📘 মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান > 📄 এই সংক্রান্ত কিছু হাদিস

📄 এই সংক্রান্ত কিছু হাদিস


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা ও কাজে উক্ত বিষয়ে পরিষ্কার বিবরণ দিয়ে গেছেন। এমনকি একাধিক বর্ণনায় মুসলমানদেরকে আগে বেড়ে ইহুদি-খ্রিষ্টানকে সালাম দিতে বারণ করেছেন। আর যদি কখনো চলার সময় রাস্তায় কোনো মুসলমান কাফেরের মুখোমুখি হয়, তখন যেন সে রাস্তার প্রশস্ত দিকে চলাচল করে, যাতে স্বাভাবিকভাবেই কাফের সংকীর্ণতায় ভোগে। সহিহ মুসলিমে এসেছে,
عن أبي هريرة؛ أن رسول الله صلى الله عليه وسلم قال لا تبدؤوا اليهود ولا النصارى بالسلام. فإذا لقيتم أحدهم في طريق فاضطروه إلى أضيقه. (صحيح مسلم برقم : ٧٦১২، كتاب السلام، باب النهي عن ابتداء أهل الكتاب بالسلام)
হজরত আবু হুরাইরা বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা আগে বেড়ে ইহুদি-খ্রিষ্টানকে সালাম দেবে না। যখন রাস্তায় তাদের কারও সাথে সাক্ষাৎ হয়, তখন তাকে রাস্তার সংকীর্ণ দিকে দিয়ে চলতে বাধ্য করো। (১৩)
সালাম মূলত শ্রদ্ধা-ভক্তি ও কল্যাণ কামনা জ্ঞাপক বক্তব্য। যার কারণে তা থেকে নিষেধ করা হয়েছে। এমনইভাবে রাস্তায় জায়গা দেওয়া সম্মানের বিষয় যা করতে বারণ করা হয়েছে।
কাফের-মুসলমান পাশাপাশি বসবাস করার ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। আর সতর্ক করেছেন, এত নিকটে যেন বাস না করে, যাতে পরস্পরের বাড়ির আলো অন্যের দৃষ্টিতে পড়ে। এভাবে বলার কারণ হলো, আরবরা রাতে বাড়ির আঙিনায় আগুন প্রজ্বলিত করে রাখত। যেন রাতে কোনো মেহমান বা মুসাফিরের প্রয়োজন হলে কাজে লাগাতে পারে। সুনানে তিরমিজিতে রয়েছে,
عن جرير بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم بعث سرية إلى خثعم فاعتصم ناس بالسجود، فأسرع فيهم القتل فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فأمر لهم بنصف العقل، وقال : أنا بريء من كل مسلم يقيم بين أظهر المشركين قالوا : يا رسول الله، ولم؟ قال : لا تراءى ناراهما. (جامع الترمذي برقم : ٤٠٦١، كتاب السير، باب ما جاء في كراهية المقام بين أظهر المشركين، ت بشار)
হজরত জারির ইবনে আবদুল্লাহ রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাসআম গোত্রের নিকট একটি যুদ্ধের জন্য বাহিনী প্রেরণ করেন।... এবং বলেন, আমি ওই সকল মুসলিমের থেকে দায় মুক্ত যারা মুশরিকদের মাঝে বসবাস করে। সাহাবিরা জিজ্ঞাসা করল, ইয়া রাসুলাল্লাহ! কেন? উত্তরে বললেন, যাতে একে অপরের আগুন দেখতে না পারে। (১৪)
আরবদের সেই রীতি অনুসারে এই হাদিসের মর্ম হলো, মুসলমানরা যেন কাফেরদের আবাস থেকে এই পরিমাণ দূরে থাকে যেন উভয় আবাসের মাঝে কোনো বিশেষ সম্পর্ক না থাকে। কাফেরদের সাথে বসবাসের নিন্দায় এতটুকু পর্যন্ত বলেছেন, তাদের সাথে যে বসবাস করবে সে তাদের মধ্যে গণ্য হবে। সামুরা ইবনে জুনদুব রা. বর্ণনা করেন,
ﻭﺭﻭﻯ ﺳﻤﺮﺓ ﺑﻦ ﺟﻨﺪﺏ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ﻻ ﺗﺴﺎﻛﻨﻮﺍ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻭﻻ ﺗﺠﺎﻣﻌﻮﻫﻢ، ﻓﻤﻦ ﺳﺎﻛﻨﻬﻢ ﺃﻭ ﺟﺎﻣﻌﻬﻢ ﻓﻬﻮ ﻣﺜﻠﻬﻢ . ‏( ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﺑﺮﻗﻢ : ٥٠٦١ ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺴﻴﺮ، ﺑﺎﺏ ﻣﺎ ﺟﺎﺀ ﻓﻲ ﻛﺮﺍﻫﻴﺔ ﺍﻟﻤﻘﺎﻡ ﺑﻴﻦ ﺃﻇﻬﺮ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ، ﺕ ﺑﺸﺎﺭ ‏)
মুশরিকদের সাথে বসবাস করো না। এবং তাদের সাথে ওঠাবসা করো না। যে তাদের সাথে বসবাস করে এবং তাদের সাথে ওঠাবসা করে, সে তাদের অন্তর্ভুক্ত। (১৫)
এ সকল হাদিস দ্বারা স্পষ্ট যে কাফেরদের সাথে বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক রাখা নিষিদ্ধ।

