📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ইবনে তাইমিয়া আলহাম্বলি

📄 ইবনে তাইমিয়া আলহাম্বলি


ইবনে তাইমিিয়া আলহাম্বলি (মৃ-৭২৮ হি.)

وقال أبو العباس: تأملت المذهب فوجدت الإكراه يختلف باختلاف المكره عليه، فليس الإكراه المعتبر في كلمة الكفر كالإكراه المعتبر في الهبة ونحوها، فإن أحمد قد نص في غير موضع على أن الإكراه على الكفر لا يكون إلا بتعذيب من ضرب أو قيد، ولا يكون الكلام إكراهاً. (الفتاوى الكبرى لابن تيمية, كتاب الطلاق, ٤٩٠/٥)

“আবুল আব্বাস ইবনে তাইমিয়া বলেন, আমি মাযহাবের কিতাবাদিতে এই মাসআলা গবেষণা করে দেখলাম যে, 'মুকরাহ' বলপ্রয়োগকৃতের অবস্থাভেদে 'ইকরাহ'র হুকুম বিভিন্ন হবে। 'হিবা' ইত্যাদির ক্ষেত্রে গ্রহণযোগ্য 'ইকরাহ' কুফরি কথার ক্ষেত্রে গ্রহণযোগ্য 'ইকরাহ'র মতো নয়। কেননা ইমাম আহমাদ একাধিক স্থানে এ কথা বলেছেন যে, প্রহার বা বন্দিকরণের মাধ্যমে শাস্তিপ্রদান করলে কুফরের ক্ষেত্রে 'ইকরাহ' সাব্যস্ত হবে। শুধুমাত্র মুখের ধমকি 'ইকরাহ' হতে পারে না।” (আলফাতাওয়াল কুবরা, ৫/৪৯০)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ফখরুদ্দিন যাইলায়ি আলহানাফি

📄 ফখরুদ্দিন যাইলায়ি আলহানাফি


ফখরুদ্দিন যাইলায়ি আলহানাফি (মৃ-৭৪৩ হি.)

والإكراه نوعان ملجئ وغير ملجئ، فالملجئ هو الكامل، وهو أن يكرهه بما يخاف على نفسه أو على تلف عضو من أعضائه، فإنه يعدم الرضا ويوجب الإلجاء ويفسد الاختيار. وغير الملجئ قاصر، وهو أن يكرهه بما لا يخاف على نفسه ولا على تلف عضو من أعضائه، كالإكراه بالضرب الشديد أو القيد أو الحبس، فإنه يعدم الرضا ولا يوجب الإلجاء ولا يفسد الاختيار. (تبيين الحقائق للفخر الزيلعي, كتاب الإكراه, ١٨١/٥)

“ইকরাহ' দু'প্রকার; 'মুলজি' যা বাধ্যতাকে প্রমাণ করে, অপরটি 'গাইরে মুলজি' যা বাধ্যতাকে প্রমাণ করে না। 'মুলজি' হচ্ছে 'ইকরাহে কামেল' পূর্ণমাত্রার জবরদস্তি। আর তা হচ্ছে, এমন শাস্তি দিয়ে বাধ্য করা যাতে সে জীবননাশ বা অঙ্গহানীর আশঙ্কাবোধ করে। কেননা এমতাবস্থায় তার সন্তুষ্টি বিলুপ্ত হয়ে যায়, বাধ্যতা প্রমাণিত হয় এবং ইচ্ছাশক্তি বাতিল হয়ে যায়। আর 'গাইরে মুলজি' হচ্ছে 'ইকরাহে কাসের' স্বল্পমাত্রার জবরদস্তি। আর তা হচ্ছে, এমন শাস্তি দিয়ে বাধ্য করা যাতে সে জীবননাশ বা অঙ্গহানীর আশঙ্কাবোধ করে না। যেমন, কঠিন প্রহার, বন্দিকরণ ও গ্রেফতারির মাধ্যমে জবরদস্তি করা। কেননা এতে যদিও সন্তুষ্টি বিলুপ্ত হয়, কিন্তু বাধ্যতা প্রমাণিত হয় না এবং ইচ্ছাশক্তি বাতিল হয় না।” (তাবয়িনুল হাকায়েক, ৫/১৮১)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 হাফেয ইবনে হাজার আসকালানি আশশাফেয়ি

📄 হাফেয ইবনে হাজার আসকালানি আশশাফেয়ি


হাফেয ইবনে হাজার আসকালানি আশশাফেয়ি (মৃ-৮৫২ হি.)

