📘 মুসলিম প্যারেন্টিং > 📄 গুরুত্বপূর্ণ পরামর্শ

📄 গুরুত্বপূর্ণ পরামর্শ


সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক পারিবারিক পরিবেশ সৃষ্টি করা একটি বিশাল কাজ। ঠিক কীভাবে এই কাজ শুরু করতে হবে, তা নির্ধারণ করা সহজ নয়।
তবে কিছু পরামর্শ অনুসরণ করা যেতে পারে, যেগুলো এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে—

● যথাসময়ে সালাত আদায় করুন। সম্ভব হলে সন্তানদের মসজিদে নিয়ে যান। নির্দেশপক্ষে ঘরেই একসাথে নামাজ আদায় করুন。
● প্রত্যেক দিন কুরআন তিলাওয়াত করুন। এটি ঘরে কল্যাণ বয়ে আনে এবং শ্রোতা ও পাঠক উভয়ের অন্তরে প্রশান্তি জোগায়。
● যেকোনো ব্যাপারে কষ্ট পরামর্শ চাইলে কুরআন-সুন্নাহর অনুসরণ করতে বলুন। এই দুই প্রধান উৎস মানবজীবনের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল সমস্যার সমাধান পেশ করে। তাই সকল ক্ষেত্রে মুসলিমদের এগুলোর শরণাপন্ন হওয়া উচিত。
● দৈনন্দিন কার্যক্রমে আল্লাহর দেওয়া নির্দেশ এবং রাসূল ﷺ-এর সুন্নাহর অনুসরণ করুন। সর্বদা আল্লাহর স্মরণ ও তওবার মধ্যে থাকুন। প্রতিটি কাজে রাসূল ﷺ-এর শেখানো মাসনুন দুআগুলো পাঠ করুন。
● কথা ও কাজে ইসলামের অনুসরণ করুন। কারণ, এটিই মুসলিম হওয়ার মূলকথা। এর মাধ্যমে সন্তানরা আপনাকে নিজেদের রোলমডেল মনে করবে এবং আপনার কাছে ইসলামের সঠিক বার্তা পাবে。
● সকল নিকটাত্মীয় ও প্রতিবেশীর সাথে আন্তরিক সম্পর্ক বজায় রাখুন। এগুলো কিশোরদের সামাজিক দক্ষতা বৃদ্ধি করে এবং অভাবীদের সাহায্য করার মানসিকতা তৈরি করে। এগুলো নবি-রাসূলদের কাজ, যা একটি সুখী ও সফল সমাজ গঠনের অন্যতম উপাদান。
● নিয়মিত পারিবারিক প্রোগ্রামের আয়োজন করুন। এই ধরনের প্রোগ্রাম পরিবারের সদস্যদের মাঝে বন্ধনকে আরও মজবুত এবং ইসলামের প্রতি বিশ্বাস ও জ্ঞানকে সমৃদ্ধ করে। সন্তানদের পারিবারিক বিষয়ে পরামর্শদানের সুযোগ দিন। পরিবার নিয়ে চিন্তা করার ক্ষেত্রে তাদের উৎসাহিত করা উচিত。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00