টিকাঃ
১২. তাফসিরে বাগাবি: ৫/৫০
১৩. সহিহ মুসলিম, হাদিস ২১৬৭
১৪. জামে তিরমিজি, হাদিস ১৬০৫, ১৬০৪; সুনানে আবি দাউদ, হাদিস ২৬৪৫ এই হাদিসের ব্যাখ্যায় ইমাম জাসসাস রহিমাহুল্লাহ (মৃত্যু: ৩২১ হি.) বলেন,
أنه لا يحل لمسلم أن يسكن بلاد المشركين فيكون معهم بقدر ما يرى كل واحد منهم نار صاحبه، وكان الكسائي يقول : العرب تقول : داري تنظر إلى دار فلان، ودورنا تناظر. কোনো মুসলমানের জন্য কাফেরদের ভূখণ্ডের এত নিকটে বসবাস করা জায়েয নেই, যাতে একজনের বাড়ির আগুন অপরজন দেখতে পারে। শরহু মুশকিলিল আসার, ৮/২৭৬ ইমাম খাত্তাবি রহিমাহুল্লাহ (মৃত্যু: ৩৮৮ হি.) 'মায়ালিমুস সুনান' (২/২৭২) গ্রন্থে বলেন,
في معناه ثلاثة وجوه، قيل : معناه لا يستوي حكمهما ، وقيل : معناه أن الله فرق بين داري الإسلام والكفر، فلا يجوز لمسلم أن يساكن الكفار في بلادهم، حتى إذا أوقدوا نارًا كان منهم بحيث يرى نارهم، ويرون ناره إذا أوقدت، وقيل : معناه لا يتسم المسلم بسمة المشرك ولا يشبه به في هديه وشكله.
হাদিসের তিনটি অর্থ হতে পারে। ১. হুকুমের ক্ষেত্রে মুসলিম আর মুশরিক সমকক্ষ হতে পারে না। ২. আল্লাহ তাআলা দারুল ইসলাম ও দারুল কুফরকে পৃথক করে দিয়েছেন। সুতরাং কোনো মুসলমানের জন্য কাফেরদের সাথে একত্রে এমনভাবে বসবাস করা জায়েজ নেই যে, তারা যখন চুলায় আগুন জ্বালাবে তখন মুসলিম তা দেখতে পাবে, আবার মুসলিম আগুন জ্বালালে তারা তা দেখতে পাবে। ৩. মুসলমানরা যেন কাফেরের বেশভূষা ও জীবনপদ্ধতির সাদৃশ্য অবলম্বন না করে। দেখুন, বাজলুল মাজহুদ, খলিল আহমাদ সাহারানপুরি রহ., ৯/২৪০ (অমুসলিম রাষ্ট্রে বসবাসের বিধান সামনে বিস্তারিত আসছে, পৃ. ১০২) (আব্দুল্লাহ)
১৫. জামে তিরমিজি, হাদিস ১৬০৫