قوله: كتاب الإكراه هو إلزام الغير بما لا يريده وشروط الإكراه أربعة: الأول: أن يكون فاعله قادراً على إيقاع ما يهدد به والمأمور عاجزاً عن الدفع ولو بالفرار، الثاني: أن يغلب على ظنه أنه إذا امتنع أوقع به ذلك، الثالث: أن يكون ماهدده به فورياً، فلو قال: إن لم تفعل كذا ضربتك غداً لا يعد مكرهاً، ويستثنى ما إذا ذكر زمناً قريباً جداً، أو جرت العادة بأنه لا يخلف الرابع: أن لا يظهر من المأمور ما يدل على اختياره. (فتح الباري للعسقلاني, ٢٧٩/٢٢)

“কিতাবুল ইকরাহ- 'ইকরাহ' বলা হয়, অন্যের উপর এমন কিছু চাপিয়ে দেয়া যা সে চাচ্ছে না। 'ইকরাহ' সাব্যস্ত হওয়ার শর্ত চারটি; এক. 'মুকরিহ' বলপ্রয়োগকারী যেটির হুমকি দিচ্ছে তা বাস্তবায়ন করতে সক্ষম হওয়া এবং ‘মুকরাহ' বলপ্রয়োগকৃত তা প্রতিহত করতে অক্ষম হওয়া, চাই তা পলায়ন করার মাধ্যমেই হোক না কেনো। দুই. 'মুকরাহ'র প্রবলধারণা হওয়া যে, যদি সে তা থেকে বিরত থাকে, তাহলে 'মুকরিহ' প্রদান করা হুমকি বাস্তবায়ন করবে। তিন. যে হুমকি দিচ্ছে তা তাৎক্ষণিক হতে হবে। যদি এমনটি বলে, তুমি যদি এ কাজ না করো তোমাকে আগামীকাল মারবো, তাহলে এটি 'ইকরাহ' হিসেবে ধর্তব্য হবে না। তবে এর ব্যতিক্রম হবে; যদি খুবই নিকটবর্তী সময়ের কথা উল্লেখ করে বা সকলেই জানে সে যা বলে তার ব্যতিক্রম করে না। চার. আদিষ্ট ব্যক্তির স্বেচ্ছায় করার কোনো প্রমাণ প্রকাশ হতে পারবে না।” (ফাতহুল বারি, ২২/২৭৯)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি আলহানাফি

📄 আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি আলহানাফি


আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি আলহানাফি (মৃ-১৩৫২ হি.)

وجملة الكلام فيه، أن الإكراه عندنا لا يتم إلا بتهديد إيقاع الفعل المهدد به على ذاته، أو أطرافه، أو القريب من أقاربه، فإن سابه أو هدده بإيقاع الفعل على غيره، لا يكون مكرهاً. (فيض الباري للكشميري, كتاب الإكراه, ٤٠٩/٦)

“মোটকথা, আমাদের মতে নিজের, নিজের অঙ্গের বা কোনো নিকটাত্মীয়ের উপর প্রদান করা হুমকি বাস্তবায়ন হওয়ার ধমক আসা পর্যন্ত 'ইকরাহ' সাব্যস্ত হয় না। সুতরাং যদি তাকে গালি দেয় বা অন্যের উপর হুমকি বাস্তবায়ন করার ধমক দেয়, তাহলে সে 'মুকরাহ' বলপ্রয়োগকৃত সাব্যস্ত হবে না।” (ফায়যুল বারি, ৬/৪০৯)

ফন্ট সাইজ
15px
17px