📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 এই পরামর্শ কতোটুকু শরিআত সম্মত?

📄 এই পরামর্শ কতোটুকু শরিআত সম্মত?


প্রথম কথা: সুস্পষ্ট একটি কুফরি মতবাদের অংশবিশেষ গ্রহণ করার পরামর্শ দেয়া কতোটুকু শরিআত সম্মত?

দ্বিতীয়ত: গণতন্ত্র ধর্মের যে বিষয়গুলো গ্রহণ করতে পরামর্শ দেয়া হচ্ছে, সেগুলো কি ইসলাম ধর্মে বিদ্যমান আছে? যদি থেকে থাকে তাহলে সেগুলো ইসলাম ধর্ম থেকে না নিয়ে গণতন্ত্র ধর্ম থেকে নিতে হবে কেনো? আর যদি ইসলাম ধর্মে না থেকে থাকে তাহলে সেগুলো গ্রহণযোগ্য হওয়ার পদ্ধতি কী?

তৃতীয়ত: এই উপদেশ ও মওদুদি মতবাদের ধ্বজাধারীদের আদর্শের মধ্যে কী পার্থক্য? অধ্যাপক গোলাম আযমের বক্তব্যের ভিডিও আমার সংরক্ষণে আছে। তাঁর বক্তব্যের সারমর্ম হচ্ছে, গণতন্ত্রের একটি দিক কুফরি অর্থাৎ সার্বভৌমত্বের অধিকারী জনগণকে বলা। বাকি তিনটি পয়েন্টের সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই। তাই পাইকারিভাবে গণতন্ত্রকে কুফরি মতবাদ বলা মোটেও ঠিক না। (ইউটিউবে লিখে সার্চ করুন 'সংশয় নিরসন, গণতন্ত্র ও অধ্যাপক গোলাম আযম)।

অথচ ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান রাখা ব্যক্তিও জানে, কোনো মতবাদ কুফরি হওয়ার জন্য ওই মতবাদের সকল দিক কুফর হওয়া জরুরি নয়। খৃস্টবাদ, ইহুদিবাদের সকল দিক কুফর বিষয়টি এমন নয়। অন্যান্য কুফরি মতবাদেও এমন বিষয় আছে যার সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই। তাই বলে সেগুলো 'ইসলামি খৃস্টবাদ' ও 'ইসলামি ইহুদিবাদ' হয়ে যাবে না। ঠিক তেমনিভাবে গণতন্ত্রের মতো একটি কুফরি মতবাদের ক্ষেত্রেও 'ইসলামি গণতন্ত্র' ব্যবহার হতে পারে না।

ফন্ট সাইজ
15px
17px