📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 সূচীপত্র

📄 সূচীপত্র


আসুন আমরা গভীরভাবে চিন্তা করি ১২
এ যুগের ছেলেমেয়েদের মানসিকতা ১৩
আল কুরআনে ইবলিস শয়তানের ঘোষণা ১৪
কিন্তু মহান আল্লাহ বলছেন ۱۴
মুসলিম কাকে বলে? ১৫
আমি কি ইসলাম মেনে চলতে বাধ্য? ১৫
আমি কী সিদ্ধান্ত নেবো? ১৬
ইসলাম মানে কী? ১৬
১ম পরিচ্ছেদঃ সঠিক শিক্ষার অভাব
পারিবারিক অসচেতনতা ১৯
আমাদের অতিরিক্ত ব্যস্ততার প্রভাব ২০
আল-কুরআন থেকে দূরে সরে থাকা ২০
কুরআন থেকে দূরে সরিয়ে রাখার পিছনে ইবলিস শয়তানের প্ররোচনা ২১
রসূল ﷺ -কে না চেনা এবং তার জীবনী না জানা ২৪
সাহাবা (রাদিআল্লাহু আনহুম)-দের সম্পর্কে না জানা ২৫
বাংলা একাডেমীর বই মেলা ২৬
আলেমদের গাফিলতি ২৬
ইসলামিক লাইব্রেরীর অভাব ২৭
ভালর সাথে খারাপ মিলিয়ে ফেলা ২৮
ইসলামকে নিজেদের সুবিধামত কাস্টমাইজ করে নেয়া বা ব্যাখ্যা করা ২৯
ব্রিটিশ পরিকল্পনার বাস্তবায়ন ৩০
ইসলামের অনুসরণ করা অপশনাল বা ঐচ্ছিক ভাবা ৩১
ইবাদত সম্পর্কে সঠিক ধারণা না থাকা ৩৩
হুজুরদের স্বরণাপন্ন হওয়া ৩৪
সলাতে (নামাযে) কী পড়ি তা না বুঝা ৩৪
ইসলামী নিয়মের অপব্যবহার ৩৫
ফরয সলাত (নামায) আদায় না করা ৩৬
জুমার খুৎবা থেকে কোন শিক্ষাগ্রহণ না করা ৩৭
মসজিদ ফ্যাসিলিটির সঠিক ব্যবহার না করা ৩৭
ইসলাম পালন করাকে সন্ত্রাসী কর্মকান্ড ভাবা ৩৯
আলেমদের নিয়ে ভুল ধারণা ৪০
মৃতব্যক্তিকে নিয়ে নানা রকম কান্ড ৪১
মৃত্যুর পর ইসলামের ব্যবহার ৪১
অন্যান্য ফরয হুকুম ঠিক মতো পালন না করা ৪৩
ইসলামিক কালচার অনুসরণ না করা ৪৩
সালামের সঠিক ব্যবহার না করা ৪৪
ইসলাম যা বলে আমরা তার উল্টোটা করি ৪৫
ভুল পন্থায় ঈদ উদযাপন ও রমাদানের পরের চিত্র ৪৭
অনেক স্কুল-কলেজে মেয়েদের হিযাব ছিনিয়ে নেয়া হচ্ছে ৪৯
তরুণদের ভাবনা ৫০
'মধ্যযুগ' বা 'আইয়ামে জাহিলিয়াতের যুগ' নিয়ে ভুল বুঝাবুঝি ৫১
যাকাতের সঠিক ব্যবহার না করা ৫২
একটি প্রচলিত ভুল ধারণার অবসান হোক ৫৩
২য় পরিচ্ছেদঃ অপসংস্কৃতি
বিজাতীয়দের প্রভাব ৫৮
মিডিয়ার প্রভাব ৫৯
ড. জাকির নায়েকের শর্ত ৬০
টিভিতে নিউজ বা খবর দেখা ৬১
টক শো (Talk Show) ৬১
অনিচ্ছা সত্ত্বেও কিছু আপত্তিকর দৃশ্য শিশুদের মনে কু-প্রভাব ফেলে ৬২
পর্নগ্র্যাফীর সহজলভ্যতা ৬২
বিভিন্ন স্টারদের অনুসরণ করার প্রবণতা ৬৩
আইনের লোকের ক্ষমতার অপব্যবহার ৬৪
ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী বলে গালি দেয়া ৬৪
টেকনোলজির অপব্যবহার ৬৫
ফেইসবুকের অপব্যবহার ৬৫
ব্লগিং-এর অপব্যবহার ৬৭
নাটক-সিনেমার প্রভাব ৬৮
দিন দিন চিত্ত বিনোদনের আমূল পরিবর্তন ৬৯
নাটক-সিনেমার মাধ্যমে ব্রেইনওয়াশ ৭১
ভুল সংস্কৃতি চর্চা করার প্রভাব ৭২
মোমবাতি জ্বালানোর ইতিহাস ৭৩
গল্প-উপন্যাসের প্রভাব ৭৬
তাগুতের প্রভাব ৭৬
বিভিন্ন ফিলোসফি বা মতবাদের প্রভাব ৭৭
শিক্ষক-শিক্ষিকাদের প্রভাব ৭৮
স্কুল-কলেজের প্রভাব ৭৮
বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পানের প্রভাব ৭৯
জুয়া খেলা ও সিগারেট খাওয়ার প্রভাব ৮০
ছেলেমেয়েদের আপত্তিকর অনন্দ ফুর্তি (Fun) ৮০
বুদ্ধিজীবীদের প্রভাব ৮১
সংস্কৃতিমনাদের প্রভাব ৮১
প্রগতিশীলতার প্রভাব ৮২
ছেলে মেয়েদের অবাধ মেলামেশার প্রভাব ৮২
বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড পিকআপ-ড্রপ ৮৩
বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড কালচারের প্রভাব ৮৪
'লিভ টুগেদার' ও “এম. আর.” সাধারণ বিষয় ৮৬
'ভ্যালেন্টাইন'স ডে'-র প্রভাব ৮৬
কো-এডুকেশনের প্রভাব ৮৭
উচ্চ শিক্ষিতদের চিন্তাধারা ৮৯
অবৈধ বা হারাম উপার্জনের প্রভাব ৮৯
সর্বত্র দুর্নীতির প্রভাব ৯০
রাজনৈতিক প্রভাব ৯২
ইসলামের দৃষ্টিতে “শহীদ” কে? ৯২
নাস্তিকের হাজ্জ পালন ও মুসলিম হবার দাবি ৯৪
তাওরাত ধর্মগ্রন্থে আল্লাহর নির্দেশ ৯৫
আল্লাহ যে এক তা আমরা অন্যান্য ধর্মেও দেখতে পাই ৯৬
সর্বত্রই নাস্তিকতার হার দিন দিন বাড়ছে ৯৭
'মুরতাদ'-দের উপর কিছু বিশ্লেষণ ৯৭
৩য় পরিচ্ছেদঃ সংস্কৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন ১০০
সংস্কৃতি-চিন্তার সংগতি-অসংগতি ১০১
সংস্কৃতির জয়-পরাজয় ১০৩
সংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন: প্রেক্ষাপট বাংলাদেশ ১০৪
বর্ষবরণ ও আত্মঘাতী সাংস্কৃতিপ্রীতি
অপসংস্কৃতির কবলে বাংলাদেশ ১০৭
সংস্কৃতি নিয়ে আরো কিছু কথা ১০৮
লালন ফকিরের ধর্মীয় মতবাদ ১০৯
ইসলামী শিক্ষা-সংস্কৃতিই মানবতার একমাত্র উপায় ১১১
ইসলামী শিক্ষাব্যবস্থা ও বর্তমান পরিপেক্ষিত ১১২
ইসলামী শিক্ষাব্যবস্থার লক্ষ্য পূর্ণাঙ্গ মানুষ পূর্ণাঙ্গ সমাজ ১১২
ভাষা নিয়ে ভাবনা ১১৩
ইসলাম ও ধর্মনিরপেক্ষতা ১১৪
মিউজিকের কুপ্রভাব ১১৪
