📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 শিক্ষক-শিক্ষিকাদের প্রভাব

📄 শিক্ষক-শিক্ষিকাদের প্রভাব


স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির অনেক শিক্ষকরাই নাস্তিক অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করেন না। এই সকল শিক্ষক-শিক্ষিকাদের মহান আল্লাহ তা'আলা যথেষ্ট ট্যালেন্ট দিয়েছেন অথচ তাদের এই ট্যালেন্টকে তারা আল্লাহ যে নেই তা প্রমাণ করার কাজে ব্যয় করেন। তাদের ট্যালেন্ট ও নানা ধরনের গুণের কারণে এক শ্রেণীর ছাত্রছাত্রী অনুসরণ করে আল্লাহর অস্তিত্ব অস্বীকারকারী ধর্মবিরোধী নাস্তিকে পরিণত হয়।
আবার দেখা যায় অনেক শিক্ষক-শিক্ষিকারা নাস্তিক নয় অর্থাৎ তারা আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহকে মানেন না। ইসলামের কথা শুনলেই তাদের মাথা ব্যথা করে। তারা আসলে ইসলাম বিদ্বেষী।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 স্কুল-কলেজের প্রভাব

📄 স্কুল-কলেজের প্রভাব


স্কুল ম্যানেজমেন্ট যদি ইসলামী মনমানসিকতার না হয় তাহলে তাও শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করে।
যেমন, স্কুলে যদি যোহর ও আসর সলাতের ব্যবস্থা না থাকে তাহলে তো তা কারোরই পড়া হয় না। তার উপর যদি স্কুল থেকেও কোন চাপ না থাকে তাহলে তো কোন কথাই নেই।
কোন কোন স্কুলের কর্তৃপক্ষ মেয়েদেরকে হিজাব করতে দেয়া হয় না, ছাত্রীদেরকে বেপর্দা হতে বাধ্য করে।
এতো গেল বাংলা মিডিয়ামের স্কুলগুলোর কথা। কিন্তু নন-ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অবস্থাতো আরো খারাপ। সেখানে তো ইসলাম চর্চা করার কোন সুযোগই নেই, যদি কোন ছেলেমেয়ে আগে থেকে কিছুটা ইসলামী মনমানসিকতার হয়েও থাকে তাহলে তাও তারা দিন দিন হারিয়ে ফেলে।
আমরা যারা ইসলাম প্রাকটিস করি, সন্তানদের স্কুল নির্বাচনে যথেষ্ট সচেতন থাকবো। বাংলাদেশের ৭ বছরের দু'টি মেয়ের ঘটনা না বলে পারছি না। মেয়ে দু'টি তাদের স্কুলকে খুব ভালোবাসতো। চমৎকার সেই স্কুলের পাঠ দান পদ্ধতি। টিচারগণও খুব আপন যোগ্যতা সম্পন্ন। অনেক প্রশংসা ঐ স্কুলের। ঐ স্কুলে ৪ বছর ধরে অধ্যয়ন করে আসছিলো তারা। ৭ বছরের মেয়ে একদিন তার টিচারকে প্রশ্ন করেছিলো অনেকটা এভাবে "এই স্কুলের মেয়েরা তো হিজাব করে না। আমি এখন মাঝে মাঝে হিজাব করি। যখন বড় হবো তখন সব সময় হিজাব করবো ইন্‌শাআল্লাহ। আমি কি তখন স্কুলেও হিজাব পড়ে আসতে পারবো?” এমন প্রশ্নের উত্তরে টিচার বলেছিল "না"। এই ঘটনা ছাড়াও আরো কিছু Anti-Islamic কার্যকলাপের জন্য এত পছন্দের আর ভালোবাসার স্কুল ত্যাগ করার জন্য মেয়ে দুটি তাদের মা-বাবাকে জানায়। এবং পরের বছরেই তারা অন্য স্কুলে চলে যায় যেখানে ইসলামী পরিবেশ আছে।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পানের প্রভাব

