📄 মুফতি হামিদুল্লাহ জান
(মৃ-১৪৩৮ হি.) রঈস, দারুল ইফতা, জামিআ আশরাফিয়া লাহোর।
اور ووٹ کا استعمال مغربی جمہوری نظام کو عملاً تسلیم کرنا اور اس کی تمام خرابیوں میں حصہ دار بننا ہے ، اس لئے موجودہ مغربی جمہوری نظام کے تحت ووٹ کا استعمال شرعاً نا جائز ہے۔ (ماہ نامہ سنابل کراچی، مئی ۲۰۱۳ء، ۳২/۸، شمارہ نمبر ۱۱، بحوالۂ ادیان کی جنگ،ص৫৬)
“ভোটের ব্যবহার মূলত পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে কার্যত মেনে নেয়া এবং সেটির সকল অন্যায়ের অংশীদার হওয়াকে সাব্যস্ত করে। এজন্য প্রচলিত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীনে ভোটের ব্যবহার শরিআতের দৃষ্টিতে জায়েয নয়।” (মাহনামা সানাবেল করাচি, মে ২০১৩, ৮/৩২, নং ১১, সূত্রে আদইয়ান কি জঙ্গ, পৃঃ ৫৬)
মুফতি হামিদুল্লাহ জান রহ. এর পূর্বোল্লিখিত বক্তবের আরেকটি গুরুত্বপূর্ণ অংশের অনুবাদ উল্লেখ করছি।
তিনি বলেন, কেউ বলবে ভোট আমানত, কেউ বলবে ভোট ওকালত বা প্রতিনিধিত্ব, কেউ বলবে ভোট হচ্ছে সাক্ষ্য। ভোট যাই হোক না কেনো; আমি একটি কথা জিজ্ঞাসা করছি। সাক্ষ্য সর্বদা হকের ব্যাপারে দেয়া হবে। যে বাতিল শাসনব্যবস্থা রয়েছে, তার সমর্থনে ভোট দেয়া সেই বাতিল নেযামকে মেনে নেয়া যে, এই বাতিল শাসনব্যবস্থা সঠিক। আপনি শাহাদত-সাক্ষ্য বলছেন তো আমি শাহাদত মেনে নিচ্ছি, আপনি ওকালত-প্রতিনিধিত্ব বলছেন তো আমি ওকালত মেনে নিচ্ছি, আপনি আমানত বলছেন তো আমি আমানত মেনে নিচ্ছি। আপনি যাই বলতে চান বলুন, কিন্তু আপনি বলুন তো, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, এই নাপাক শাসনব্যবস্থা, ইংরেজদের দেয়া শাসনব্যবস্থা; এটাকে কার্যকরভাবে মেনে নেয়া নয় কি? উত্তর দিন, আপনারা ফাতওয়া দিন, এটাকে কার্যকরভাবে মেনে নেয়া নয় কি? (ইউটিউবে লিখে সার্চ করুন 'সংশয় নিরসন, মুফতি তাকি উসমানি (দা. বা.)র আশ্চর্য সংশয়' ২০.৪২ মি. - ২১.৩৯ মি.)
📄 আমাদের বুযুর্গদের মানহাজের মূল্যায়ন
এক্ষেত্রে স্বাভাবিক একটি প্রশ্ন এসে যায়, আমাদের বুযুর্গদের মধ্যে যাঁরা এ পদ্ধতি গ্রহণ করেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে ইসলামি আইন বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, তাঁদের এ মানহাজের মূল্যায়ন কী হবে?
এ ব্যাপারে আমাদের স্বল্প জ্ঞানের সাধারণ মূল্যায়ন হচ্ছে, সে সকল বুযুর্গের ইখলাস ও দ্বীনের প্রতি দরদের ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। ولا" । أزكي على الله أحداً" তবে ইসলামি খিলাফতের পতনের পর বা বলতে গেলে ইসলামের শক্তি ও কর্তৃত্ব বিলুপ্তির পর ইসলামের শক্তি, কর্তৃত্ব ও খিলাফত পুনরুদ্ধারের যুগ যুগ ধরে চলে আসা নববি তরিকা গ্রহণ না করে শত্রুদের পাতানো ফাঁদে পা দেয়ায় যে সকল বাস্তবতার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে, হচ্ছে এবং হবে তা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এ বিষয়ে পাঠকদের সামনে কয়েকটি কথা পেশ করবো, ইনশাআল্লাহ।