📄 শাইখ মুহাম্মাদ আউয়ামার আলোচনা থেকে
শাইখ মুহাম্মাদ আউয়ামার আলোচনা থেকে
বিখ্যাত গবেষক আলিম শাইখ মুহাম্মাদ আউয়ামা হাফিযাহুল্লাহ এই বিপথগামী তাবিলের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, আধুনিক যুগে ইসলামের মৌলিক আকিদাগত পরিভাষাগুলোকে আধুনিক ধ্যান-ধারণার সাথে সমন্বয় করার জন্য যে অপচেষ্টা চালানো হচ্ছে, তা মূলত দ্বীনের বিকৃতি। এটি কোনো গবেষণা নয়, বরং এটি হলো দ্বীনের সুস্পষ্ট বিধান থেকে পলায়ন এবং বাতিলের সাথে আপস করা।