📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল 📄 ৩১. ঈসা আ. কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন?

📄 ৩১. ঈসা আ. কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন?


৩১. ঈসা আ. যেহেতু নবী, সে জন্যে তাঁর ব্যাপারে আমাদের সঠিক আকিদা পোষণ করতে হবে। খৃস্টানরা যে তাকে আল্লাহর পুত্র বলে, সে কথা যে ডাহা মিথ্যা তা তো আমাদের কাছে পরিষ্কার। কিন্তু তাঁর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি কি সত্য?

ঈসা আ.-এর ক্রুশবিদ্ধ হবার বিষয়টি ডাহা মিথ্যা, যেমন তাঁর আল্লাহর পুত্র হবার বিষয়টি ডাহা মিথ্যা। খৃষ্টানদের যে গোষ্ঠীটি ঈসা আ. ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন বলে প্রচার করে তারা নেহায়েতই অনুমানের ভিত্তিতে একথা প্রচার করে। ঈসা আলাইহিস সালামই যে ক্রুশবিদ্ধ হয়েছেন একথা নিশ্চিত করে তারাও বলতে পারে না। এ সন্দেহের সুস্পষ্ট সমাধান দিয়েছে আল কুরআন। কুরআন বলে দিয়েছে:

وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا ، وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ ولكن شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتَّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينَا . بَل رَّفَعَهُ اللَّهُ إِلَيْهِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا .

অর্থ: এবং তারা অভিশপ্ত হয়েছে তাদের কুফুরির কারণে মরিয়মের বিরুদ্ধে জঘন্য অপবাদ রটিয়ে, আর "আমরা আল্লাহ্র রসূল মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করেছি" একথা রটানোর কারণে। অথচ তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই, কিন্তু তাদের এ রকম বিভ্রম হয়েছিল। যারা তার (ঈসার) সম্পর্কে মতভেদে লিপ্ত হয়েছিল, তারা অবশ্যই (তাকে হত্যার ব্যাপারে) সংশয়ে ছিলো। অনুমানের পিছে ছুটা ছাড়া এ বিষয়ে তাদের কোনো অবগতিই ছিলো না। এটা নিশ্চিত যে, তারা তাকে হত্যা করে নাই। বরং আল্লাহ তাকে তাঁর নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ কর্ম সম্পাদনে পরাক্রমশালী মহাকৌশলী। (সূরা ৪ নিসা: আয়াত ১৫৬-১৫৮)

📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল 📄 ৩২. মিলাদ মাহফিলে রসূল সা.-এর উপস্থিত হওয়া

📄 ৩২. মিলাদ মাহফিলে রসূল সা.-এর উপস্থিত হওয়া


৩২. কিছু লোক মনে করে রসূল সা. মিলাদ মাহফিলে উপস্থিত হন। -এ ধারণা কি ঠিক?

এটা নিতান্তই জাহেলি ধারণা। এই জাহেলি ধারণার ভিত্তিতে যদি কেউ বিশ্বাস করে যে, রসূল সা. মিলাদ বা অন্য কোনো মাহফিলে উপস্থিত হন, তবে এ ধারণা কুফুরি এবং শিরক। ইসলামের সুস্পষ্ট আকিদা হলো, রসূল সা.-এর মৃত্যু হয়েছে। সকল মৃতদের মতোই তিনি মৃত। সকল মৃতদের মতোই তিনি পৃথিবীর সাথে সম্পর্ক রাখতে অক্ষম।

📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল 📄 ৩৩. কবরে বাতি দেয়া

📄 ৩৩. কবরে বাতি দেয়া


৩৩. কবরে বাতি দেয়া বিদআত এবং পাপ।

📘 মুসলিম সমাজে প্রচলিত ১০১ ভুল 📄 ৩৪. কবরের মাটি গায়ে মাখা

📄 ৩৪. কবরের মাটি গায়ে মাখা


৩৪. কবরের মাটি গায়ে মাখা বিদআত ও শিরক।

ফন্ট সাইজ
15px
17px