📄 ফখরুদ্দিন যাইলায়ি আলহানাফি
ফখরুদ্দিন যাইলায়ি আলহানাফি (মৃ-৭৪৩ হি.)
والإكراه نوعان ملجئ وغير ملجئ، فالملجئ هو الكامل، وهو أن يكرهه بما يخاف على نفسه أو على تلف عضو من أعضائه، فإنه يعدم الرضا ويوجب الإلجاء ويفسد الاختيار. وغير الملجئ قاصر، وهو أن يكرهه بما لا يخاف على نفسه ولا على تلف عضو من أعضائه، كالإكراه بالضرب الشديد أو القيد أو الحبس، فإنه يعدم الرضا ولا يوجب الإلجاء ولا يفسد الاختيار. (تبيين الحقائق للفخر الزيلعي, كتاب الإكراه, ١٨١/٥)
“ইকরাহ' দু'প্রকার; 'মুলজি' যা বাধ্যতাকে প্রমাণ করে, অপরটি 'গাইরে মুলজি' যা বাধ্যতাকে প্রমাণ করে না। 'মুলজি' হচ্ছে 'ইকরাহে কামেল' পূর্ণমাত্রার জবরদস্তি। আর তা হচ্ছে, এমন শাস্তি দিয়ে বাধ্য করা যাতে সে জীবননাশ বা অঙ্গহানীর আশঙ্কাবোধ করে। কেননা এমতাবস্থায় তার সন্তুষ্টি বিলুপ্ত হয়ে যায়, বাধ্যতা প্রমাণিত হয় এবং ইচ্ছাশক্তি বাতিল হয়ে যায়। আর 'গাইরে মুলজি' হচ্ছে 'ইকরাহে কাসের' স্বল্পমাত্রার জবরদস্তি। আর তা হচ্ছে, এমন শাস্তি দিয়ে বাধ্য করা যাতে সে জীবননাশ বা অঙ্গহানীর আশঙ্কাবোধ করে না। যেমন, কঠিন প্রহার, বন্দিকরণ ও গ্রেফতারির মাধ্যমে জবরদস্তি করা। কেননা এতে যদিও সন্তুষ্টি বিলুপ্ত হয়, কিন্তু বাধ্যতা প্রমাণিত হয় না এবং ইচ্ছাশক্তি বাতিল হয় না।” (তাবয়িনুল হাকায়েক, ৫/১৮১)
📄 হাফেয ইবনে হাজার আসকালানি আশশাফেয়ি
হাফেয ইবনে হাজার আসকালানি আশশাফেয়ি (মৃ-৮৫২ হি.)
قوله: كتاب الإكراه هو إلزام الغير بما لا يريده وشروط الإكراه أربعة: الأول: أن يكون فاعله قادراً على إيقاع ما يهدد به والمأمور عاجزاً عن الدفع ولو بالفرار، الثاني: أن يغلب على ظنه أنه إذا امتنع أوقع به ذلك، الثالث: أن يكون ماهدده به فورياً، فلو قال: إن لم تفعل كذا ضربتك غداً لا يعد مكرهاً، ويستثنى ما إذا ذكر زمناً قريباً جداً، أو جرت العادة بأنه لا يخلف الرابع: أن لا يظهر من المأمور ما يدل على اختياره. (فتح الباري للعسقلاني, ٢٧٩/٢٢)
“কিতাবুল ইকরাহ- 'ইকরাহ' বলা হয়, অন্যের উপর এমন কিছু চাপিয়ে দেয়া যা সে চাচ্ছে না। 'ইকরাহ' সাব্যস্ত হওয়ার শর্ত চারটি; এক. 'মুকরিহ' বলপ্রয়োগকারী যেটির হুমকি দিচ্ছে তা বাস্তবায়ন করতে সক্ষম হওয়া এবং ‘মুকরাহ' বলপ্রয়োগকৃত তা প্রতিহত করতে অক্ষম হওয়া, চাই তা পলায়ন করার মাধ্যমেই হোক না কেনো। দুই. 'মুকরাহ'র প্রবলধারণা হওয়া যে, যদি সে তা থেকে বিরত থাকে, তাহলে 'মুকরিহ' প্রদান করা হুমকি বাস্তবায়ন করবে। তিন. যে হুমকি দিচ্ছে তা তাৎক্ষণিক হতে হবে। যদি এমনটি বলে, তুমি যদি এ কাজ না করো তোমাকে আগামীকাল মারবো, তাহলে এটি 'ইকরাহ' হিসেবে ধর্তব্য হবে না। তবে এর ব্যতিক্রম হবে; যদি খুবই নিকটবর্তী সময়ের কথা উল্লেখ করে বা সকলেই জানে সে যা বলে তার ব্যতিক্রম করে না। চার. আদিষ্ট ব্যক্তির স্বেচ্ছায় করার কোনো প্রমাণ প্রকাশ হতে পারবে না।” (ফাতহুল বারি, ২২/২৭৯)
📄 আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি আলহানাফি
আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি আলহানাফি (মৃ-১৩৫২ হি.)
