📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ‘জুমহুর’ ও ‘জামাআহ’র ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম ও পরবর্তীগণ

📄 ‘জুমহুর’ ও ‘জামাআহ’র ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম ও পরবর্তীগণ


‘জুমহুর’ ও ‘জামাআহ’র ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম ও পরবর্তীগণ

এগুলো ছিলো বাস্তবতা যা ঘটেছে। এবার আমরা দেখবো সাহাবায়ে কেরাম ও পরবর্তীগণ 'জুমহুর' ও 'জামাআহ' থেকে কী বুঝেছেন-

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি.

📄 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি.


আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. (মৃ-৩২ হি.)

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. এর বক্তব্যটি আমার তালাশ অনুযায়ী তিনজন ইমাম নিজস্ব সনদে শব্দের কিছুটা পরিবর্তনে উল্লেখ করেছেন। আবুল কাসেম হিবাতুল্লাহ আললালাকায়ি (মৃ-৪১৮ হি.), খতিবে বাগদাদি (মৃ-৪৬৩ হি.) এবং আবুল কাসেম ইবনে আসাকির (মৃ-৫৭১ হি.)। পূর্ণতার কারণে হাফেয ইবনে আসাকিরের শব্দে বক্তব্যটি উল্লেখ করা হচ্ছে।

عن عمرو بن ميمون الأودي قال: صحبت معاذاً باليمن، فما فارقته حتى واريته في التراب بالشام، ثم صحبت بعده أفقه الناس عبد الله بن مسعود، فسمعته يقول: عليكم بالجماعة فإن يد الله على الجماعة ويرغب في الجماعة، ثم سمعته يوماً من الأيام وهو يقول: سيلي عليكم ولاة يؤخرون الصلاة عن مواقيتها، فصلوا الصلاة لميقاتها فهو الفريضة، وصلوا معهم فإنها لكم نافلة، قال: قلت: يا أصحاب محمد! ما أدري ما تحدثوا؟ قال: وما ذاك؟ قلت: تأمرني بالجماعة وتحضني عليها ثم تقول لي: صل الصلاة وحدক وهي الفريضة، وصل مع الجماعة وهي النافلة. قال: يا عمرو بن ميمون قد كنت أظنك أفقه أهل هذه القرية، تدري ما الجماعة؟ قال: قلت: لا ! قال: إن جمهور الجماعة الذين فارقوا الجماعة، الجماعة ما وافق الحق، وإن كنت وحدك. وفي رواية: الجماعة ما وافق طاعة وإن كنت وحدك. وفي رواية: فضرب على فخذي وقال: ويحك! إن جمهور الناس فارقوا الجماعة، إن الجماعة ما وافق طاعة الله عز وجل. (شرح أصول اعتقاد أهل السنة والجماعة لللالكائي, ১২১/১, رقم الحديث: ١٦٠ , الفقيه والمتفقه للخطيب البغدادي, ٤٠٤/٢, الرقم: ١١٧٦, تاريخ مدينة دمشق لابن عساكر, ٤٠٩/٤٦-٤١٠)

