📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 মুজিব-জিয়া-এরশাদ-হাসিনা-খালেদা; কী পার্থক্য?

📄 মুজিব-জিয়া-এরশাদ-হাসিনা-খালেদা; কী পার্থক্য?


দ্বিতীয়ত: এক্ষেত্রে মুজিব-জিয়া-এরশাদ-হাসিনা-খালেদা; কী পার্থক্য? প্রত্যেকেই তো খিলাফত প্রতিষ্ঠার পথে বাধা। বরং কিছু কিছু কপট পোশাকধারী গণতান্ত্রিকের বাড়তি 'ইলহাদ' হচ্ছে, 'আল্লাহর আইন চাই' শ্লোগানের আড়ালে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ-সাম্প্রদায়িকতাসহ সকল কুফরি মতবাদ, দর্শন ও আইন-কানুনকে ইসলামি পোশাক পরানোর চেষ্টা করা। যেক্ষেত্রে হকের দাবিদার কেউ কেউ এখন তাদেরকেও ছাড়িয়ে যাচ্ছে।

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 তুলনামূলক ভালোর সঙ্গে আলোচ্য মাসআলার কী সম্পর্ক?

📄 তুলনামূলক ভালোর সঙ্গে আলোচ্য মাসআলার কী সম্পর্ক?


তৃতীয়ত: ফেরাউন ভালো ছিলো নাকি নমরুদ, শ্যারন নাকি নেতানিয়াহু, বুশ-ওবামা-ট্রাম্প থেকে কে ভালো? এ সকল তুলনামূলক ভালোর সঙ্গে আলোচ্য মাসআলার কী সম্পর্ক?

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 জিয়াউর রহমানের ধর্মভিত্তিক রাজনীতি বিষয়ে দৃষ্টিভঙ্গি

📄 জিয়াউর রহমানের ধর্মভিত্তিক রাজনীতি বিষয়ে দৃষ্টিভঙ্গি


চতুর্থত: জিয়াউর রহমানের একটি বক্তব্য আমরা লক্ষ্য করতে পারি-

জিয়াউর রহমানের ধর্মভিত্তিক রাজনীতি বিষয়ে দৃষ্টিভঙ্গি-

১৯৮০ সালের সেপ্টেম্বরে একটি কর্মশালা উদ্বোধনকালে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, কোনো রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। একটা অবদান থাকতে পারে, কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে, ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটা বিফল হয়েছে। কারণ ধর্ম ধর্মই। আমাদের অনেকে আছে যারা আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন, রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন। আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। (জিয়াউর রহমান উইকিপিডিয়া)।

এছাড়াও এদেশে মদের বৈধতা কে দিয়েছিলো তা আশা করি আমাদের জানা আছে।

ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে 'আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে' কথাটি যোগ করলেই কি অন্যান্য সকল কুফর মাফ হয়ে যাবে! যদি মেনেও নেয়া হয়, তাহলে বর্তমানে যারা 'আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে' কথাটিকে তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতাকে আবার ফিরিয়ে এনেছে, তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত?

ফন্ট সাইজ
15px
17px