📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 নারী স্বাধীনতার স্ববিস্তৃত

📄 নারী স্বাধীনতার স্ববিস্তৃত


ব্যবিলনীয় সভ্যতা যে কয়েকটি কারণে ধ্বংস হয়ে গেছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো, নারী-পুরুষের অবৈধ যৌন-উদ্দামতার অবাধ ও যথেচ্ছ প্রসার। বিশেষ ব্যাখ্যার অপেক্ষা রাখে না, ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশ আজ ব্যবিলনের মতোই জাতিতে পরিণত হয়েছে। এটা শুধু নিন্দার কথা নয়, ভয় ও দুঃখের কথা।
আশঙ্কা হয়, আসমান থেকে অবতীর্ণ বা জমীন থেকে উত্থিত কোনো গযবের আবশ্যকতা নেই, শুধু অবাধ যৌনাচার ও নারী-স্বাধীনতার নামে নারীকে পথে বসানোর এই পাপেই আমরা হয়তো অনতিবিলম্বে মুখ থুবড়ে পড়বো। কারণ ব্যভিচারের চেয়ে কুৎসিত ও কদর্য কোনো পাপ নেই; আর নারী-স্বাধীনতার কুহকে নারীকে পণ্য করে বেচা-কেনা করার চেয়ে জঘন্য কোনো ব্যবসাও নেই। অতএব এমন অকথ্য পাপ নিয়ে যারা নির্ভয়ে খেলা করে, এমন অকথ্য পাপ যাদের জীবনদর্শন, তাদের উপর আল্লাহর লানত যে শীঘ্রই অবতরণ করবে, এটা বলার অপেক্ষা রাখে না।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 নারীর অধিকার সম্পর্কে ভুল ধারণা দূর হওয়া প্রয়োজন

📄 নারীর অধিকার সম্পর্কে ভুল ধারণা দূর হওয়া প্রয়োজন


বর্তমান বিশ্বে বাংলাদেশসহ বিভিন্ন দেশে নারী আন্দোলন চলছে। কিন্তু নারীদের আসল পরিচয় ও সঠিক মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তা'আলা কী বলেছেন তা নারীরা ভালভাবে জানেন না। আলাহ শেষ নাবী মুহাম্মাদ -এর মাধ্যমে নারীদের যে মর্যাদা প্রদান করেছেন তা না জানার কারণে নতুন করে অধিকার আদায়ের আন্দোলন করতে হচ্ছে। নারীদের নিজেদের মর্যাদা সম্পর্কে জানতে হলে কুরআন-হাদীস অধ্যয়ন ছাড়া আর কোন বিকল্প নেই।
পাঠক, আপনি/আমি যদি একজন অভিভাবক হই, আমরা কি ইসলামে নারীর অধিকার সম্পর্কে অবগত? আমরা যদি অবগত না হই, তাহলে আমাদের সন্তান কিভাবে জানবে? আমাদের অজ্ঞতার অন্যতম একটা কারণ ইসলাম হতে আমরা দূরে সরে যাচ্ছি।
ইসলাম নারীদের জন্য যেসব বিধি-নিষেধ আরোপ করেছে, তা তাদের স্বাধীনতা কেড়ে নেয়ার জন্য করেনি, বরং তারা যাতে কোন প্রকার অন্যায় ও অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে, নিরাপত্তাহীনতায় না ভুগে, সেজন্যই তাদের উপর এ সব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে যা মেনে চললে তাদের জন্য অফুরন্ত পুরষ্কারের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। আর এটিই হল নারীদের জন্য সত্যিকার সম্মান ও মর্যাদা।
উসামা ইবনে যায়েদ (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, রসূলুলাহ বলেছেন : আমার পর পুরুষদের জন্য নারীদের ফিতনার চেয়ে মারাত্মক ও ক্ষতিকর আর কোন ফিতনা (অরাজকতা) আমি রেখে যাইনি। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
আলাহর বিধান হলো যতক্ষণ না মানুষ নিজের মধ্যে পরিবর্তনের সূচনা করবে এবং পরিবর্তনকে কাজে পরিণত করার চেষ্টা চালাবে ততক্ষণ পর্যন্ত তাতে কোন পরিবর্তন আসবে না।
"আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।” (সূরা রাদ ১৩: ১১)
আল্লাহ তা'আলা নারীদের জন্য যেসব বিধি-বিধান দিয়েছেন, তা সবই নারীদের নিরাপত্তা ও তাদের মান সম্মানের হিফাযত করার জন্যই দিয়েছেন। ইসলামের মধ্যেই নিহিত রয়েছে নারীদের প্রকৃত কল্যাণ। একমাত্র ইসলামই নিশ্চিত করছে নারীদের নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে তাদের মান মর্যাদা রক্ষার।
পাঠক, আপনি/আমি যদি ইসলামে নারী অধিকার নিয়ে না জেনে থাকি, তাহলে এ বিষয়ে জানার চেষ্টা করি। নিজে জানি ও পরিবারকে জানাই।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 ইসলামে নারীর অধিকার

