📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 আমাদের হৃদয়ের আকুতি

📄 আমাদের হৃদয়ের আকুতি


এ সকল অপ্রীতিকর বাস্তবতার সাক্ষী হয়ে আমাদের হৃদয়ের আকুতি কী হতে পারে? ছোটোকাল থেকে মওদুদিবাদবিরোধী সেমিনার-আলোচনা সভায় বড়োদের মুখে মওদুদিবাদের ভ্রান্তি শুনে এসেছি। তাদের ভ্রান্তির তালিকায় ছিলো 'গণতন্ত্রের সঙ্গে ইসলাম যুক্ত করে ইসলামি গণতন্ত্র বলা'। বড়োদেরকে এভাবে বলতে শুনেছি, 'তারা আজ ইসলামি গণতন্ত্র আবিষ্কার করেছে, আগামীকাল ইসলামি মদ তৈরি করবে'। তাদেরকে জিহাদের অপব্যাখ্যার দোষে দুষ্ট সাব্যস্ত করতে শুনেছি। আজ যখন অপব্যাখ্যার ময়দানে হকের দাবিদার কেউ কেউ তাদেরকে অতিক্রম করে চলছে, তখন কোনো এক অদৃশ্য শক্তির অশুভ হাত আমাদের বাকশক্তি রুদ্ধ করে দিয়েছে, নিশ্চল করে দিয়েছে তাঁদের ক্ষুরধার কলমকে।

আমরা কি একটু ভেবে দেখবো, এ সকল বাস্তবতা কিসের প্রতিফলন! এটি কি মুফতি হামিদুল্লাহ জান রহ. এর কথার বাস্তবতা নয়? কূপে মরা কুকুর রেখেই আমরা পানি পরিষ্কার করতে চাচ্ছি। যারফলে পানি তো পরিষ্কার হচ্ছেই না, বরং দুর্গন্ধ কূপকে অতিক্রম করে আশেপাশের আবহাওয়াকে বিষাক্ত করে তুলছে। কিন্তু দিনে দিনে সে দুর্গন্ধ আমাদের নিকট সহনীয় হয়ে গেছে আর আমরা মনে করেছি দুর্গন্ধ কমে গেছে। যে দুর্গন্ধের কারণে আমরা একসময় নাকে রুমাল দিয়েছি, সে দুর্গন্ধে আমরা এখন নির্দ্বিধায় বসবাস করছি।

إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّه

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 একটি চুটকি

📄 একটি চুটকি


একটি চুটকি মনে পড়লো। মা তার ছোটো ছেলেকে নিয়ে এক বস্তিতে ভাড়া বাসায় উঠেছে। ছেলে প্রথমদিন এসেই বললো, মা! এখানে তো অনেক দুর্গন্ধ; এখানে থাকবো কীভাবে? মা বললো, আস্তে আস্তে কমে যাবে। একমাস পর ছেলে নিজ থেকেই বলে ফেললো, হাঁ, মা! দুর্গন্ধ দেখি কমে গেছে। মা বললো, বলছি না দুর্গন্ধ কমে যাবে!

দুর্গন্ধ কি আসলে কমে গেছে নাকি সয়ে গেছে? এভাবেই মূলত সমস্ত কুফরি মতবাদ, সমস্ত 'মুনকারাত' আমাদের কাছে সহনীয় হয়ে উঠছে। সহনীয় হওয়াতে কি তার বিষক্রিয়া বন্ধ হয়ে যাবে নাকি আমাদের উদাসীনতায় আরো কঠিনভাবে আঘাত করবে! বরং কঠিনভাবে আঘাত করে চলছে, যার বাস্তবতা প্রতিনিয়ত আমাদের সামনে।

ফন্ট সাইজ
15px
17px