📘 মুসলিম নারীর পর্দা 📄 আদব শিষ্টাচার ও আচার আচরণে সাদৃশ্যের বিরোধিতা

📄 আদব শিষ্টাচার ও আচার আচরণে সাদৃশ্যের বিরোধিতা


১ম হাদীস: জাবির বিন 'আবদিল্লাহ (রাযি.) হতে বর্ণিত। তোমরা ইয়াহুদীদের মতো সালাম দিও না। তাদের সালাম হলো মাথা, হাতের তালু ও ইশারা দ্বারা। (নাসায়ী)

২য় হাদীস: শারীদ বিন সুওয়াইদ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বাম হাত পিঠের পিছনে দিয়ে হাতের ওপর ভর করে বসে ছিলাম। রসূলুল্লাহ ﷺ দেখে বললেন: অভিশপ্ত ব্যক্তিদের বসার ন্যায় (ইয়াহুদী) তুমি বসেছ? (আবূ দাউদ)

৩য় হাদীস: সা'দ বিন আবী ওক্কাস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা তোমাদের উঠান পরিচ্ছন্ন রাখো। ইয়াহুদীদের মতো করো না, তারা ঘরকুটা জমিয়ে রাখে। (দুলাবী)

৪র্থ হাদীস: 'আবদুল্লাহ বিন মাসউদ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ﷺ এই চিহ্নিত পাাশা (জুয়া) খেলা থেকে বাঁচতে বলেছেন। কেননা এটি অনারবদের জুয়া খেলা। (আহমাদ)

📘 মুসলিম নারীর পর্দা 📄 প্রশংসার ক্ষেত্রে সাদৃশ্যের বিরোধিতা

📄 প্রশংসার ক্ষেত্রে সাদৃশ্যের বিরোধিতা


১ম হাদীস: 'উমার বিন খাত্তাব (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী ﷺ-কে বলতে শুনেছি: তোমরা আমার অতি প্রশংসা করো না, যেমন নাসারাগণ ঈসা বিন মারইয়ামের অতি প্রশংসা করেছিল। আমি আল্লাহর বান্দা; অতএব তোমরা আমাকে ‘আল্লাহর বান্দা ও তাঁর রসূল’ বলো। (বুখারী)

২য় হাদীস: আবূ ওয়াকিদ লাইসী (রাযি.) হতে বর্ণিত। হুনাইনের যুদ্ধে মুশরিকদের একটি গাছ (যাতে আনওয়াত) দেখে কিছু লোক বলল, হে আল্লাহর রসূল! আমাদের জন্য এমন একটি গাছ নির্দিষ্ট করে দিন। নাবী ﷺ বললেন: আল্লাহু আকবার! এটি সেই কথা যা মূসার জাতি বলেছিল—‘আমাদের জন্য ইলাহ বানিয়ে দিন’। তোমরা অবশ্যই পূর্ববর্তীদের রীতির অনুকরণ করবে। (তিরমিযী)

৩য় হাদীস: 'আবদুল্লাহ বিন 'উমার (রাযি.) হতে বর্ণিত। রসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। (আহমাদ)

ফন্ট সাইজ
15px
17px