📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 হাদিস

📄 হাদিস


قال الإمام أحمد: حدثنا يزيد، قال: قال محمد يعني ابن إسحاق، حدثني من سمع عكرمة، عن ابن عباس، قال: كان الذي أسر العباس بن عبد المطلب أبو اليسر بن عمرو، وهو كعب بن عمرو، أحد بني سلمة، فقال له رسول الله ﷺ: "كيف أسرته يا أبا اليسر?" قال: لقد أعانني عليه رجل ما رأيته بعد ولا قبل هيئته كذا، هيئته كذا، قال: فقال رسول الله ﷺ: "لقد أعانك عليه ملك كريم"، وقال للعباس: "يا عباس، افد نفسك، وابন أخيك عقيل بن أبي طالب، ونوفل بن الحارث، وحليفك عتبة بن جحدم" أحد بني الحارث بن فهر، قال: فأبى، وقال: إني قد كنت مسلماً قبل ذلك، وإنما استكرهوني، قال: "الله أعلم بشأنك إن يك ما تدعي حقا، فالله يجزيك بذلك، وأما ظاهر أمرك، فقد كان علينا، فافد نفسك. (مسند الإمام أحمد، ٣٥٣/١، رقم الحديث: ٣٣١٠، المستدرك للحاكم عن عائشة، كتاب معرفة الصحابة، ذكر إسلام العباس، ٤٠/٤، رقم الحديث: ٥٤٩٠)

صححه الحاكم على شرط مسلم، وقال الذهبي في التلخيص: على شرط مسلم، وحسنه الشيخ شعيب الأرنؤوط، وله متابعات.

“ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে যিনি বন্দি করেছিলেন তিনি ছিলেন আবুল উসর ইবনে আমর রাযি.। তিনি হলেন বনি সালামা গোত্রের কা'ব ইবনে আমর । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে উদ্দেশ্য করে বললেন, আবুল উসর! তুমি তাঁকে কীভাবে বন্দি করলে? তিনি বললেন, তাঁকে বন্দি করার ক্ষেত্রে আমাকে এমন একজন লোক সাহায্য করেছে যাকে আমি পূর্বে-পরে কখনো দেখিনি। তার আকৃতি এমন এমন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এক সম্মানিত ফেরেশতা সাহায্য করেছেন। এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাযি.কে লক্ষ্য করে বললেন, হে আব্বাস! তুমি তোমার, তোমার ভাতিজা আকিল ইবনে আবি তালেব, নাওফাল ইবনুল হারেস এবং তোমার মিত্র আলহারেস ইবনে ফিহর গোত্রের উতবা ইবনে জাহদামের মুক্তিপণ আদায় করো। তিনি অস্বীকৃতি জানালেন এবং বললেন, আমি বন্দি হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু তারা আমাকে বাধ্য করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলাই অধিক জ্ঞাত। তোমার দাবি যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলা তোমাকে তার প্রতিদান দেবেন। কিন্তু তোমার বাহ্যিক অবস্থা আমাদের বিপক্ষে ছিলো, তাই তুমি তোমার মুক্তিপণ আদায় করো।” (মুসনাদে আহমাদ, ১/৩৫৩, হাদিস নং: ৩৩১০, মুসতাদরাকে হাকেম, ৪/৪০, হাদিস নং: ৫৪৯০)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 উমর ইবনুল খাত্তাবের রাযি. বক্তব্য

📄 উমর ইবনুল খাত্তাবের রাযি. বক্তব্য


قال الإمام البخاري: حدثنا الحكم بن نافع، أخبرنا شعيب، عن الزهري، قال: حدثني حميد بن عبد الرحمن بن عوف، أن عبد الله بن عتبة، قال: سمعت عمر بن الخطاب ، يقول: "إن أناسًا كانوا يؤخذون بالوحي في عهد رسول الله ، وإن الوحي قد انقطع، وإنما نأخذكم الآن بما ظهر لنا من أعمالكم، فمن أظهر لنا خيراً، أمناه، وقربناه، وليس إلينا من سريرته شيء، الله يحاسبه في سريرته، ومن أظهر لنا سوءاً لم نأمنه، ولم نصدقه، وإن قال: إن سريرته حسنة. (صحيح البخاري، كتاب الشهادات، باب الشهداء العدول، ص٧١٥، رقم الحديث: ٢٦٤١)

“উমর ইবনুল খাত্তাব রাযি. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিছু লোককে ওহির মাধ্যমে পাকড়াও করা হতো। এখন ওহির ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। তাই আমরা এখন তোমাদেরকে পাকড়াও করবো তোমাদের বাহ্যিক কর্মকাণ্ডের ভিত্তিতে। যে আমাদের সামনে কল্যাণকামিতা প্রকাশ করবে, তাকে আমরা বিশ্বস্ত মনে করবো এবং কাছে টেনে নিবো। তার গোপন বিষয় নিয়ে আমাদের কিছু যায়-আসে না। তার গোপন বিষয়ে আল্লাহ তাআলাই তার হিসাব নেবেন। আর যে আমাদের সামনে দুষ্কৃতি প্রকাশ করবে, আমরা তাকে বিশ্বাস করবো না এবং তাকে সত্যায়ন করবো না। যদিও সে তার গোপন সুন্দর হওয়ার দাবি করে।” (সহিহুল বুখারি, পৃ: ৭১৫, হাদিস নং: ২৬৪১)

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ইজমায় উম্মাহ

📄 ইজমায় উম্মাহ


ইজমায়ে উম্মাহ

📘 মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল 📄 ইমাম নববির দাবি

📄 ইমাম নববির দাবি


وقوله "أفلا شققت عن قلبه" فيه دليل للقاعدة المعروفة في الفقه والأصول أن الأحكام يعمل فيها بالظواهر والله تعالى يتولى السرائر. (شرح صحيح مسلم للنووي, كتاب الإيمان, باب تحريم قتل الكافر بعد قوله لا إله إلا الله, ٤٨٨/١)

“তুমি তার অন্তর বিদীর্ণ করে দেখলে না কেনো!' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যে ফিকহ ও উসুলে ফিকহের প্রসিদ্ধ মূলনীতির দলিল বিদ্যমান যে, বিধি-বিধান বাহ্যিক অবস্থার ভিত্তিতে কার্যকর হবে। অপ্রকাশ্য বিষয়ের দায়-দায়িত্ব আল্লাহর হাতে।” (শরহে সহিহে মুসলিম, ১/৪৮৮)

ফন্ট সাইজ
15px
17px