। কারণ দীর্ঘ দিনের দুঃখ ভোগের পর তাহারা এই মানবীয় গুণলাভ করিতে সক্ষম হয়।
টিকাঃ
৪০। স্পেনীয় মূল সূত্রের উপর নির্ভর করিয়া ডানভিলা বহিষ্কৃত মরিস্কোসদের বিবরণ পেশ করেন।
৪১। চার্লস লী, দ্যা ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৩৯৬ এবং টীকা-১।
৪২। ঐ, পৃঃ ৩৯৫; প্যাছুয়াল ব্রোনাট ওয়াই বাররাসিনা, লস মরিসকোস, ২য় খণ্ড, ভ্যালেন্সিয়া, ১৯০১, পৃঃ ২০৮ এবং টীকা-৩১।
৪৩। প্যাছুয়াল ব্রোনাট, লস মরিস্কোস, ২য় খণ্ড, পৃঃ ২৫।
৪৪। চার্লস লী, ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৪০১-৪২১।
৪৫। জানার ডন ফ্লোরোন্সিও, মরিসকোস ডি ইস্পানা, পৃঃ ৯০।
৪৬। এফ ফারনান্দেজ, ওয়াই গঞ্জালেজ, ডি, লস মরিসকোস, ফিলিপ ৩য়: রাভিস্তা ডি ইস্পানা, ১৮৭১, পৃঃ ১৯-২০; ভি, কান্তেনেদা কর্তৃক প্রকাশিত, লা হিস্ট্রোরিয়া, ১৯২৩, পৃঃ ৪২১-২৭।
৪৭। চার্লস লী, ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৪০৮, টীকা-৩।
৪৮। দ্যা হিস্ট্রি অব স্পেন, ১ম খণ্ড, পৃঃ ১৫৫।
৪৯। চার্লস লী, ১ম খণ্ড, পৃঃ ৮৬ এবং ইনকোইজিশন, ৩য় খণ্ড, পৃঃ ৪১০, টীকা-৩।
৫০। চার্লস লী, ঐ, ৩য় খণ্ড, পৃঃ ৪১০।
৫১। হিস্ট্রি-ডি লা ইস্পানা মুসলমানা, পৃঃ ১২১; আমীর আলী, প্রাগুক্ত পৃঃ ৫৬৩-৬৪; লেন পুল, দ্যা মুরস্ ইন স্পেন, D-৮৮৮, পৃঃ ২৭৯-২৮০।
৫২। হিস্পানা, ১৩শ খণ্ড, পৃঃ ২৩৫-৫৬৫।
৫৩। ফ্রান্সিস্কো ফারান্দাজ ওয়াই গঞ্জালেজ, ক্যাস্টিলা, মাদ্রিদ ১৮৬৬, পৃঃ ১৩৬।
৫৪। জানার ফ্লোরেন্সিও, প্রাগুক্ত, পৃঃ ৬৭।
৫৫। হিস্ট্রি অব দ্যা ইনকোইজিশন, ১ম খণ্ড, পৃঃ ৬৫।