📘 মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান > 📄 কাফের আত্মীয়ের দাফন-কাফনের বিধান

📄 কাফের আত্মীয়ের দাফন-কাফনের বিধান


যদি কোনো মুসলমানের কাফের আত্মীয় মারা যায় এবং তার দাফন-কাফন করার মতো কেউ না থাকে, এমতাবস্থায় মুসলিম কাফের আত্মীয়ের কাফন-দাফনের ব্যবস্থা করতে পারবে। তবে এ ক্ষেত্রে মুসলমানদের কাফন-দাফনের মতো হতে পারবে না। অর্থাৎ, তার শরীরে পানি ঢেলে স্বাভাবিকভাবে ধুবে, এরপর একটি কাপড় দিয়ে ঢেকে মাটি খোদাই করে তাতে রেখে দেবে। মুসলমানদের কবরের মতো কবর করতে পারবে না। মোল্লা আলি কারي রহিমাহুল্লাহ (মৃত্যু: ১০১৪ হি.) লেখেন,
و لومات كافر وله قريب مسلم، غسله كالثوب النجس، ولفه في خرقة، وألقاه في حفرة من غير مراعاة السنة في شيء من ذلك. فتح باب العناية ٠٤٤/١، كتاب الصلاة، باب في الجنائز)
যদি মুসলমানের কাফের আত্মীয় মারা যায় (আর অন্য কোনো কাফের আত্মীয় না থাকে) তাহলে মুসলিম সে আত্মীয়কে নাপাক কাপড় যেভাবে পানি ঢেলে ধৌত করা হয় সেভাবে ধুবে, অতঃপর তাকে একটি সাধারণ কাপড়ে পেঁচিয়ে মাটি খুড়ে রেখে দেবে। এবং এতে দাফনের কোনো সুন্নত পদ্ধতির অনুসরণ করা যাবে না। (৫৩)

টিকাঃ
৫৩. ফাতহু বাবিল ইনায়া, ১/৪৪০

📘 মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান > 📄 মুসলমানদের কবরস্থানে কাফেরদের দাফন করার বিধান

📄 মুসলমানদের কবরস্থানে কাফেরদের দাফন করার বিধান


মুসলমান ও কাফেরের মাঝে যে বিষয়গুলোর পার্থক্য রাখা অত্যন্ত জরুরি তার মাঝে একটি হলো কবরস্থান। সাধারণ অবস্থায় মুসলমানদের কবরস্থানে কাফেরদের ও কাফেরদের কবরস্থানে মুসলমানদের দাফন করা জায়েয নেই। এর একটি কারণ তো হলো, মুসলমানরা যখন কবরস্থানের জন্য জায়গা ওয়াকফ করে তখন সাধারণত মুসলমানদেরই দাফনের জন্য ওয়াকফ করে, এমতাবস্থায় অমুসলিমদের সেখানে দাফন করা ওয়াকফকারীর শর্তের বিরুদ্ধ হয় যা ইসলামে সঠিক নয়। তেমনইভাবে কাফেরদের কবরস্থানগুলোও কাফেরদের নিজেদের জন্যই নির্ধারণ করা হয়ে থাকে। তাই সেখানেও মুসলমানদের দাফন করা জায়েয নেই। এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলাম ও কুফরের বিধানের মাঝে পার্থক্য রাখা। সুতরাং যদি কোনো ওয়াকফকারী কবরস্থানকে কাফের ও মুসলমান উভয় শ্রেণিকে দাফন করার জন্য ওয়াকফ করে, তাহলে তার এই কাজটি হারাম ও নাজায়েয হবে। 'মাউসুআতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যায়' উল্লেখ রয়েছে,
اتفق الفقهاء على أنه يحرم دفن مسلم في مقبرة الكفار وعكسه إلا لضرورة. (موسوعة الفقهية الكويتية (٩١/١٢)
ফকিহগণ এই ব্যাপারে একমত যে, শরিয়তনির্দেশিত কোনো ওজর ব্যতীত মুসলমানকে কাফেরদের কবরে দাফন করা বা কাফেরদের মুসলমানের কবরে দাফন করা হারাম। (৫৪)

টিকাঃ
৫৪. মাউসুআতুল ফিকহিয়্যাতুল কুয়েতিয়্যা, ২১/১৯

📘 মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান > 📄 কাফের নর-নারীকে বিবাহ করার বিধান

📄 কাফের নর-নারীকে বিবাহ করার বিধান


কাফের দুধরনের হয়ে থাকে। এক. আহলে কিতাব তথা ইহুদি, খ্রিষ্টান। দুই. আহলে কিতাব ব্যতীত অন্যান্য কাফের। উলামায়ে কেরামের প্রায় সকলেই একমত যে, আহলে কিতাব ব্যতীত অন্যান্য কাফের নর-নারীর সাথে কোনো মুসলমান নর- নারীর বিবাহ বৈধ নয়। আল্লামা ইবনে কুদামা হাম্বলি রহিমাহুল্লাহ (মৃত্যু : ৬২০ হি.) বলেন,
وسائر الكفار غير أهل الكتاب، كمن عبد ما استحسن من الأصنام والأحجار والشجر والحيوان، فلا خلاف بين أهل العلم في تحريم نسائهم وذبائحهم. (المغني ١٣١/٧، باب فصل النكاح من الكفار غير أهل الكتاب ط مكتبة القاهرة)
আহলে কিতাব ব্যতীত অন্য সকল কাফের যারা নিজেদের পছন্দমতো মূর্তি, পাথর, গাছপালা এবং পশুপাখির উপাসনা করে, তাদের সাথে মুসলমানদের বিবাহ এবং তাদের জবাই করা পশু খাওয়া মুসলমানদের জন্য নাজায়েয হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে কোনো মতভেদ নেই। (৫৫)