وجملة الكلام فيه، أن الإكراه عندنا لا يتم إلا بتهديد إيقاع الفعل المهدد به على ذاته، أو أطرافه، أو القريب من أقاربه، فإن سابه أو هدده بإيقاع الفعل على غيره، لا يكون مكرهاً. (فيض الباري للكشميري, كتاب الإكراه, ٤٠٩/٦)
“মোটকথা, আমাদের মতে নিজের, নিজের অঙ্গের বা কোনো নিকটাত্মীয়ের উপর প্রদান করা হুমকি বাস্তবায়ন হওয়ার ধমক আসা পর্যন্ত 'ইকরাহ' সাব্যস্ত হয় না। সুতরাং যদি তাকে গালি দেয় বা অন্যের উপর হুমকি বাস্তবায়ন করার ধমক দেয়, তাহলে সে 'মুকরাহ' বলপ্রয়োগকৃত সাব্যস্ত হবে না।” (ফায়যুল বারি, ৬/৪০৯)
📄 অত্যাশ্চর্যজনক ‘ইকরাহ’র চিত্র
দ্বিতীয়ত: এটি কি পৃথিবীর এক অত্যাশ্চর্যজনক 'ইকরাহ'র চিত্র নয়? যে 'ইকরাহ'র স্তর পর্যন্ত পৌঁছাতে প্রত্যেকে নিজের ও অন্যের জান-মাল, মেধা-সময়, ইজ্জত- আবরু এবং সর্বশেষ ইমানটাও কুরবান করে দিতে প্রস্তুত। 'মুকরাহ-অপারগদের দুআ তো কুরআনে বিবৃত হয়েছে এভাবে- "ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها"। আর এখন যাদের ব্যাপারে 'মুকরাহ' হওয়ার দাবি করা হচ্ছে; তাদের অবস্থাদৃষ্টের দুআ - "ربنا (الديمقراطية) ثبتنا على هذه الرتبة المكره أهلها!"
যারা 'ইকরাহ'র দাবি করছেন তারা কি একটি জিজ্ঞাসার জবাব দেবেন? একজন লোক শুধু ১০০% নয় বরং ২০০% নিশ্চিত, অমুক স্থানে গেলে তাকে 'ইকরাহ'র শিকার হয়ে কুফরিতে লিপ্ত হতে হবে। তবুও স্বাচ্ছন্দ্যে লোকটি সেখানে যাওয়ার পর 'ইকরাহ'র শিকার হলে সে 'ইকরাহ' কি 'ওযর' হিসেবে গ্রহণযোগ্য হবে?
এই 'ইকরাহ'র দাবির দৃশ্যটি কি এমন নয়? একজন লোক স্বেচ্ছায় গলায় রশি পেঁচিয়ে শূন্যে ঝুলে পড়েছে। নিচ থেকে এক পথিক আফসোস করে বললো, হায়! লোকটি আত্মহত্যার মতো একটি জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। পাশ থেকে আরেকজন বলে উঠলো, আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলা উচিত। পাপ হবে কেনো? তার প্রাণ নিচ্ছে ওই রশিটা, সে তো এখন অপারগ!!!