📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 অনিচ্ছা সত্ত্বেও কিছু আপত্তিকর দৃশ্য শিশুদের মনে কু-প্রভাব ফেলে

📄 অনিচ্ছা সত্ত্বেও কিছু আপত্তিকর দৃশ্য শিশুদের মনে কু-প্রভাব ফেলে


পিতামাতারা যখন সন্তানদের নিয়ে বাইরে বের হন তখন রাস্তা-ঘাটের নানা রকম আপত্তিকর দৃশ্য কোমল মনের সন্তানদের হৃদয়ে আঘাত হানে। যেমন,
রাস্তা-ঘাটে, পার্কে, শপিং সেন্টারে, ইউনিভার্সিটিতে ইয়ং ছেলেমেয়েরা (বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড) সকলের সামনে একে অপরের হাত ধরে নির্দ্বিধায় হাঁটাহাঁটি করছে।
পার্কে একে অপরের সাথে এমন আচরণ করে যেন তারা bed-roomএ অবস্থান করছে।
এডাল্ট মেয়েরা অশালীন পোশাক পরে সর্বত্র চলাফেরা করছে।
কমার্শিয়াল বিজ্ঞাপন হিসেবে বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানার এবং পোষ্টারে মেয়েদের অশ্লীল ছবি টাঙানো আছে।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 পর্যবেক্ষীর সমজলোতা

📄 পর্যবেক্ষীর সমজলোতা


খুব সহজেই এখন বাংলাদেশে পর্নোগ্রাফীর সিডি-ডিভিডি পাওয়া যায়। এছাড়া তো রয়েছে আনলিমিটেড ইন্টারনেট ভার্শন। আমাদের মেয়ে বা ছেলে সারারাত কম্পিউটারে কী এতো এসাইনমেন্ট করছে পিতামাতা হিসেবে আমরা কি কখনো খোঁজ-খবর নিয়ে দেখেছি?
• এখন পর্নগ্র্যাফী শুধু কম্পিউটারে নয়, এটি চলে এসেছে ছেলেমেয়েদের হাতের মুঠোতে, মোবাইলে। এমনও জানা যায় যে গ্রামের কৃষক ছেলেরাও এখন তার মোবাইলে পর্নগ্র্যাফী উপভোগ করে。
• ইউনিভার্সিটির কোন কোন হলের 'কমন রুমের' টিভিতে সকল ছাত্ররা একসাথে সারারাত পর্নগ্র্যাফী উপভোগ করে।
• আরো লোমহর্ষক ঘটনা হলো, আজকাল ইউনিভার্সিটি-কলেজের ছেলেরা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড জীবনের অংশ হিসেবে মাঝে মধ্যে সুযোগ পেলেই একান্তে সময় কাটায় এবং যৌন সম্পর্ক গড়ে তুলে। অনেক ছেলেরাই তার গার্লফ্রেন্ডের অজান্তে সেই দৃশ্য ওয়েব ক্যামেরা দিয়ে অথবা হিডেন ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করে থাকে। আমাদের মুসলিম ঘরের ইউনিভার্সিটি-কলেজের অনেক ছেলেমেয়েদের পর্নগ্র্যাফীর ভিডিও ক্লিপ এখন ইন্টারনেটে পাওয়া যায়।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 বিভিন্ন স্টারদের অনুসরণ করার ধ্রুবতা

📄 বিভিন্ন স্টারদের অনুসরণ করার ধ্রুবতা


• আমাদের যুবতী মেয়ে ক্রিকেট তারকাদেরকে শয়নে-স্বপনে ধারণ করে, তাদের ছবি বালিশের নিচে নিয়ে ঘুমায়, তাদের পোষ্টার নিজ রুমের দেয়ালে টাঙ্গিয়ে রাখে, এতে আমরা পিতামাতারা কিছুই মনে করি না।
• আমাদের কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে ইন্ডিয়ান নায়িকাদের পোষ্টার ঘরে টাঙ্গিয়ে রেখেছে এতে আমরা কিছুই মনে করছি না। আমাদের মেয়ে কোন আধুনিক যুবক গায়কের আদর্শ অনুসরণ করছে তাতে আমরা কিছুই মনে করছি না।
• কোথাও একটি কন্সার্ট হচ্ছে, সেখানে লাইন দিয়ে উচ্চ মূল্য দিয়ে টিকেট কিনে আমাদের মেয়ে তা উপভোগ করে গভীর রাতে বাসায় ফিরছে এতে আমরা পিতামাতারা কিছুই মনে করছি না। কন্সার্ট দেখতে গিয়ে গানের সাথে সাথে ছেলেমেয়েরা একাকার হয়ে নাচানাচি করছে এতে আমরা কিছুই মনে করছি না।
• আমাদের ছেলেমেয়েরা কার আদর্শ অনুসরণ করে বড় হচ্ছে আমরা বাবা-মায়েরা তা কখনো গভীরভাবে চিন্তা করে দেখিনি। আবার অনেকে দেখেশুনেও কিছুই মনে করছি না।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 অলির লোকের ক্ষমতার অপব্যবহার

📄 অলির লোকের ক্ষমতার অপব্যবহার


আমাদের দেশের অবস্থা এখন এমন হয়ে গেছে যে কেউ নিজ বাসায় আল-কুরআনের তাফসীর সমগ্র, হাদীস গ্রন্থ, ইসলামী বইপত্র রাখতে রীতিমতো ভয় পান, কখন এসে পুলিশ হামলা করে!
অনেকে কুরআন-হাদীস এবং ইসলামী বইপত্র নিয়ে রাস্তা-ঘাটে চলাচল করতেও নিরাপদ মনে করেন না, কখন পুলিশ এরেষ্ট করে এবং জিহাদী বই পাওয়া গেছে বলে কোর্টে চালান করে দেয়!
একজন মুসলিমের জন্য দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু দেশের পরিস্থিতি এখন এমন অবস্থানে দাঁড়িয়েছে যে পুরুষরা দাড়ি রাখতে ভয় পান কখন মৌলবাদী বলে পুলিশ এরেষ্ট করে ফেলেন। যুবকরাতো দাড়ির বিষয়ে আরো বেশী ভীত-সন্ত্রস্ত। তাহলে দেখা যাচ্ছে, যারাও ইসলাম প্রাকটিস করতে চায়, তারাও করতে পারছে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00