📄 বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পানের প্রভাব


ইউনিভার্সিটি-কলেজের ছেলেমেয়েরা অনেকেই নিজেদের অজান্তে ড্রাগ এডিকটেড হয়ে পড়ছে। তারা হয়তো কোন বন্ধুর আহ্বানে সাড়া দিয়ে প্রথমে টেস্ট করতে গিয়েছিল। তারপর থেকে একটু একটু করে একসময় পুরোদমে এডিকটেড হয়ে পড়েছে। বাব-মায়েরা শুরুতে বুঝতে পারেন না কিন্তু যখন জানেন তখন আর তেমন কিছু করার থাকে না। অধিকাংশ বাবা-মায়েরাও সন্তানদেরকে ড্রাগের ক্ষতিকর বিষয়গুলি নিয়ে পূর্ব থেকে ধারণা দেয় না।
মদ একসময় আমাদের দেশে খুব একটা সহজলভ্য ছিল না। বড় বড় হোটেলগুলোতে বিদেশী এবং হাই অফিসিয়ালদের জন্য রাখা হতো। কিন্তু এখন সিনারিও পাল্টে গেছে। মদ ও বিয়ার এখন চাইলেই পাওয়া যায়। ইউনিভার্সিটি-কলেজের ছেলেরা কোন না কোনভাবে এই পানীয়টার সাথে পরিচিত হয়ে যাচ্ছে, তারপর বন্ধু-বান্ধব মিলে নিয়মিত আড্ডাতে মদ/বিয়ার পান করা হয় ও ড্রাগ ব্যবহার করা হয়। এই খবর অনেক বাবা- মারাই জানেনই না, কারণ বাবা-মায়ের জন্য বিষয়টি ধরা খুবই কঠিন।
কিছুদিন আগে (২০১৩) এক পুলিশ অফিসারের মাদকাসক্ত তরুণী কণ্যা নেশার টাকা না পেয়ে বাবা-মাকে খুন করিয়েছে- এটাই হলো আজ আমাদের প্রিয় বাংলাদেশের সামাজিক অবস্থা।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 জুয়া খেলা ও সিগারেট খাওয়ার প্রভাব

📄 জুয়া খেলা ও সিগারেট খাওয়ার প্রভাব


শুনলে অবাক হতে হয় যে কলেজ-ইউনিভার্সিটিতে পড়ুয়া অনেক ছেলেরাই একত্রে বসে নিয়মিত টাকা দিয়ে জুয়া খেলে। বাবা-মা হয়তো এই ধরণের কথা কল্পনাও করতে পারেন না। কিন্তু এটা এতো বেশী বিস্তার লাভ করেছে যে আমাদের সন্তানদের জীবন ধ্বংস করে দিচ্ছে। ইউনিভার্সিটি- কলেজে পড়ুয়া ছেলেদের নিজস্ব রুম থাকে, সেখানে তার প্রাইভেসি থাকে। বন্ধু-বান্ধবদের নিয়ে যখন তারা আড্ডা দেয় তার কোন কন্ট্রোল বাবা-মার কাছ থাকে না। আর এই সুযোগ অনেকেই নেয় এবং দরজা বন্ধ করে জুয়া খেলে আর পর্নগ্র্যাফী দেখে।
বিশেষ করে ছেলেরা কলেজের ফার্স্ট ইয়ারে উঠে নিজেকে বড় ভাবতে থাকে, mature মনে করতে থাকে। আর এই ভাব প্রকাশের অংশ হিসেবে তারা বন্ধু-বান্ধবদের পাল্লায় পরে এক টান দুই টান দিতে দিতে সিগারেট পানে অভ্যস্ত হয়ে যায়। একটি গ্রুপে যে ছেলেটি সিগারেট খায় না, মদ খায় না, জুয়া খেলে না তাকে immature মনে করা হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00