“আমর ইবনে মাইমুন আলআউদি বলেন, ইয়ামেনে আমি মুআযের সংশ্রব গ্রহণ করেছিলাম। পরবর্তীতে সিরিয়ায় তাঁকে কবরে দাফন করার পূর্ব পর্যন্ত আমি তাঁর সঙ্গ ত্যাগ করিনি। অতঃপর আমি সর্বশ্রেষ্ঠ ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদের সংশ্রব গ্রহণ করেছি। আমি তাঁকে বলতে শুনেছি, তোমরা ‘জামাআহ’কে আঁকড়ে ধরো, কেননা 'জামাআহ'র উপর আল্লাহর সাহায্য রয়েছে। এবং তিনি 'জামাআহ'র ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করলেন। অতঃপর তাঁকে একদিন বলতে শুনলাম, তোমাদের উপর এমন কিছু আমির নিযুক্ত হবে যারা নামাযকে আপন সময় থেকে বিলম্ব করে আদায় করবে। তোমরা সময়মতো ফরয নামায আদায় করে নাও, অতঃপর তাদের সঙ্গে নফল হিসেবে নামায আদায় করো। আমর ইবনে মাইমুন বলেন, আমি বললাম, হে মুহাম্মাদের সাহাবিরা! বুঝতে পারছি না তাঁরা কী বলতে চায়? ইবনে মাসউদ বললেন, কেনো, কী হয়েছে? আমি বললাম, আপনি আমাকে 'জামাআহ'র ব্যাপারে আদেশ দিলেন এবং তা আঁকড়ে ধরতে উদ্বুদ্ধ করলেন, অতঃপর আপনিই আমাকে বলছেন, ফরয নামায একাকী আদায় করে জামাআতের সঙ্গে নফল হিসেবে নামায আদায় করতে। ইবনে মাসউদ বললেন, হে আমর ইবনে মাইমুন! আমি তো তোমাকে এ অঞ্চলের সবচেয়ে বড়ো ফকিহ হিসেবে ধারণা করেছিলাম। তুমি কি জানো 'জামাআহ' কী? আমি বললাম, না! তিনি বললেন, অধিকাংশ 'জামাআহ' হচ্ছে যারা জামাআত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 'জামাআহ' হচ্ছে যা 'হক' অনুযায়ী হয়, যদিও তুমি একাকী হও। অন্য বর্ণনায় আছে, 'জামাআহ' হচ্ছে যা আনুগত্যের অনুযায়ী, যদিও তুমি একাকী হও। অন্য বর্ণনায় আছে, আমার রানের উপর তিনি হাত মারলেন এবং বললেন, তোমার জন্য আফসোস; মানুষদের মধ্যে 'জুমহুর' তো হচ্ছে, যারা জামাআত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর আনুগত্য অনুযায়ী যা হবে, তাই হচ্ছে 'জামাআহ'।” (শরহু উসুলি ই'তিকাদি আহলিস সুন্নাতি ওয়ালজামাআহ, ১/১২১, হাদিস নং: ১৬০, আলফকিহ ওয়ালমুতাফাক্কিহ, ২/৪০৪, নং ১১৭৬, তারিখে দিমাশক, ৪৬/৪০৯-৪১০)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ইবরাহিম নাখায়ি

📄 ইবরাহিম নাখায়ি


ইবরাহিম নাখায়ি (মৃ-৯৬ হি.)

قال الخطيب البغدادي: أخبرنا القاضي أبو بكر الحيري , نا أبو العباس محمد بن يعقوب الأصم, نا أبو علي الحسن ابن إسحاق بن يزيد العطار بغدادي, نا عمر يعني ابن شبيب الماسلي, نا عثمان بن ثوبان عن أبيه, قال: قال إبراهيم النخعي: الجماعة هو الحق وإن كنت وحدك. (الفقه والمتفقه, ٤٠٤/٢, رقم: ١١٧٧)

“ইবরাহিম নাখায়ি বলেন, 'হক'ই হচ্ছে 'জামাআহ', যদিও তুমি একাকী হও।” (আলফকিহ ওয়ালমুতাফাক্কিহ, ২/৪০৪, নং: ১১৭৭)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 নুআইম ইবনে হাম্মাদ

📄 নুআইম ইবনে হাম্মাদ


নুআইম ইবনে হাম্মাদ (মৃ-২২৮ হি.)

قال ابن عساكر: قال: وأنا أبو بكر البيهقي, أنا أبو عبد الله الحسين بن عبد الله السديدي البيهقي, أنا أبو حامد أحمد بن محمد بن الحسين الخسروجردي, نا داود بن الحسين البيهقي, نا حميد بن زنجويه, قال قال نعيم بن حماد في هذا الحديث (حديث ابن مسعود المذكور): يعني إذا فسدت الجماعة فعليك بما كانت عليه الجماعة قبل أن تفسد, وإن كنت وحدك فإنك أنت الجماعة حينئذ. (تاريخ مدينة دمشق, ٤٦/٤٠٩, تهذيب الكمال للمزي, (٢٢/٢٦٥)

“আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরিউক্ত হাদিসের ব্যাখ্যায় নুআইম ইবনে হাম্মাদ বলেন, জামাআতে যখন ফাসাদ এসে যায়, তখন তুমি ফাসাদ আসার পূর্বে জামাআত যে আদর্শের উপর ছিলো সেটিকে আঁকড়ে ধরো, যদিও তুমি একাকী হও। কেননা তখন তুমিই 'জামাআহ'।” (তারিখে দিমাশক, ৪৬/৪০৯, তাহযিবুল কামাল, ২২/২৬৫)

ফন্ট সাইজ
15px
17px