📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল 📄 ৫৮. ফোটা দিয়ে চেহারা করা

📄 ৫৮. ফোটা দিয়ে চেহারা করা


৫৮. গ্রামে গঞ্জে দেখা যায় নৈতিক অপরাধের জন্যে ফতোয়া দিয়ে কিংবা সালিশি করে ছেলে বা মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে দোররা মারা হয়। এটা কি বৈধ?

যিনা-ব্যভিচার বা অনৈতিক ও অশ্লীল কাজের জন্যে গ্রামে গঞ্জে বিচ্ছিন্ন ফতোয়া দিয়ে বা সালিশি করে দন্ড প্রয়োগ করার অনুমতি ইসলামে নেই। ইসলামি নিয়মানুযায়ী যে কোনো দন্ডযোগ্য অপরাধের জন্যে অপরাধীকে শাস্তি প্রদানের দায়িত্ব হলো সরকারের। এর নিয়ম হলো, যে কোনো অপরাধের জন্যে-
১. সরকারি বা সরকার অনুমোদিত আদালতে অভিযোগ (মকদ্দমা) দায়ের করতে হবে।
২. ঘটনা প্রত্যক্ষকারী নির্ধারিত সংখ্যক সাক্ষী থাকতে হবে।
৩. প্রশাসনের সহযোগিতায় আদালত কর্তৃক ঘটনা তদন্ত করতে হবে।
৪. অতপর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিধি অনুযায়ী আদালত কর্তৃক অভিযুক্তের শাস্তি হবে।
৫. উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া গেলে অভিযুক্ত অভিযোগ থেকে রেহাই পাবে।

এ নিয়মের বরখেলাফ করে অন্য কোনো ভাবে দন্ড প্রয়োগ করার অনুমতি ইসলামে নেই। তবে পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষক কর্তৃক সন্তান, অধীনস্ত এবং ছাত্রদেরকে শিক্ষা প্রদান ও সতর্ক করার জন্যে কোনো লঘু শাস্তি প্রদান (তাযীর) করা হলে তা বৈধ।

৫৮. গ্রামে গঞ্জে দেখা যায় নৈতিক অপরাধের জন্যে ফতোয়া দিয়ে কিংবা সালিশি করে ছেলে বা মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে দোররা মারা হয়। এটা কি বৈধ?

যিনা-ব্যভিচার বা অনৈতিক ও অশ্লীল কাজের জন্যে গ্রামে গঞ্জে বিচ্ছিন্ন ফতোয়া দিয়ে বা সালিশি করে দন্ড প্রয়োগ করার অনুমতি ইসলামে নেই।

ইসলামি নিয়মানুযায়ী যে কোনো দন্ডযোগ্য অপরাধের জন্যে অপরাধীকে শাস্তি প্রদানের দায়িত্ব হলো সরকারের।

এর নিয়ম হলো, যে কোনো অপরাধের জন্যে-

১. সরকারি বা সরকার অনুমোদিত আদালতে অভিযোগ (মকদ্দমা) দায়ের করতে হবে।
২. ঘটনা প্রত্যক্ষকারী নির্ধারিত সংখ্যক সাক্ষী থাকতে হবে।
৩. প্রশাসনের সহযোগিতায় আদালত কর্তৃক ঘটনা তদন্ত করতে হবে।
৪. অতপর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিধি অনুযায়ী আদালত কর্তৃক অভিযুক্তের শাস্তি হবে।
৫. উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া গেলে অভিযুক্ত অভিযোগ থেকে রেহাই পাবে। এ নিয়মের বরখেলাফ করে অন্য কোনো ভাবে দন্ড প্রয়োগ করার অনুমতি ইসলামে নেই।

তবে পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষক কর্তৃক সন্তান, অধীনস্ত এবং ছাত্রদেরকে শিক্ষা প্রদান ও সতর্ক করার জন্যে কোনো লঘু শাস্তি প্রদান (তাযীর) করা হলে তা বৈধ।

📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল 📄 ৫৯. গায়ে তাবিজ

📄 ৫৯. গায়ে তাবিজ


৫৯. আমাদের দেশে বিশাল আয়োজনের সাথে শবে বরাত পালন করা হয়, এতে অনুষ্ঠানাদি করা হয়, ছেলে মেয়েদের মধ্যে বিরাট তোড়জোড় দেখা যায়, ঐ রাত্রে কবরস্থানে যাওয়া হয়। বিশেষ ধরণের নামায পড়া হয়, রুটি বিলানো হয়। -এগুলোর কি কোনো ভিত্তি আছে?

শবে বরাত নামে কোনো অনুষ্ঠান বা ইবাদত অনুষ্ঠান ইসলামে নেই। কয়েকটি হাদিসে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রের কিছু ফযিলত বর্ণনা করা হয়েছে। এই হাদিস ক'টি সবই জয়ীফ।

রসূল সা. এই রাত্রের জন্যে কোনো বিশেষ ইবাদত বা নামায নির্ধারণ করেননি। এই নির্দিষ্ট দিনই গরিবদেরকে রুটি বিলাতে হবে, এমনটিও তিনি নির্ধারণ করেননি। সুতরাং ঐ রাত্রের জন্যে বিশেষভাবে নির্ধারণ করে কোনো বিশেষ ইবাদত, নামায, দান সদকা, অনুষ্ঠানাদি ইত্যাদি করা বিদ'আত।

৫৯. আমাদের দেশে বিশাল আয়োজনের সাথে শবে বরাত পালন করা হয়, এতে অনুষ্ঠানাদি করা হয়, ছেলে মেয়েদের মধ্যে বিরাট তোড়জোড় দেখা যায়, ঐ রাত্রে কবরস্থানে যাওয়া হয়। বিশেষ ধরণের নামায পড়া হয়, রুটি বিলানো হয়। -এগুলোর কি কোনো ভিত্তি আছে?

শবে বরাত নামে কোনো অনুষ্ঠান বা ইবাদত অনুষ্ঠান ইসলামে নেই।

কয়েকটি হাদিসে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রের কিছু ফযিলত বর্ণনা করা হয়েছে। এই হাদিস ক'টি সবই জয়ীফ।

রসূল সা. এই রাত্রের জন্যে কোনো বিশেষ ইবাদত বা নামায নির্ধারণ করেননি। এই নির্দিষ্ট দিনই গরিবদেরকে রুটি বিলাতে হবে, এমনটিও তিনি নির্ধারণ করেননি।

সুতরাং ঐ রাত্রের জন্যে বিশেষভাবে নির্ধারণ করে কোনো বিশেষ ইবাদত, নামায, দান সদকা, অনুষ্ঠানাদি ইত্যাদি করা বিদ'আত।

📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল 📄 ৬০. মিসওয়াক

📄 ৬০. মিসওয়াক


৬০. আমাদের সমাজে ব্যাপকভাবে মিলাদের প্রচলন আছে। জীবনে, মরণে, বিপদে মুসিবতে, আয়োজনে, উদ্বোধনে মিলাদ পড়ানো হয়। মিলাদ পড়া বা মিলাদ মাহফিল করা কি জায়েয?

আমাদের সমাজে যে মিলাদ প্রচলিত আছে, রসূল সা. এ মিলাদের প্রচলন করেননি। সাহাবায়ে কিরামও করেননি, তাবেয়ীগণও করেননি। অতীতের ইমাম মুজতাহিদরাও করেননি। জানা যায়, কোনো এক ফাসিক বাদশাহ কর্তৃক মিলাদের প্রচলন শুরু হয়।

