📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 যেকোনো ক্ষেত্রেই কি অজ্ঞতা ‘ওযর’?

📄 যেকোনো ক্ষেত্রেই কি অজ্ঞতা ‘ওযর’?


দ্বিতীয়ত: যেকোনো ক্ষেত্রেই কি অজ্ঞতা 'ওযর'? ফুকাহায়ে কেরামের ভাষ্যমতে সুস্পষ্ট কুফর ও অকাট্যভাবে প্রমাণিত বিষয়াদির ক্ষেত্রে অজ্ঞতা 'ওযর' নয়। এছাড়াও ফিকহের কিতাবাদির পাতায় পাতায় এমন হাজারো মাসআলা পাওয়া যাবে, যে সকল ক্ষেত্রে অজ্ঞতা 'ওযর' নয় বলা হয়েছে। উসুলে ফিকহের কিতাবাদি থেকে জাহালাতের অধ্যায়টি পড়ে নেয়া সচেতন পাঠকের দায়িত্ব। আমি এখানে শুধু কয়েকটি উদ্ধৃতি উল্লেখ করছি-

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 তাহের ইবনে আব্দুর রশিদ আলবুখারি আলহানাফি

📄 তাহের ইবনে আব্দুর রশিদ আলবুখারি আলহানাফি


তাহের ইবনে আব্দুর রশিদ আলবুখারি আলহানাফি (মৃ- ৫৪২ হি.)

ওয়ামিনহা আন্নাহু মান আতা বিলفظাতিল কুফরি ওয়াহুয়া লাম ইয়া’লাম আন্নাহা কুফরুন ইল্লা আন্নাহু আতা বিহা আন ইখতিয়ারিন ইয়াকফুরু ইনদা আম্মাতিল উলামায়ি খিলাফান লিলবা’দ্ব, ওয়া লা ইউ’জারু বিলজাহল। (খুলাসাতুল ফাতাওয়া লিত তাহের বিন আব্দুর রশিদ আল বুখারি, কিতাবু আলফাজিল কুফর, ৪/৩৮২, আল আশবাহ ওয়ান্নাজায়ের লিবনি নুজাইম, পৃ: ৩৬২, আল হিন্দিয়া, ২/২৭৬)

“কেউ যদি স্বেচ্ছায় কুফরি কথা উচ্চারণ করে, অথচ সে জানে না যে তা কুফর; কিছু সংখ্যক আলেম ব্যতীত অধিকাংশ উলামায়ে কেরামের মতে তাকে কাফের আখ্যায়িত করা হবে। এক্ষেত্রে অজ্ঞতা 'ওযর' হিসেবে ধর্তব্য হবে না।” (খুলাসাতুল ফাতাওয়া, ৪/৩৮২, আল আশবাহ, পৃ: ৩৬২, হিন্দিয়া, ২/২৭৬)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ইবনে আতিয়্যা আলমালেকি

📄 ইবনে আতিয়্যা আলমালেকি


ইবনে আতিয়্যা আলমালেকি (মৃ-৫৪৬ হি.)

ওয়ালজাহালাতুল মুশবিহাতু লাইসাত বিউজরি ফিল শারয়ি জুমলাতান, ওয়ালজাহালাতুল হাকিকীয়াতু ইউজারু বিহা ফি বা’দ্বি মা ইয়াখিফ্ফ্ মিনায যুনুবি ওয়ালা ইউজারু বিহা ফি কাবীরাহ। (তাফসিরে ইবনে আতিয়্যা, সুরা আনআম - আয়াত: ৫৪, ৫৫-, ২/২৯৭)

“সংশয়ের কারণে সৃষ্ট অজ্ঞতা শরিআতে 'ওযর' হিসেবে ধর্তব্য নয়। আর বাস্তব অজ্ঞতা কিছু সাধারণ গোনাহের ক্ষেত্রে 'ওযর' হিসেবে ধর্তব্য হবে, কিন্তু কবিরা গোনাহের ক্ষেত্রে 'ওযর' হিসেবে গ্রহণযোগ্য হবে না।” (তাফসিরে ইবনে আতিয়্যা, ২/২৯৭, সুরা আনআম, আয়াত: ৫৪-৫৫)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 শিহাবুদ্দিন আলহামাবি আলহানাফি

📄 শিহাবুদ্দিন আলহামাবি আলহানাফি


শিহাবুদ্দিন আলহামাবি আলহানাফি (মৃ-১০৯৮ হি.)

ওয়ালজাহলু বিদ্দুরুরিয়াতি ফি বাবিল মুকাফফিরাতি লা ইয়াকুনু উজরা। (শারহুল আশবাহ ওয়ান্নাজায়ের লিলহামাভি, কিতাবুস সিয়ার, বাবুল রিদ্দাহ, ২/২০৭, ৭৬)

“কুফরের ক্ষেত্রে শরিআতের অকাট্য বিষয়ের ব্যাপারে অজ্ঞতা 'ওযর' হিসেবে ধর্তব্য হবে না।” (শারহুল আশবাহ ওয়ান্নাযায়ের, ২/২০৭)

জাহালত সম্পর্কে বিস্তারিত জানার জন্য পাঠক বিশেষভাবে পড়ে নিতে পারেন- 'কাশফুল আসরার আলা উসুলিল বাযদাবি' (বাবুল আওয়ারিদিল মুকতাছাবাহ) ৪/৪৫৭, 'শারহুত তালবিহ আলাত তাওযিহ' ২/৩৭৭, আলফুরুক লিলকারাফি, ২/২৬০, ১/আল ফুরুকুর্ রাবিউ ওয়াত্তিসউন

ফন্ট সাইজ
15px
17px