📘 মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান > 📄 সংশ্লিষ্ট আরও কিছু বর্ণনা ও ফুকাহায়ে কেরামের অভিমত

📄 সংশ্লিষ্ট আরও কিছু বর্ণনা ও ফুকাহায়ে কেরামের অভিমত


বিভিন্ন হাদিসের মাধ্যমে স্পষ্ট যে ঈমানের দৃঢ় শিকল হলো আল্লাহ তাআলার জন্য ভালোবাসা ও আল্লাহ তাআলার জন্য বিদ্বেষ পোষণ করা। এটি এমন এক কাজ যা না হলে আমল ও ইবাদতের পূর্ণ স্বাদ অনুভব হবে না। কোনো মুসলমানের ঈমান কেবল তখনই পূর্ণতা পায় যখন তার শত্রুতা-মিত্রতা কেবল আল্লাহ তাআলার বিধিনিষেধের অনুগামী হয়। আল্লাহর জন্যই কারও সাথে সম্পর্ক স্থাপন করা আবার আল্লাহর জন্যই কারও থেকে সম্পর্কচ্ছেদ করা হবে।
সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে,
ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ﻣﻦ ﺃﺣﺐ ﻟﻠﻪ ﻭﺃﺑﻐﺾ ﻟﻠﻪ ﻭﺃﻋﻄﻰ ﻟﻠﻪ ﻭﻣﻨﻊ ﻟﻠﻪ ﻓﻘﺪ ﺍﺳﺘﻜﻤﻞ ﺍﻹﻳﻤﺎﻥ . ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﺅﺩ ﺑﺮﻗﻢ : ٩٧٦٤ ، ﻛﺘﺎﺏ ﺍﻟﺴﻨﺔ، ﺑﺎﺏ ﺍﻟﺪﻟﻴﻞ ﻋﻠﻰ ﺯﻳﺎﺩﺓ ﺍﻹﻳﻤﺎﻥ ﻭﻧﻘﺼﺎﻧﻪ .
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য বিদ্বেষ রাখে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্যই তা থেকে বিরত থাকে, তার ঈমানের পূর্ণতা লাভ হয়েছে। (১৬)
মুসান্নাফে ইবনে আবু শাইবাতে আছে,
ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ ﻗﺎﻝ : ﺃﻭﺛﻖ ﻋﺮﻯ ﺍﻹﻳﻤﺎﻥ ﺍﻟﺤﺐ ﻓﻲ ﺍﻟﻠﻪ ﻭﺍﻟﺒﻐﺾ ﻓﻴﻪ .
মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, ঈমানের মজবুত হাতল হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বিদ্বেষ রাখা। (১৭)

টিকাঃ
১৬. সুনানে আবু দাউদ, হাদিস ৪৬৮১
১৭. মুসান্নাফে ইবনে আবু শাইবা, ৬/১৭০ এই বক্তব্যটি সরাসরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও বর্ণিত হয়েছে। ইবনে আবু শাইবা ও ইমাম আহমাদ রহিমাহুল্লাহ তাদের সনদে বারা ইবনে আজেব থেকে রেওয়ায়েত করেন, أوثق عرى الإيمان الحب في الله والبغض في الله (المصنف برقم : ٩٥٠١٣، مسند أحمد برقم : ٤٢٥٨١)
ঈমানের মজবুত হাতল হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা। শায়েখ আওয়ামা দা. বা. এই হাদিসের ব্যাপারে লেখেন, فالحديث صحيح بهذه الشواهد. হাদিসটি সহিহ।
মুসান্নাফে ইবনে আবু শাইবা, ১৫/৬২০ (আব্দুল্লাহ)

