📄 {এক} মুসলমানকে কাফের ও কাফেরকে মুসলমান বলা; দু'টোই অপরাধ
{এক} মুসলমানকে কাফের ও কাফেরকে মুসলমান বলা; দু'টোই অপরাধ
কাউকে কাফের বলা একটি শরয়ী হুকুম। যেমন কাউকে মুসলমান বলা একটি শরয়ী হুকুম। সুতরাং যে কোনো মুসলমানকে কাফের বলা অত্যন্ত বিপজ্জনক কাজ। হাদীস শরীফে এসেছে— ‘যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইকে কাফের বলে, তবে তাদের দুইজনের একজন এই কুফরের শিকার হবে।’
তেমনিভাবে একজন প্রকৃত কাফের বা মুরতাদকে মুসলমান সাব্যস্ত করাও ভয়াবহ অপরাধ।
টিকাঃ
১. সহীহ বুখারী, হাদীস নং ৬১০৪
📄 আকাবিরের বক্তব্য থেকে
আকাবিরের বক্তব্য থেকে
📄 মুফতির ফাতওয়া কাউকে কাফের বা মুসলমান বানায় না
মুফতির ফাতওয়া কাউকে কাফের বা মুসলমান বানায় না। মুফতি কেবল শরীয়তের দলিলের আলোকে বর্তমান অবস্থা বর্ণনা করেন যে, অমুক ব্যক্তি বা দলের মধ্যে কুফরি পাওয়া গেছে বা পাওয়া যায় নি। সুতরাং মুফতি বা ফকিহ কাউকে কাফের বানান না, বরং কেউ কাফের হলে তার খবর দেন মাত্র।
📄 কাফের-মুরতাদকে মুসলমান সাব্যস্ত করার ভয়াবহতা
কাফের-মুরতাদকে মুসলমান সাব্যস্ত করার ভয়াবহতা অনেক। অনেক সময় দেখা যায় কোনো সুস্পষ্ট মুরতাদকে কেবল ‘উদারতা’ প্রদর্শনের জন্য বা রাজনৈতিক কারণে মুসলমান বলা হয়। এটি শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ। কারণ এর ফলে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হয় এবং হকের সাথে বাতিলের সংমিশ্রণ ঘটে।