📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 উসুলে ফাতওয়া কী বলে?

📄 উসুলে ফাতওয়া কী বলে?


এক্ষেত্রে উসুলে ফাতওয়া কী বলে? কোনো কুফরি মতবাদ যখন একটি মতবাদরূপে ব্যাপক হয়ে যায়, তখন ফাতওয়া কি ব্যক্তিবিশেষের উপর হয় নাকি উসুলিভাবে ওই মতবাদের উপর হয়ে থাকে? যুগ যুগ ধরে উলামায়ে কেরামের কর্মপদ্ধতি এক্ষেত্রে কীরূপ ছিলো? কাদিয়ানি সম্প্রদায়কে যখন উলামায়ে কেরাম কাফের হিসেবে ফাতওয়া দিয়েছিলেন, তখন কি ব্যক্তি ব্যক্তি ধরে ফাতওয়া দিয়েছিলেন নাকি গোলাম আহমাদ কাদিয়ানির কুফরি মতবাদের ভিত্তিতে পুরো সম্প্রদায়কে কাফের বলা হয়েছিলিো? তেমনিভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সর্বসম্মতিক্রমে শিয়া নুসাইরি, আলাবি, আগাখানি ও ইসমাঈলি সম্প্রদায়কে যে কাফের সাব্যস্ত করা হয়েছে, তা কি ব্যক্তিবিশেষের ভিত্তিতে হয়েছিলিো নাকি মতবাদের ভিত্তিতে ব্যাপকভাবে হয়েছিলিো? মওদুদি মতবাদে বিশ্বাসী হওয়ায় পুরো জামায়াতে ইসলামি দলকে কি গোমরাহ বলা হচ্ছে না? প্রতিটি ক্ষেত্রে কি এমন কিছু লোক পাওয়া যাবে না যারা মূল হুকুমের আওতাভুক্ত নয়?

যুগ যুগ ধরে উলামায়ে কেরামের কর্মপদ্ধতি থেকে এটাই স্পষ্ট যে, এ সকল ক্ষেত্রে ফাতওয়া হয় মতবাদের ভিত্তিতে ব্যাপকভাবে। তবে প্রতিটি ক্ষেত্রেই ব্যক্তিবিশেষ শরয়ি দলিলের আলোকে বিশেষ ওযরের কারণে মূল হুকুমের আওতাভুক্ত নাও থাকতে পারে। তা হবে সুনির্দিষ্টভাবে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে ওযর প্রমাণিত হওয়ার পর。

ঝুঁকিমুক্ত মাসআলার ক্ষেত্রে এই উসুলের উপরই এখনও আমল চলছে। কিন্তু ঝুঁকিপূর্ণ মাসআলায় স্বীকৃত উসুলটিকে বিপরীত দিক থেকে বাস্তবায়নের জন্য কেনো বলা হচ্ছে তা বোধগম্য নয়।

ফন্ট সাইজ
15px
17px