📄 আবুল আব্বাস আলকারাফি আলমালেকি
আবুল আব্বাস আলকারাফি আলমালেকি (মৃ-৬৮৪ হি.)
واعلم أن الجهل بما تؤدي إليه هذه الأدعية ليس عذراً للداعي عند الله تعالى؛ لأن القاعدة الشرعية دلت على أن كل جهل يمكن المكلف دفعه لا يكون حجة للجاهل، فإن الله تعالى بعث رسله إلى خلقه برسائله، وأوجب عليهم كافة أن يعلموها ثم يعملوا بها، فالعلم والعمل بها واجبان، فمن ترك التعلم والعمل وبقي جاهلاً فقد عصى معصيتين لتركه واجبين، وإن علم ولم يعمل فقد عصى معصية واحدة بترك العمل، ومن علم وعمل فقد নেছা. (আল ফুরুক লিল কুরাফী, আল ফারকুস সানি ওয়াস সিবউন ওয়াল মিতআন, ৪/৪৪২)
“জেনে রাখা উচিত, এ সকল দাবিতে যে অজ্ঞতার কথা ফুটে উঠে, তা আল্লাহ তাআলার নিকট দাবিদারের 'ওযর' হিসেবে গ্রহণযোগ্য হবে না। কেননা শরয়ি মূলনীতি প্রমাণ করে, যে অজ্ঞতাকে দূর করা সম্ভব, জাহেলের জন্য সে অজ্ঞতা (ওযরের) দলিল হবে না। কারণ আল্লাহ তাআলা তার বার্তা দিয়ে মানুষদের নিকট রাসুলদেরকে প্রেরণ করেছেন এবং সকলের জন্য তা জেনে সে অনুযায়ী আমল করা আবশ্যকীয় করে দিয়েছেন। সুতরাং জানা ও আমল করা দু'টোই ওয়াজিব। যে শেখা ও আমল করা বর্জন করে এবং অজ্ঞ থাকে, সে দু'টি ওয়াজিব বর্জন করার পাপে পাপিষ্ঠ হবে। আর যে শিখলো কিন্তু আমল করলো না, সে আমল না করার গোনাহে গোনাহগার হবে। আর যে শিখলো এবং আমল করলো সে সফলকাম হলো।” (আলফুরুক, ৪/৪৪৯)
📄 ইবনে তাইমিয়া আলহাম্বলি
ইবনে তাইমিয়া আলহাম্বলি (মৃ-৭২৮ হি.)
لكن من الناس من يكون جاهلاً ببعض هذه الأحكام جهلاً يعذر به، فلا يحكم بكفر أحد حتى تقوم عليه الحجة من جهة بلاغ الرسالة ، كما قال تعالى: {لئلا يكون للناس على الله حجة بعد الرسل وقال تعالى: {وما كنا معذبين حتى نبعث رسولا}. (مجموع الفتاوى لابن تيمية, ١١/٤٠٦)
“এ সকল বিধি-বিধানের কিছু কিছু ক্ষেত্রে মানুষদের কেউ কেউ এ পর্যায়ের অজ্ঞতার শিকার হয় যা 'ওযর' হিসেবে গ্রহণযোগ্য। সুতরাং বার্তা পৌঁছানোর মাধ্যমে 'ইকামাতে হুজ্জাত' দলিল পূর্ণ করার পূর্বে কারো ব্যাপারে কুফরের হুকুম দেয়া হবে না। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, 'যাতে আল্লাহর বিপক্ষে রাসুলদের পর মানুষের জন্য কোন অজুহাত না থাকে।' আল্লাহ তাআলা আরো বলেন, 'আর রাসুল প্রেরণ না করা পর্যন্ত আমি শাস্তিদাতা নই।” (মাজমুউল ফাতাওয়া, ১১/৪০৬)
📄 ফখরুদ্দিন যাইলায়ি আলহানাফি
ফখরুদ্দিন যাইলায়ি আলহানাফি (মৃ-৭৪৩ হি.)
والذمي لو أسلم يلزمه لقدرته على التحصيل؛ لأن الدار دار العلم، فإذا لم يحصل كان التقصير من جهته فلا يعذر . (تبيين الحقائق للفخر الزيلعي , ١٠٢/١)
“যিম্মি যদি মুসলমান হয়ে যায়, তাহলে ইলম অর্জন করার সুযোগ থাকায় তার জন্য বিধি-বিধান আবশ্যকীয় হয়ে যাবে। কেননা অঞ্চলটি ইলম ব্যাপক হয়ে থাকা অঞ্চল। তাই ইলম অর্জন না করলে এটি তার ত্রুটি হিসেবে গণ্য হবে, সুতরাং তা ‘ওযর' হিসেবে ধর্তব্য হবে না।” (তাবয়িনুল হাকায়েক, ১/১০২)
📄 ইবনে হাজার হাইতামি আশশাফেয়ি
ইবনে হাজার হাইতামি আশশাফেয়ি (মৃ-৯৭৪ হি.)
نعم يعذر مدعي الجهل، إن عذر لقرب عهده بالإسلام، أو بعده عن العلماء. (الإعلام بقواطع الإسلام للهيتمي, ص ۲۸۲ , إكفار الملحدين, ص٩١)
“হাঁ! অজ্ঞতার দাবিদার 'ওযর' পেশ করলে তা 'ওযর' হিসেবে গ্রহণযোগ্য হবে, যদি সে নবমুসলিম হয় অথবা উলামায়ে কেরাম থেকে দূরে বসবাসরত হয়।” (আলই'লাম বি কাওয়াতিয়িল ইসলাম, পৃ: ২৮২-আলজামে' ফি আলফাযিল কুফর নামক চার কিতাবের সমষ্টির সঙ্গে-, ইকফারুল মুলহিদিন, পৃ: ৯১)