পহেলা বৈশাখ ও নিউইয়ার উদযাপন করার বিধান ১১৮
মূর্তি, ভাস্কর্য ও ইসলাম ১২২
সকল প্রশ্নের একমাত্র জবাব আমি মুসলিম ১২৫
৪র্থ পরিচ্ছেদ : নারীর সম্মান, অধিকার ও নিরাপত্তা
মুসলিম মেয়েদের সংক্ষিপ্ত পোশাক (ড্রেস) যখন বিপদের কারণ ১২৭
নারীর স্বাধীনতা নাকি অসম্মান! ১২৯
নারী স্বাধীনতার ইতিবৃত্ত ১৩১
নারীর অধিকার সম্পর্কে ভুল ধারণা দূর হওয়া প্রয়োজন ১৩২
ইসলামে নারীর অধিকার ১৩৩
বাঙালি নারীরা অযথাই ভয় পান ১৩৩
নারীর হিজাব সম্পর্কে একটু জানা যাক ১৩৪
সৌন্দর্য প্রদর্শন ও পর্দাহীনতার ক্ষতি ১৩৫
রূপ-সৌন্দর্য নারীর মহামূল্যবান সম্পদ ১৩৬
পুরুষদের পর্দা ১৩৭
বাড়ীর ভেতরে পর্দার নিয়ম ১৩৭
কর্মক্ষেত্রে পর্দার সুবিধা ১৩৮
মহিলাদের জন্য জান্নাতের সুসংবাদ ১৩৯
৫ম পরিচ্ছেদ : কুসংস্কার
দ্বীনের সঠিক জ্ঞানের অভাব ১৪১
ভুল ইসলাম চর্চার প্রভাব ১৪২
ভুলে ভরা তথোকথিত ইসলামী সাহিত্যের প্রভাব ১৪৩
আল্লাহ ছাড়া অন্যের নিকট সাহায্য চাওয়া ১৪৪
দেয়ালে ছবি টাঙানো এবং শোকেসে মূর্তি রাখা ১৪৫
গায়ে হলুদের অনুষ্ঠান ১৪৫
বিয়ের অনুষ্ঠান ১৪৬
বিয়ে নিয়ে নানারকম কুসংস্কারে বিশ্বাস করার প্রভাব ১৪৬
কুসংস্কারে বিশ্বাস করা ও শুভ-অশুভ মেনে চলা শিরক ১৪৭
তাবিজ-কবচের উপর নির্ভর করার প্রভাব ১৪৮
বিদ'আত পালন করার প্রভাব ১৪৯
বেশীরভাগ কবীরা গুনাহের সাথেই আমরা জড়িত! ১৪৯
৬ষ্ঠ পরিচ্ছেদঃ অমুসলিমদের প্রতি সম্মান
অমুসলিম সংখ্যালঘুদের প্রতি ইসলামের উদারতা ১৫১
মোঘল সম্রাট আকবরের দ্বারা ইসলামের ক্ষতিসাধন ১৫৬
'সাম্প্রদায়িকতা' শব্দের অপপ্রয়োগ বন্ধ হওয়া প্রয়োজন ১৫৮
ধর্মনিরপেক্ষতা (Secularism) মতবাদ সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন ১৫৯
"লাকুম দীনুকুম ওয়াল ইয়াদীন" আয়াতের ভুল ব্যাখ্যা ১৬২
দেশের উন্নতিতে ইসলাম কি প্রতিবন্ধক? ১৬৩
৭ম পরিচ্ছেদঃ শান্তি (ইসলাম) নাকি নিজেদের মধ্যে দলাদলি
দাওয়াত না ঝগড়া - আমেরিকা থেকে নুমান আলী খান ১৬৯
মাযহাব সংক্রান্ত জটিলতা ১৭১
বেনামাযীর সংখ্যা অধিক হওয়ার কারণ কী? ১৭৬
সুন্নাতি পোষাকের নামে বিভ্রান্তি ১৭৯
৫ বছরে মুসলিমদের ইসলাম ধর্ম ত্যাগের পরিসংখ্যান ১৮৩
Appendix "অনেক কষ্টে পাওয়া ইসলাম" ১৮৪
ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অমুসলিমদের ইসলাম গ্রহণের কাহিনী
অভিভাবকগণ খেয়াল করি ২৫৩