📘 মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান > 📄 কাফেরদের সাথে মিত্রতায় বড় ধরনের ফিতনার আশঙ্কা

📄 কাফেরদের সাথে মিত্রতায় বড় ধরনের ফিতনার আশঙ্কা


ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ সুরা আনফালের এক আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, মুসলমানরা পরস্পর ভালোবাসা ও বন্ধুত্বের ক্ষেত্রে যেন সীমা রক্ষা করে চলে। কোনো মুসলমান অপর মুসলমান ভাই ব্যতীত কোনো কাফেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে। কারণ এটি বড় ঝুঁকিপূর্ণ এবং এর মাধ্যমে পৃথিবীতে ফিতনা-ফাসাদ ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِينَ كَفَرُوا بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ إِلَّا تَفْعَلُوهُ تَكُن فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ كَبِيرٌ
আর যারা কাফের তারা একে অপরের বন্ধু। যদি তোমরা তা না করো, তবে পৃথিবীতে ফিতনা ও মহাবিপর্যয় ঘটবে। (১৮)
আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন,
ومعنى قوله إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير أي إن لم تجانبوا المشركين وتوالوا المؤمنين وإلا وقعت فتنة في الناس وهو التباس الأمر واختلاط المؤمنين بالكافرين فيقع بين الناس فساد منتشر عريض طويل.
যদি তোমরা মুশরিকদের থেকে দূরত্ব অবলম্বন না করো এবং মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন না করো, তাহলে মানুষের মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে। আর তা হলো, পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়া এবং মুমিন-কাফের একীভূত হয়ে যাওয়া। যার কারণে মানুষের মাঝে সুদীর্ঘ ও বিস্তৃত বিপর্যয় সৃষ্টি হবে। (১৯)

টিকাঃ
১৮. সুরা আনফাল : ৭৩
১৯. তাফসিরে ইবনে কাসির, সুরা আনফাল ৪/৯৮

📘 মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান > 📄 জালেম ও কাফেরকে ঘৃণা করা আহলে সুন্নাত ওয়াল-জামাতের আকিদার অংশ

📄 জালেম ও কাফেরকে ঘৃণা করা আহলে সুন্নাত ওয়াল-জামাতের আকিদার অংশ


ইমাম তাহাবি রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা, আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আহলুস সুন্নাহর আকিদাসমূহ একটি সংক্ষিপ্ত পুস্তিকায় একত্র করেছেন। সেখানে মুমিনের প্রতি বন্ধুত্ব আর কাফেরের সাথে শত্রুতার আকিদাও অন্তর্ভুক্ত রয়েছে। ইমাম তাহাবি বলেন,
ونحب أهل العدل والأمانة ونبغض أهل الجور والخيانة.
আমরা ন্যায়নিষ্ঠ ও ইনসাফকারীদের ভালোবাসি আর অপরাধী ও খেয়ানতকারীদের প্রতি বিদ্বেষ পোষণ করি।(২০)
বলাবাহুল্য, অপরাধ, জুলুম ও খেয়ানতের বড় একটি বহিঃপ্রকাশই হলো কুফরি গ্রহণ করা। আমাদের সালাফদের আকিদার কিতাবসমূহে এই মাসআলাটির অন্তর্ভুক্তি দ্বারা বিষয়টি তাদের নিকটও কতটা গুরুত্বপূর্ণ ছিল তার কিছুটা আঁচ করা যায়।

টিকাঃ
২০. আকিদাতুত তাহাবি, পৃ. ৮০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00