📄 মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ
হাফিযাহুল্লাহ
প্রচলিত গণতন্ত্র ও ইসলামের খেলাফত পদ্ধতি মৌলিক নীতিমালা ও আদর্শ- উদ্দেশ্যের দিক থেকে সম্পূর্ণ বিপরীতমুখী দু'টি ব্যবস্থা। ইসলামী শাসনব্যবস্থায় ক্ষমতা কখনও মুখ্য উদ্দেশ্য নয়, আর ক্ষমতাশীলদের যাচ্ছেতাই করার কোনোই সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে মনগড়া যে কোনো আইন তৈরি করা, বিরোধীদের দমন-পীড়ন, জনগণকে নিজেদের গোলামের মতো ভেবে যে কোনো আইন বা করের বোঝা তাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ ইসলামে নেই। (মাসিক আলকাউসার, ডিসেম্বর ২০০৮, পৃঃ ০৭)।
গণতন্ত্র একটি কুফরি ও ভয়ঙ্কর মতবাদ হওয়ার ব্যাপারে আকাবিরে আসলাফের অবস্থান সুস্পষ্ট। এরপরও উপদেশ, অনুযোগ ও অভিমানের মাধ্যমে এমন একটি কুফরি ও ভয়ঙ্কর মতবাদকে শুদ্ধ করার পেছনে যে আমরা আমাদের জীবনের সিংহভাগ ব্যয় করে চলছি, তা কি কূপে মৃত কুকুর রেখেই কূপ পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা নয়?