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 আসুন আমরা গভীরভাবে চিন্তা করি

📄 আসুন আমরা গভীরভাবে চিন্তা করি


আমাদের সন্তানের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হবে?
তার চারিত্রিক বৈশিষ্ট্য কী হবে?
কোন ভাবাদর্শে আমরা তাকে গড়ে তুলবো?
কোন মৌলিক উপাদান দিয়ে তার চিন্তা চেতনা গড়ে তুলবো?

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 এ যুগের ছেলেমেয়েদের মানসিকতা

📄 এ যুগের ছেলেমেয়েদের মানসিকতা


এখনকার ছেলেমেয়েরা বাবা-মার চেয়ে বন্ধু-বান্ধবদের সিদ্ধান্তকে বেশী গুরুত্ব দিয়ে থাকে।
এখন তারা ইন্টারনেটকেই সকল বিনোদনের উৎস বলে মনে করে।
বলিউড-হলিউডকে সকল বিনোদনের প্রধান উৎস বলে মনে করে।
টিভি চ্যানেলগুলোকে একমাত্র সুস্থ স্বাভাবিক শিক্ষার উৎস বলে মনে করে।
আমেরিকান আইডল আর ইন্ডিয়ান আইডলকে সবচাইতে গুরুত্বপূর্ণ ও অবশ্যই দর্শনীয় অনুষ্ঠান বলে মনে করে।
ইউরোপ আমেরিকাকে সভ্যতা আর মানবাধিকারের সর্বশেষ ও চূড়ান্ত তীর্থস্থান বলে মনে করে।
তারা ফ্যাশন শোতে অংশগ্রহণ এবং মডেল হওয়াকে খুব গর্বের কাজ মনে করে।
তারা ইসলামকে টেররিজম ভাবে, এবং ইসলাম পালন করাকে ব্যাকডেটেড বা অপশনাল বলে মনে করে।
তারা ব্যান্ড মিউজিক এবং হ্যাভিমেটাল মিউজিককে ইবাদত বলে মনে করে।
তারা বিভিন্ন স্টারকে ফলো করে এবং তাদেরকে গুরু বলে মনে করে।
তারা উল্টা-পাল্টা কাজ করাকে আধুনিকতা বলে মনে করে।
তারা আল্লাহ, রসূল (সাঃ) এবং ইসলামকে অবমাননা করাটাকে আধুনিকতা বলে মনে করে।
তারা নাস্তিক শিক্ষক-শিক্ষিকা, নেতা-নেত্রী, অভিনেতা-অভিনেত্রী, নাট্যকার, গায়ক-গায়িকা, কবি-সাহিত্যিক, বাউল-সন্ন্যাসীদেরকেই বেশী অনুসরণ করতে পছন্দ করে।
তারা শবে কদর-এর রাত্রির চাইতেও 31st December night-কে বেশী গুরুত্ব দিয়ে থাকে।
তারা Happy New Year, পহেলা বৈশাখ এবং Valentine's Day পালন করা জরুরী বলে মনে করে।

📘 মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে > 📄 আল কুরআনে ইবলিস শয়তানের ঘোষণা

📄 আল কুরআনে ইবলিস শয়তানের ঘোষণা


আল্লাহকে উদ্দেশ্য করে ইবলীস [শয়তান] বলল: আমি এদের (মানব জাতির) সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। (সূরা আরাফ ৭: ১৭)
সে [শয়তান] বললঃ হে আমার রব! আপনি যে আমাকে বিপথগামী করলেন তারজন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকাজকে শোভনীয় করে তুলবো এবং আমি তাদের সকলকেই বিপথগামী করবো। (সূরা হিজর ১৫: ৩৯)
সে [শয়তান] বলল: আপনার ক্ষমতার শপথ! আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করবো, তবে ওদের মাঝে আপনার একনিষ্ঠ বান্দাদের নয়’। (সূরা সা’দ ৩৮: ৮২-৮৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00