এ ব্যাপারে সুস্পষ্ট কথা হলো, এমন কোনো কাজই ইসলামের ধর্মীয় কাজ নয়, যা আল্লাহর রসূল সা. চালু করেন নাই এবং সাহাবীগণও চালু করেন নাই। এ ধরণের কোনো কাজকে ইসলামের ধর্মীয় কাজ মনে করে, ইবাদতের কাজ মনে করে, সওয়াবের কাজ মনে করে, নেকীর কাজ মনে করে পালন করা সুস্পষ্ট বিদ'আত।

৬০. আমাদের সমাজে ব্যাপকভাবে মিলাদের প্রচলন আছে। জীবনে, মরণে, বিপদে মুসিবতে, আয়োজনে, উদ্বোধনে মিলাদ পড়ানো হয়। মিলাদ পড়া বা মিলাদ মাহফিল করা কি জায়েয?

আমাদের সমাজে যে মিলাদ প্রচলিত আছে, রসূল সা. এ মিলাদের প্রচলন করেননি। সাহাবায়ে কিরামও করেননি, তাবেয়ীগণও করেননি। অতীতের ইমাম মুজতাহিদরাও করেননি।

জানা যায়, কোনো এক ফাসিক বাদশাহ কর্তৃক মিলাদের প্রচলন শুরু হয়।

এ ব্যাপারে সুস্পষ্ট কথা হলো, এমন কোনো কাজই ইসলামের ধর্মীয় কাজ নয়, যা আল্লাহর রসূল সা. চালু করেন নাই এবং সাহাবীগণও চালু করেন নাই।

এ ধরণের কোনো কাজকে ইসলামের ধর্মীয় কাজ মনে করে, ইবাদতের কাজ মনে করে, সওয়াবের কাজ মনে করে, নেকীর কাজ মনে করে পালন করা সুস্পষ্ট বিদ'আত।

📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল 📄 ৬১. তাবিজ তুমার

📄 ৬১. তাবিজ তুমার


৬১. অনেকে বিভিন্ন কথা লিখে এবং কুরআনের আয়াত লিখেও গলায় তাবিজ তুমার ঝুলায়, কোমরে বাঁধে, ঘরে ঝুলিয়ে রাখে। এগুলো কি বৈধ? এতে কি রোগ সারে?

এগুলোতে রোগ সারে কি না চিকিৎসকরা বলতে পারবেন। তবে আল্লাহর রসূল একাজ করেননি। সাহাবীগণও করেননি। বরং রসূল সা. কারো গলায় তাবিজ তুমার দেখলে রাগান্বিত হতেন। তিনি তাবিজ তুমার নিতে নিষেধ করে দিয়েছেন। দৃষ্টিভংগি অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে তাবিজ তুমার মানুষকে শিরকে নিমজ্জিত করে। তবে কুরআন পড়ে ফু দেয়ার অনুমতি আছে। একবার একদল সাহাবী একাজ করলে রসূল সা. অনুমোদন দিয়েছিলেন।

৬১. অনেকে বিভিন্ন কথা লিখে এবং কুরআনের আয়াত লিখেও গলায় তাবিজ তুমার ঝুলায়, কোমরে বাধে, ঘরে ঝুলিয়ে রাখে। এগুলো কি বৈধ? এতে কি রোগ সারে?

এগুলোতে রোগ সারে কিনা চিকিৎসকরা বলতে পারবেন। তবে আল্লাহর রসূল একাজ করেননি। সাহাবীগণও করেননি।

বরং রসূল সা. কারো গলায় তাবিজ তুমার দেখলে রাগান্বিত হতেন। তিনি তাবিজ তুমার নিতে নিষেধ করে দিয়েছেন। দৃষ্টিভংগি অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে তাবিজ তুমার মানুষকে শিরকে নিমজ্জিত করে。

তবে কুরআন পড়ে ফু দেয়ার অনুমতি আছে। একবার একদল সাহাবী একাজ করলে রসূল সা. অনুমোদন দিয়েছিলেন।

ফন্ট সাইজ
15px
17px