📄 ইসলামে নারীর অধিকার


ইসলাম নারী-পুরুষের সমতায় বিশ্বাস করে। এখানে সমতা মানে অভিন্নতা নয়। ইসলামে নর-নারীর ভূমিকা সম্পূরক, বৈপরীত্যের নয়; সম্পর্ক অংশীদারীত্বের, বিরোধিতার নয়, যা শ্রেষ্ঠত্বের সংগ্রামে লিপ্ত করে। ইসলামই সর্বপ্রথম নারীদেরকে নিম্নের ছয়টি বিষয়ে অধিকার নিশ্চিত করেছে। ক) আত্মিক অধিকার খ) অর্থনৈতিক অধিকার গ) সামাজিক অধিকার ঘ) শিক্ষার অধিকার ঙ) আইনগত অধিকার চ) রাজনৈতিক অধিকার

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 বাঙালি নারীর অমর্যই ভয় পান

📄 বাঙালি নারীর অমর্যই ভয় পান


বাংলাদেশের মুসলিম নারীরা অযথাই ভয়ে অস্থির যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীদের অবস্থা শেষ! তাদেরকে ঘরে বন্দি করে ফেলা হবে! তাদের সকল স্বাধীনতা কেড়ে নেয়া হবে! দেশ ১৪শত বছর পিছিয়ে যাবে! দেশ আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে যাবে! নারী শিক্ষা বন্ধ করে দিবে! হুজুররা নারীদেরকে রাস্তা-ঘাটে যেখানেই পাবে সেখানেই আপত্তি জানাবে ইত্যাদি ইত্যাদি আজগুবি সব চিন্তাভাবনা। এদের প্রতি প্রশ্ন ১৪শত বছর আগে নারীর যে ভয়াবহ দূরঅবস্থা ছিল কে তা পরিবর্তন করে নারীকে সকল অধিকার ফিরিয়ে দিল? কে নারী সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত করলো? এটা কি আমেরিকা, ইউরোপ বা অন্য কোন উন্নত পশ্চিমা সভ্যতা নাকি ইসলাম?
ইসলামের দৃষ্টিতে হিজাব বাজায় রেখে নারীরা সকল বৈধ কাজকর্মই করতে পারবেন। ইসলামী পূর্ণজাগরণের অন্যতম প্রতীক হলো হিজাব। এটা সলাত বা হজ্জের মতো একটা প্রকাশ্য ইবাদত। মুসলিমপ্রধান দেশগুলোতে সব ধরণের কাজ (যেমন চিকিৎসক, প্রকৌশলী, পাইলট, পুলিশ) হিজাব পরিহিত মহিলারা সাফল্যের সাথে করছেন। আরব আমিরাতের অর্থমন্ত্রী শেখ লুবনা এর ভালো উদাহরণ, তিনি গত চার বছর ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সফল অর্থমন্ত্রী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00