টিকাঃ
৫৫. আল-মুগনি, ইবনে কুদামা, ৭/১৩১

📘 মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান > 📄 আহলে কিতাবের সাথে বিবাহের দুই সুরত

📄 আহলে কিতাবের সাথে বিবাহের দুই সুরত


এক. মুসলিম নারী আহলে কিতাব কোনো পুরুষকে বিবাহ করা। এটি শরিয়তের দৃষ্টিতে অবৈধ। আল্লাহ তাআলা কুরআনে একে সুস্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন।
وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا. তোমরা নিজেদের নারীদের মুশরিক পুরুষদের কাছে বিবাহ দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। (৫৬)
তেমনইভাবে সুরা মুমতাহিনার নিম্নের আয়াতে এই ধরনের বিবাহকে আল্লাহ তাআলা নাজায়েয বলেছেন।
فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ. তোমরা মুমিন নারীদের কাফেরদের কাছে ফিরিয়ে দিয়ো না। এই নারীরা কাফেরদের জন্য বৈধ নয় ও কাফেররাও এই নারীদের জন্য বৈধ নয়। (৫৭)
যার কারণে উলামায়ে কেরামের সর্বসম্মত মত হলো, কোনো মুসলিম নারীর জন্য কোনো আহলে কিতাব পুরুষকে বিবাহ করা বৈধ নয়।
আল্লামা কাসানি রহিমাহুল্লাহ (মৃত্যু: ৫৮৭ হি.) বলেন,
لا يجوز إنكاح المؤمنة الكافر لقوله تعالى : {ولا تنكحوا المشركين حتى يؤمنوا}. (بدائع الصنائع ۱۷۲/۲، كتاب النكاح، فصل إسلام الرجل إذا كانت المرأة مسلمة، ط. دار الكتب العلمية)
মুসলমান নারীকে কাফেরের সাথে বিবাহ দেওয়া জায়েয নয়। এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, 'তোমরা নিজেদের নারীদের মুশরিক পুরুষদের কাছে বিবাহ দিয়ো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে।' (৫৮)
আল্লামা ওয়াহবা যুহাইলি রহিমাহুল্লাহ (মৃত্যু: ১৪৩৬ হি.) বলেন,
يحرم بالإجماع زواج المسلمة بالكافر، لقوله تعالى : { وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا} وقوله تعالى : { فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن}. (الفقه الإسلامي وأدلته للزحيلي ٢٥٦٦/٩، القسم السادس : الأحوال الشخصية، فصل زواج المسلمة بالكافر.)
উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, কাফেরের সাথে মুসলিম নারীর বিবাহ হারাম।(৫৯)
দুই. আহলে কিতাবের সাথে বিবাহের দ্বিতীয় সুরত হলো, মুসলিম পুরুষ আহলে কিতাব কোনো মহিলাকে বিয়ে করা। এটি উলামায়ে কেরামের সর্বসম্মত মতানুযায়ী মৌলিকভাবে জায়েজ। তবে বর্তমান জামানায় আদমশুমারিতে পরিচয়ধারী বহু খ্রিষ্টান-ইহুদি পাওয়া যায় ঠিক, কিন্তু বাস্তবিক অর্থে আহলে কিতাব খ্রিষ্টান-ইহুদি পাওয়া যায় না। কারণ তারা খ্রিষ্টান ও ইহুদি ধর্মানুযায়ী আল্লাহ, পয়গম্বর ও আসমানি কিতাবসমূহের ওপর ঈমান রাখে না। এই কারণে এই যুগে নামেমাত্র আহলে কিতাবের সাথে বিবাহ বৈধ নয়। তাই বিবাহের পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করতে হবে।
মুসলিম পুরুষ কর্তৃক কিতাবি মহিলাকে বিবাহ বৈধ হওয়া প্রসঙ্গে ইবনে কুদামা রহিমাহুল্লাহ বলেন,
وحرائر نساء أهل الكتاب وذبائحهم حلال للمسلمين) ليس بين أهل العلم بحمد الله، اختلاف في حل حرائر نساء أهل الكتاب. وممن روي عنه ذلك عمر، وعثمان، وطلحة، وحذيفة وسلمان، وجابر، وغيرهم. قال ابن المنذر : ولا يصح عن أحد من الأوائل أنه حرم ذلك. (المغني ٩٢١/٧، مسألة حرائر نساء أهل الكتاب وذبائحهم)
আহলে কিতাব স্বাধীন মহিলাকে বিবাহ করা বৈধ হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের কারও দ্বিমত নেই। এ ব্যাপারে হজরত উমর, উসমান, তালহা, হুজাইফা, সালমান ও জাবের রা. প্রমুখ থেকে বর্ণিত আছে। ইবনুল মুনযির রহিমাহুল্লাহ বলেন, 'কিতাবি মহিলাকে বিবাহ করা হারাম' পূর্বসূরি কারও থেকে এমন মত প্রমাণিত নয়। (৬০)

টিকাঃ
৫৬. সুরা বাকারা: ২২১
৫৭. সুরা মুমতাহিনা: ১০
৫৮. বাদায়েউস সানায়ে, ২/২৭১
৫৯. আল-ফিকহুল ইসলামি, ৯/৬৬৫২
৬০. আল-মুগনি, ইবনে কুদামা, ৭/১২৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00